অর্ণব আইচ: সুশান্তের প্রাক্তন প্রেমিকা রিয়া চক্রবর্তীকে সামনে রেখে বাঙালি মহিলাদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য। এই বিষয়ে লালবাজারে সাইবার থানায় অভিযোগ দায়ের করলেন এক মহিলা।
পুলিশ জানিয়েছে, বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) বান্ধবী রিয়া চক্রবর্তীকে সামনে রেখে কুরুচিকর মন্তব্য করছিলেন কিছু ব্যক্তি ও মহিলা। এই বিষয়ে টুইটার ও অন্যান্য সোশ্যাল মিডিয়ায় লালবাজারের (Lalbazar) পুলিশকর্তাদের দৃষ্টি আকর্ষণ করা হয়। তারই ভিত্তিতে গোয়েন্দা পুলিশ বিষয়টি খতিয়ে দেখতে শুরু করে। এর মধ্যেই হুগলির উত্তরপাড়ার বাসিন্দা এক মহিলা লিখিতভাবে লালবাজার সাইবার থানায় অভিযোগ জানিয়েছেন।
[আরও পড়ুন: কোভিড চিকিৎসার খরচ ১০ লক্ষ! হাসপাতালের লাগামছাড়া বিল নিয়ে সরব শ্রীলেখা মিত্র]
তিনি বলেন, “গত কিছুদিন ধরেই ফেসবুক-সহ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাঙালি মেয়েদের কিছু মানুষ ক্রমাগত সম্মানহানি করে চলেছে। বিশেষ করে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty) নামে একজন বাঙালি মহিলাকে সামনে রেখে সমগ্র বাঙালি জাতির মহিলাদের কাঠগড়ায় দাঁড় করিয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ মন্তব্য সোশ্যাল মিডিয়া ছেয়ে গিয়েছে।” অভিযোগকারী জানান, সেই কারণেই তিনি পুলিশের শরণাপন্ন হয়েছেন। পুলিশকে অনুরোধ করেছেন, যেন গুরুত্ব দিয়ে এই বিষয়ে তদন্ত করা হয়।
সংশ্লিষ্ট মহিলার অভিযোগের ভিত্তিতে সাইবার থানার পুলিশ আইটি আইন, শ্লীলতাহানি, হেনস্থা ও ষড়যন্ত্রের মামলা দায়ের করেছে। ফেসবুক, টুইটার-সহ সোশ্যাল মিডিয়ায় যে পোস্টগুলি নিয়ে আপত্তি উঠেছে, সেগুলিও খতিয়ে দেখা হচ্ছে। যাঁরা এই পোস্টগুলি করেছেন, তাঁদের ঠিকানা খুঁজে বের করে নোটিশ পাঠানো হতে পারে বলে জানিয়েছে পুলিশ।
[আরও পড়ুন: ‘গেন্দাফুল’ গান হিট করাতে ৭২ লক্ষ টাকা দিয়ে ফলোয়ার কিনেছেন! কী সাফাই ব়্যাপার বাদশার?]
সর্বশেষ খবর
-
বরানগর-বারাকপুর মেট্রো পিঙ্ক লাইনের ছাড়পত্র দিল কলকাতা পুরসভা, অভিনন্দন শুভেন্দুর
-
ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা! ‘তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, না হলে…’, বিশ্বনেতাদের হুমকি আমেরিকার
-
যাদবপুরে বৈঠক শেষে বেরনোর সময় পড়ে গেলেন উপাচার্য! ‘নাটক করছেন’, দাবি বিক্ষোভকারীদের
-
কাপড়ের ব্যবসা, শিবপুরের ঘিঞ্জি এলাকায় বাস, বানাতেন জাল নথিও, সীমান্তে ধৃত কে এই আফগান যুবক?
-
বাবা পরিযায়ী শ্রমিক, বহু কষ্টে পড়াশোনা, নিটে সফল আতাউলের স্বপ্ন হৃদরোগ বিশেষজ্ঞ হওয়া