সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বোন অর্পিতার থেকেই জন্মদিনের সেরা উপহার পেলেন সলমন খান। মামা হলেন তিনি। দাদার জন্মদিনের দিনই সন্তানের জন্ম দিলেন বোন অর্পিতা খান। শুক্রবার, ২৭ ডিসেম্বর কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি। যদিও তার আগে দাদার জন্মদিনের অনুষ্ঠানে দেখা গিয়েছিল অর্পিতাকে।
২৬ ডিসেম্বর রাতে, সলমনের জন্মদিন উপলক্ষে সোহেল খানের বাড়িতে বসছিল আসর। সেদিন জমিয়ে পার্টি করেন অর্পিতা। সঙ্গে ছিলেন স্বামী আয়ূষ শর্মাও। তারপর সেখান থেকে সোজা হাসপাতাল। শুক্রবার সকালে তিনি হাসপাতালে ভরতি হন। সূত্রের খবর, দাদার জন্মদিনের দিনই সন্তানের জন্ম দিতে চেয়েছিলেন অর্পিতা। ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয়দের জানিয়েওছিলেন সেকথা। আজ দুপুরে অর্পিতা কন্যাসন্তানের জন্ম দেন। আয়ূষ শর্মা ইনস্টাগ্রামে জানিয়েছেন সুখবর। জানিয়েছেন, মেয়ের নাম তাঁরা রেখেছেন আয়াত শর্মা। মেয়ের জন্য সবার কাছে আশীর্বাদ প্রার্থনা করেছেন তিনি।
View this post on Instagram
[ আরও পড়ুন: মন ভাল করা ছবি, সংলাপেই বাজিমাত ‘গুড নিউজ’-এর ]
২৭ ডিসেম্বর, শুক্রবার ছিল সলমন খানের ৫৪তম জন্মদিন। মুম্বইয়ে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে সলমনের বার্থ ডে পার্টিতে হাজির ছিলেন বলিউড নক্ষত্ররা। লেদার জ্যাকেট, স্টাইলিশ জিনসে পার্টিতে হাজির হন সলমন। বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা ভক্তদের সেলাম ঠুকে ঢুকে যান অ্যাপার্টমেন্টে। ভাইজান পার্টির যে ভিডিও প্রকাশ পেয়েছে সোশ্যাল মিডিয়ায়, তাতে দেখা গিয়েছে বোন অর্পিতাকে। সাধারণ দাদার জন্মদিনে কখনও অনুপস্থিত থাকেননি তিনি। এবারও তাই বোনকে পার্টিতে দেখে অবাক হয়নি কেউ। কারণ পরদিনই যে ডেলিভারির জন্য তিনি হাসপাতালে ভরতি হবেন, তা কে জানত? কিন্তু সলমন নিশ্চয়ই জানতেন, জন্মদিনে তিনি মামা হতে চলেছেন। তাই হয়তো চুপিসারে ডাবল সেলিব্রেশন সেরে ফেলেছেন তিনি।
[ আরও পড়ুন: নতুন বছরে চমক নিয়ে আসছেন প্রসেনজিৎ ও পল্লবী, কী করছেন দাদা-বোন? ]
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে