Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ১৯ আগস্ট ২০২৬
Hero Alam

বেসুরো গান গাওয়ায় বিপাকে হিরো আলম, শিল্পীকে গ্রেপ্তারির দাবি বাংলাদেশে

সম্প্রতি ওপার বাংলায় হিরো আলমের গ্রেপ্তারির দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৬, ২০২২, ১৬:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৬, ২০২২, ১৬:৪২

options
link
বেসুরো গান গাওয়ায় বিপাকে হিরো আলম, শিল্পীকে গ্রেপ্তারির দাবি বাংলাদেশে zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেই বলে গানের গুঁতো! এতদিন বিকট সুরে গান গেয়ে লোকের মাথা খেতেন বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার হিরো হালম। আর এবার সেই বেসুরো গানের ঠেলাতেই পড়লেন বিপাকে! হিরো আলমের নামে গ্রেপ্তারির দাবি উঠল বাংলাদেশে!

ব্যাপারটা একটু বিশদে বলা যাক। হিরো আলমের বেসুরো গানের কারণে মারাত্মক বিরক্ত বাংলাদেশের একাংশের মানুষ। তাঁদের কথায়, দেশের সংস্কৃতি নষ্ট করছেন হিরো আলম। তাঁর এই ধরনের গান বাজনা বন্ধ করা উচিত।

Advertisement

হিরো আলম কখনও বেসুরো রবীন্দ্রসংগীত গেয়েছেন, কখনও সিনেমার গান, কখনও আবার নিজের লেখা গানও গাইতে দেখা গিয়েছে তাঁকে। সম্প্রতি হিরো আলমের এই গান ও তাঁর ভিডিওর বিরুদ্ধে বাংলাদেশ অপসংস্কৃতি প্রতিরোধ সংস্থা এক মানববন্ধনের আয়োজন করেছিল। সেখানেই তাঁরা হিরো আলমের গ্রেপ্তারির দাবিতে সরব হন।

[আরও পড়ুন: এবার ব্রিটেনেও প্রদর্শিত হবে ‘লগান’! আমিরের ছবির মুকুটে নয়া পালক]

বাংলাদেশের এক সংবাদমাধ্যম থেকে পাওয়া খবর অনুযায়ী, ১৪ জুন মঙ্গলবার ঢাকার প্রেস ক্লাবে মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ অপসংস্কৃতি প্রতিরোধ সংস্থার সদস্যরা। এই মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি, প্রযোজক, পরিচালক বিপ্লব শরিফ। সংগঠনের তরফ থেকে বলা হয়েছে , হিরো আলম এদেশের ভাবমূর্তি নষ্ট করছে। হিরো আলমকে অন্যায়ভাবে প্রশয় দিয়েছেন অনেকেই। শুধুই বেসরো গানই নয়, হিরো আলমের বিরুদ্ধে আরও অনেক অভিযোগ রয়েছে। রবীন্দ্রসঙ্গীত বিকৃত করার অভিযোগে হিরো আলমকে গ্রেফতারের দাবি জানানো হচ্ছে।

কয়েক মাস আগে ফেসবুক লাইভ এসে ওপার বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রি এফডিসির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন হিরো আলম। সোশ্য়াল মিডিয়া স্টার হিরো আলম জানালেন, ”আমি আর এফডিসিতে যাব না। ওখানে গিয়ে বার বার অপমানিত হচ্ছি। আমার সঙ্গে ফিল্ম ইন্ডাস্ট্রির এমন আচরণ আর মেনে নিতে পারছি না। আমি পাঁচটি চলচ্চিত্র নির্মাণ করেছি। তবে আর করব না। আমাকে ওরা অত্যাচার, অপমান করে চলেছে।” এমনকী, অভিনেতার অভিযোগ, তাঁকে ‘বাঁদর’ বলেও অপমান করা হয়েছে। হিরো আলমের অভিযোগের তির পরিচালক শাহিন সুমনের দিকে। তাঁর অভিযোগ, শাহিন সুমন তাঁকে কুৎসিত বলে অপমান করেছেন। শুধু তাই নয়, এফডিসি থেকে তাঁকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়ার অভিযোগও করেছেন হিরো আলম। চলতি বছরে হিরো আলমের ৩টে সিনেমা মুক্তি পাওয়ার কথা। তাঁর হাতে রয়েছে আরও ৫ টি প্রোজেক্ট। সেগুলো ঠিক কী হবে তা নিয়ে অবশ্য কিছুই বলতে চাননি হিরো আলম। তবে তিনি জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিও তিনি তৈরি করবেন অবশ্যই।

[আরও পড়ুন: মহিলাকে মোটা টাকার প্রতারণা, ফেরত চাইলে প্রাণে মারার হুমকি! কাঠগড়ায় জনপ্রিয় অভিনেতা]

 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.