মায়ানগরীর সিনেপাড়ার প্রতিটি কোনে সুপার অ্যাক্টিভ সেলেব পাপারাজ্জিরা। তারকাদের বাড়ির বাইরে শুধু পা রাখার অপেক্ষা। ব্যাস, তারপরই প্যাপেদের লেন্সবন্দি প্রত্যেকটি মুহূর্ত। অনেকসময় পাপারাজ্জিদের উপস্থিতিতে বিব্রত হন সেলেবরা। বিরক্তিও প্রকাশ করে ক্ষোভ উগরে দেন। বৃহস্পতিবার রাতে শাহরুখ পুত্র আরিয়ান খান সেলেব পাপারাজ্জিদের কারণে মারাত্মক বিড়ম্বনার শিকার হন। সমাজমাধ্যমে সেই মুহূর্ত ছড়িয়ে পড়তেই মায়ানগরীর ছবিশিকারিদের নিন্দায় সরব নেটভুবন।
একটি অনুষ্ঠান শেষে বাইরে বেরতেই আরিয়ানকে ছেঁকে ধরেন পাপারজ্জিরা। গাড়ি পর্যন্ত যেতে এতটাই বেগ পেতে হয়েছে যা দেখে প্যাপেদের সংস্কৃতি নিয়ে জোর চর্চা সোশালপাড়ায়। গতকাল রাতে আরিয়ানের সঙ্গে ঠিক কী ঘটেছিল? এদিন অভিনেতা রাঘব জুয়েলের জন্মদিন পার্টিতে আমন্ত্রিত ছিলেন আরিয়ান। অনুষ্ঠান শেষে বাইরে বেরতেই পাপারাজ্জিদের ভিড়ে কার্যত ঘিরে ফেলে তাঁকে। সেই রাশ সামলে নাকানিচোবানি খেয়েছেন নিরাপত্তারক্ষীরাও।
আরও পড়ুন:

ভিড় ঠেলে এগতে যথেষ্ট বেগ পেতে হয় আরিয়ানকে। পরিস্থিতি এতটাই জটিল হয়ে উঠেছিল যে আরিয়ানের কাছে যাওয়ার চেষ্টা করতে গিয়ে এক ভক্ত ভারসাম্য হারিয়ে পড়ে যান।
সেই মুহূর্তের ভিডিও ইতিমধ্যেই সামাজিকমাধ্যমে ভাইরাল যা দেখে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। ভিডিওতে দৃশ্যমান, আরিয়ান গাড়ির দিকে এগিয়ে আসতেই আচমকা সেখানে অসংখ্য ভক্ত ও আলোকচিত্রীদের বলয়ের মধ্যে আটকে পড়েন! এক ঝলক দেখার আশায় ভক্ত আর প্যাপেদের ভিড়ে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল।

View this post on Instagram
ভিড় ঠেলে এগতে যথেষ্ট বেগ পেতে হয় আরিয়ানকে। পরিস্থিতি এতটাই জটিল হয়ে উঠেছিল যে আরিয়ানের কাছে যাওয়ার চেষ্টা করতে গিয়ে এক ভক্ত ভারসাম্য হারিয়ে পড়ে যান। তবে সৌভাগ্যবশত কেউ আহত হননি। শেষ পর্যন্ত আরিয়ান নিরাপদেই ঘটনাস্থল ছেড়ে গাড়ি নিয়ে রওনা দেন।
View this post on Instagram

ভিডিওটি প্রকাশ্যে আসার পর সামাজিকমাধ্যমে নেটিজেনদের একাংশ এই আচরণের তীব্র সমালোচনা করেছেন। তারকাদের ব্যক্তিগত পরিসরের প্রতি সম্মান দেখানো উচিত বলে মন্তব্য করেছেন সংবেদনশীল ও সচেতন নাগরিকসমাজের একাংশ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
খারাপ আবহাওয়ার জের, সড়কপথে মুর্শিদাবাদের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু
-
গুরুতর অসুস্থ হয়ে তিনদিন হাসপাতালে, কেমন আছেন রাজেশ শর্মা? জানালেন সুদীপা
-
বিশ্বকাপ দেখাতে চেয়েছিলেন যুদ্ধবিধ্বস্ত গাজার শিশুদের, ইজরায়েলি হানায় নিহত সমাজকর্মী
-
১ মাসে হাজার কোটি রাজস্ব বৃদ্ধি, শুভেন্দুর পরিশ্রমের ফল পাচ্ছে বদলের বাংলা
-
কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে, বিচারপতি রক্ষাকবচ প্রত্যাহারের হুঁশিয়ারি দিতেই মামলা প্রত্যাহার অভিষেকের