Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Pori moni

পরীমণির সঙ্গে তুমুল ঝগড়া, বিতর্কে জল ঢেলে রাজের সঙ্গে ছবি না করার সিদ্ধান্ত বিদ্যা সিনহা মিমের

হঠাৎ এমন সিদ্ধান্ত নিলেন কেন মিম?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২২, ২০২২, ১৩:৪৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২২, ২০২২, ১৩:৪৮

options
link
পরীমণির সঙ্গে তুমুল ঝগড়া, বিতর্কে জল ঢেলে রাজের সঙ্গে ছবি না করার সিদ্ধান্ত বিদ্যা সিনহা মিমের zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনেতা শরিফুল রাজকে নিয়ে পরীমণি ও বিদ্য়া সিনহা মিমের তরজা যেন শেষ হচ্ছেই না। পরীমণির স্বামী রাজের সঙ্গে মিমের বন্ধুত্বকে যে ভাল চোখে দেখেননি পরী, তা বার বার ফেসবুকে স্পষ্ট লিখেছেন। এই নিয়ে প্রথমটায় বিদ্যা সিনহা মিম সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেও, পরে অবশ্য এই নিয়ে প্রতিক্রিয়া দেওয়া বন্ধ করে দেন। আর এবার তো বিতর্কে ইতি টানতে বড়সড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন বিদ্যা সিনহা।

খবর অনুযায়ী, পরীমণির স্বামী অভিনেতা শরিফুল রাজের সঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন বিদ্যা সিনহা  মিম। পরিচালক রায়হান জুয়েলের ‘পথে হলো দেখা’ ছবিটি সম্প্রতি ফিরিয়ে দিয়েছেন মিম। যে ছবির জন্য তিনি ১ বছর আগে থেকেই চুক্তিবদ্ধ ছিলেন। আর এই ছবিতে মিমের সঙ্গে অভিনয় করার কথা ছিল শরিফুল রাজের। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, সম্প্রতি মিম পরিচালক রায়ানকে জানিয়ে দিয়েছেন তিনি শরিফুল রাজের বিপরীতে আর কাজ করতে চান না। মিমের কথায়, ‘রাজের সঙ্গে আমার গত দুটি ছবি ভালই সফল হয়েছে। রাজও সহ অভিনেতা হিসাবে ভালই। তবে রাজের বিপরীতে আমি আর কাজ করব না। আর এটা আমি পরিচালক জুয়েল ভাইকে জানিয়ে দিয়েছি।’

Advertisement

ঠিক কী ঘটেছিল?

একদিকে পরীমণি, আরেক দিকে বিদ্যা সিনহা মিম। মাঝখানে পরীমণির স্বামী সরিফুল ইসলাম রাজ। ব্য়স, তিল থেকে তাল হয়ে একেবারে বোমা। মিমের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলে সোশ্য়াল মিডিয়ায় একরকম বোমা ফাটালেন পরীমণি! অবশ্য চুপ থাকলেন না মিমও। আকার ইঙ্গিতে তিনিও বুঝিয়ে দিলেন পরীমণির এরকম আচরণ মোটেই সভ্য নয়!

[আরও পড়ুন: ‘বলিউডে ছবি করলে দীপিকাই হবে আমার হিরোইন’, ইচ্ছাপ্রকাশ হিরো আলমের]

ব্যাপারটা ঠিক কী ঘটেছে?
ঘটনার সূত্রপাত মিম ও রাজের দুটি ছবি ‘পরাণ’ ও ‘দামাল’ দর্শকরা পছন্দ করে। এই জুটি বেশ সফলও। সেই থেকেই রাজ ও মিমের মধ্যে একটা সুসম্পর্ক নজর করেছেন পরীমণি। ব্যস, সন্দেহ জমে জমে পাহাড়। আর সেই ক্ষোভ থেকেই ফেসবুকে আক্রমণ পরীমণির (Pori moni)।

পরীমণি ফেসবুকে লিখলেন, ”আমি জানি আমার পারিবারিক শিক্ষা ও মূল্যবোধ কী, কোন ধরনের পারিবারিক আবহে বড় হয়েছি, আমার চারপাশটা কেমন— এখন যে বা যারা কোনও প্রমাণ ছাড়াই আমাকে নিয়ে ভিত্তিহীন কথা বলছে, তাদের প্রতি নিন্দা জানানোর ভাষা জানা নেই। তবে এ সবের বাড়াবাড়ি হলে আমি অবশ্যই তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করব।”

তবে এসব দেখে চুপ থাকেননি মিমও। তিনি ফেসবুকে স্বামীর সঙ্গে একটি ভিডিও আপলোড করে লিখলেন, ”আমার প্রথম জন্মদিন ভালবাসার মানুষের সঙ্গে। তোমায় পাশে পেয়ে আমার জীবন অনেক সহজ হয়ে গিয়েছে। ধন্যবাদ, এই সারপ্রাইজ দেওয়ার জন্য।” অনুরাগীদের মত, পরীমণিকে চুপ করতেই এই ভিডিও আপলোড করেছিলেন মিম।

[আরও পড়ুন: মুম্বইয়ের কোথায় পর্ন ছবির শুটিং করতেন রাজ কুন্দ্রা? চার্জশিটে ফাঁস চাঞ্চল্যকর তথ্য]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.