Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বুধবার
  • ১০ জুন ২০২৬
Shahrukh Khan

ছেলের ছবিতে নায়ক শাহরুখ! বাবাকে নিয়েই পরিচালনার দায়িত্বে আরিয়ান খান

প্রকাশ্যে এল টিজার।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৫, ২০২৩, ১৭:০৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৫, ২০২৩, ১৭:০৩

options
link
ছেলের ছবিতে নায়ক শাহরুখ! বাবাকে নিয়েই পরিচালনার দায়িত্বে আরিয়ান খান zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একের পর এক চমক দিচ্ছেন শাহরুখপুত্র আরিয়ান খান। সোমবারই খবরে এল জামা-কাপড়ের ব্যবসা শুরু করছেন আরিয়ান। আর এবার নতুন খবর হল এই ব্র্য়ান্ডের জন্য যে বিজ্ঞাপন তৈরি হচ্ছে, তা পরিচালনার দায়িত্ব নিয়েছেন শাহরুখপুত্র আরিয়ান। আর আরিয়ানের পরিচালনায় এই বিজ্ঞাপনে অভিনয় করতে চলেছেন শাহরুখ। সম্প্রতি সেই বিজ্ঞাপনের টিজারই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন শাহরুখ খান।

কয়েকদিন আগে কলকাতায় ইডেন গার্ডেনে কেকেআরের খেলায় একইরকম জামা পরতে দেখা গিয়েছিল শাহরুখ, আরিয়ান ও সুহানাকে। যেখানে দেখা গিয়েছে ক্রশ চিহ্ন। সেই ক্রশ চিহ্নই আরিয়ানের পোশাক ব্র্য়ান্ডের লোগো! খেলার মাঠ থেকেই নতুন পোশাক ব্র্যান্ডের প্রচার শুরু করে দিয়েছিলেন শাহরুখ-আরিয়ানরা। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

লোকে ভাবছে বাবার মতো ছেলেও হয়তো নায়ক হবেন। কিন্তু দেখুন, শাহরুখের ছেলে আরিয়ানের মগজে অভিনয় ছাড়া, অন্য নানান। প্রথমে অবশ্য পরিচালনায় আসবেন ঠিক করেছিলেন। তবে সে প্ল্য়ানে আপাতত জল। তারপর হঠাৎ খবর, অ্যালকোহলের ব্র্য়ান্ড খুলেছেন আরিয়ান। আর এবার তো সোজাসুজি জামাকাপড়ের ব্যবসায় নেমে পড়লেন শাহরুখপুত্র আরিয়ান। যার নাম ডি’য়াভেল ডট এক্স। আর সেই পোশাক কোম্পানির আসন্ন প্রচারের অঙ্গ হয়ে উঠলেন শাহরুখ খান। টুইটারে পোস্ট করলেন প্রোমোও। খবর অনুযায়ী, এই বিজ্ঞাপনের পরিচালক আরিয়ান খান এবং এই বিজ্ঞাপনে অভিনয় করবেন শাহরুখ।

[আরও পড়ুন: মুম্বইয়ে বিশাল বাড়ি কিনলেন আলিয়া, দুটি ফ্ল্যাট উপহার দিলেন বোনকেও! দাম জানেন?]

শাহরুখপুত্র আরিয়ানের পোশাকের ব্র্য়ান্ডের নাম ড্য়াভোল ডট এক্স। আর সেই পোশাক কোম্পানির আসন্ন প্রচারের অঙ্গ হয়ে উঠলেন শাহরুখ খান। টুইটারে পোস্ট করলেন প্রোমোও।

মাদক কাণ্ডের পর ছেলে আরিয়ানকে নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিলেন শাহরুখ। তবে ধীরে ধীরে সেই দুঃসময় কাটিয়ে আরিয়ান নিজের পায়ের মাটি খুঁজে পেয়েছেন। আর এ ব্যাপারে প্রথম থেকে পাশে পেয়েছেন বাবা শাহরুখকে। এবারটাও আরিয়ান পাশে পেলেন তাঁকে। শাহরুখের হাত ধরেই নতুন ব্যবসায় পা রাখলেন আরিয়ান খান।

অন্যদিকে, বিদেশের এক জনপ্রিয় সুরা কোম্পানির সঙ্গে হাত মিলিয়েছেন আরিয়ান (Aryan Khan )। খুব শীঘ্রই এদেশে সেই ব্র্য়ান্ডের নতুন সুরা লঞ্চ করেছেন তিনি। তবে শুধুই সুরা নয়, সুরাপানের সঙ্গে জড়িত নানা সরঞ্জাম তৈরি করছে আরিয়ানের এই ব্র্য়ান্ড। ইতিমধ্য়েই আরিয়ানের সঙ্গে যাবতীয় ব্যবসায়ীক চুক্তি সই করে ফেলেছে সংস্থা। তবে নতুন এই ব্যবসা নিয়ে কোনওরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি আরিয়ানের।

[আরও পড়ুন: ভাগ্যশ্রী ও মণীশ বহেলের মেয়ের সঙ্গে একফ্রেমে সলমন! ‘ম্যায়নে প্যার কিয়া পার্ট টু’ নাকি?]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.