Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২০ আগস্ট ২০২৬
Arjun Rampal

মাদককাণ্ডে গোয়া থেকে গ্রেপ্তার অর্জুন রামপালের প্রেমিকার ভাই

এনসিবির নজরে রয়েছেন অর্জুন রামপালও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৫, ২০২১, ১৭:৩২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৫, ২০২১, ১৭:৩২

options
link
মাদককাণ্ডে গোয়া থেকে গ্রেপ্তার অর্জুন রামপালের প্রেমিকার ভাই zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাদককাণ্ডে এনসিবির হাতে গ্রেপ্তার হলেন বলিউড অভিনেতা অর্জুন রামপালের (Arjun Rampal) প্রেমিকা গ্যাব্রিয়েলার ভাই আগিসিলাওস। গোয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে আগিসিলাওসকে। জানা গিয়েছে, এনসিবি একেবারে হাতে নাতে ধরেছে গ্যাব্রিয়েলার ভাইকে। তবে এই প্রথমবার নয়, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরও আগিসিলাওসের বিরুদ্ধে মাদকপাচারের অভিযোগ উঠেছিল। আগিসিলাওস রয়েছেন পুলিশ হেফাজতে। 

গত বছর নভেম্বর মাসের ১০ তারিখে প্রথমে অর্জুন রামপালের বাড়িতে তল্লাশি চালায় এনসিবি। তারপর ১৩ তারিখ নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসে জিজ্ঞাসাবাদের জন্য উপস্থিত হয়েছিলেন অর্জুন। তাঁর প্রায় এক মাস আগে আগিসিলাওসকে লোনাভলা থেকে গ্রেপ্তার করা হয়েছিল। মুম্বইয়ে কোকেন সরবরাহের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল নাইজেরিয়ার নাগরিক ওমেগা গডউইনকে। শোনা গিয়েছে, সেই নাকি আগিসিয়ালোসের নাম জানিয়েছিল। তারপর থেকে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসারদের সন্দেহের তালিকায় অর্জুন ও তাঁর প্রেমিকা। ১৩ নভেম্বর গ্যাব্রিয়েলাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।

Advertisement

[আরও পড়ুন: ২৫ বছর পর চুলে কাঁচি অপরাজিতার, কিন্তু কেন?]

সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুর এক বছর পূর্ণ হয়েছে। এক বছর কেটে গেলেও তাঁর মৃত্যু এবং বলিউড মাদককাণ্ড নিয়ে সরব হয়েছিল গোটা বিশ্ব। মাদক মামলাতেই সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty) এবং তাঁর ভাই সৌভিককে গ্রেপ্তার করা হয়েছিল। জিজ্ঞাসাবাদের জন্য NCB দপ্তরে হাজিরা দিতে হয়েছে দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), সারা আলি খান (Sara Ali Khan), শ্রদ্ধা কাপুর (Shraddha Kapoor), রকুলপ্রীত সিংকে (Rakul Preet Singh)। গ্রেপ্তার করা হয়েছিল কমেডিয়ান ভারতী সিং (Bharti Singh) এবং তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়াকে। সেই দু’জনও জামিনে মুক্ত। জিজ্ঞাসাবাদ করা হয়েছিল দীপিকার ম্যানেজার করিশ্মা প্রকাশকে। গ্রেপ্তারির পর জামিন পেয়েছেন করণ জোহরের ধর্মা প্রোডাকশনের প্রাক্তন প্রোডিউসার ক্ষীতিশ প্রসাদ এবং প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালার স্ত্রী।

[আরও পড়ুন: ‘আপনিও এবার মুখোশ খুলুন!’ রাজ কুন্দ্রা প্রসঙ্গে শিল্পাকে একহাত নিলেন শার্লিন চোপড়া]

 

 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.