Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ১২ জুলাই ২০২৬
Aryan Khan Viral Video

টলমল পায়ে ‘নেশাগ্রস্ত’ আরিয়ান! সমালোচনার মাঝে কেন শাহরুখপুত্রের পাশে ভক্তরা?

নেশাগ্রস্ত অবস্থায় ছবিশিকারিদের লেন্সবন্দি আরিয়ান খান! তাঁকে আগলে গাড়ি পর্যন্ত নিয়ে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা। ভিডিও ভাইরাল হতেই সোশালপাড়ায় সমাবলোচনার ঝড়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১২, ২০২৬, ১৪:০৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১২, ২০২৬, ১৪:০৫

options
link
টলমল পায়ে ‘নেশাগ্রস্ত’ আরিয়ান! সমালোচনার মাঝে কেন শাহরুখপুত্রের পাশে ভক্তরা? zoom
নেশাগ্রস্ত আরিয়ান!

বৃহস্পতিবার রাত, অভিনেতা রাঘব জুয়েলের তারকাখচিত জন্মদিন পার্টি। অনুষ্ঠান শেষে বাইরে আসতেই শাহরুখপুত্র আরিয়ানকে ঘিরে ফিরেছিল উপস্থিত পাপারাজ্জিরা। ভক্তদের ‘সেলফি ম্যানিয়া’তে এক অনুরাগী ভারসাম্য হারিয়ে পড়ে যান। সে এক চরম বিশৃঙ্খল পরিস্থিতি। সোশাল মিডিয়ায় ঝড়ের গতিতে সেই ভিডিও ভাইরাল সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনার তিনদিন পর আরও একটি ভিডিও ঘিরে চর্চায় আরিয়ান।

গভীররাত পর্যন্ত জন্মদিন পার্টি থেকে টলমল পায়ে বেরচ্ছেন তারকা সন্তান! নেশাগ্রস্ত অবস্থায় ছবিশিকারিদের লেন্সবন্দি! নিরাপত্তারক্ষীরা তাঁকে আগলে গাড়ি পর্যন্ত নিয়ে যাচ্ছেন। এই ভিডিও নেটভুবনে ভাইরাল হতেই সোশালপাড়ায় সমালোচনার ঝড়।শাহরুখপুত্র আরিয়ান খানকে ‘বখে যাওয়া স্টারকিড’ বলে দাগিয়ে দিলেন নীতিপুলিশরা। তবে অনেকেই আবার আরিয়ানের সমর্থনে কথা বলেছেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
ভিড়ের মাঝে আরিয়ান

তাঁকে ঘিরে সমালোচনা শুরু হলেও ভক্তরা একেবারে ঢাল হয়ে দাঁড়িয়েছেন। আরিয়ানের যে একটা বিরাট ফ্যানবেস রয়েছে সে কথা আলাদা করে বলার অপেক্ষাই রাখে না। এক অনুরাগীর মতে, ‘বন্ধুর জন্মদিনের ব্যক্তিগত পার্টিতে মদ্যপান করলে সমস্যা কোথায়?’ অপর এক ভক্তের দাবি, ‘তিনি একজন প্রাপ্তবয়স্ক মানুষ। পার্টিতে মদ্যপান করতেই পারেন। যতক্ষণ না কারও অসুবিধা করছেন বা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করছেন ততক্ষণ এটি সম্পূর্ণ ব্যক্তিগতজীবন। এমনকী নিজে গাড়িও চালাচ্ছেন না।’

আরিয়ানের সমর্থনে এক অনুগামী লেখেন, ‘তিনি যদি নেশাগ্রস্তও হয়েও থাকেন তাতে সমস্যা কী? কোনও হইচই করছেন না। অযথা বিষয়টিকে বড় করে দেখানো হচ্ছে। নিজের স্বাস্থ্যের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার একমাত্র অধিকার তাঁরই।’ প্রসঙ্গত, রাঘবের জন্মদিনের রাতে পাপারাজ্জিরা কার্যত ঘিরে ফেলেছিল আরিয়ানকে সেই রাশ সামলে নাকানিচোবানি খেয়েছেন নিরাপত্তারক্ষীরাও।

Aryan Khan attends Raghav Juyal birthday bash And Gets Mobbed Outside
ভিড়ের মাঝে নাজেহাল আরিয়ান

এক ঝলক দেখার আশায় হুড়মুড়িয়ে এগিয়ে আসেন ভক্তরাও। যার ফলে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল। ভিড় ঠেলে এগতে যথেষ্ট বেগ পেতে হয় আরিয়ানকে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর সামাজিকমাধ্যমে নেটিজেনদের একাংশ এই আচরণের তীব্র সমালোচনা করেছেন। তারকাদের ব্যক্তিগত পরিসরের প্রতি সম্মান দেখানো উচিত বলে মন্তব্য করেছেন সংবেদনশীল ও সচেতন নাগরিকসমাজের একাংশ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.