Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
Riju Biswas

শাড়ি বিতর্কেই ছিঁড়ল ভাগ্যের শিকে? বড় পর্দায় ফিরছেন ঋজু!

এবার বিতর্ক অতীত, পর্দায় ফিরেছেন ঋজু।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২০, ২০২৫, ১৭:৩২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২০, ২০২৫, ১৭:৩২

options
link
শাড়ি বিতর্কেই ছিঁড়ল ভাগ্যের শিকে? বড় পর্দায় ফিরছেন ঋজু! zoom
ছবি: সোশাল মিডিয়া
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পর্দা থেকে বহু মাস দূরে রয়েছেন অভিনেতা ঋজু বিশ্বাস। কিন্তু দর্শকের দরবারে আসা-যাওয়া কিছুদিনের জন্য বন্ধ হলেও সাম্প্রতিককালে শাড়ি বিতর্কে চর্চার শিরোনামে উঠে এসেছেন অভিনেতা। সোশাল মিডিয়ায় মহিলাদের তাঁর পাঠানো ‘ইউ লুক গুড ইন শাড়ি’ মেসেজই এই মুহূর্তে তাঁকে তুলে নিয়ে এসেছে চর্চায়। কেন এই মেসেজ পাঠিয়েছেন তিনি বিভিন্ন মহিলাদের তা নিয়েও মুখ খুলেছেন অভিনেতা। সাফাইও দিয়েছেন তিনি সোজাসাপটা। এবার বিতর্ক অতীত, পর্দায় ফিরছেন ঋজু। তবে এবার একেবারে বড়পর্দায়। কোন ছবিতে দেখা যাবে তাঁকে?

শৌভিক ভট্টাচার্যের পরিচালনায় ‘উপসংহার’ ছবিতে দেখা যাবে তাঁকে। কিন্তু এই ছবিতে আকর্ষণের কেন্দ্রবিন্দু যা হতে চলেছে এই ছবিতে তা হল ঋজুর পাঠানো সেই মেসেজ। যার বাংলা অর্থ দাঁড়ায় ‘শাড়িতে তোমাকে ভালো লাগছে’, সেটাই নাকি হয়ে উঠবে এই ছবির ‘ক্যাচলাইন’। ছবিতেও সেই সংলাপ শোনা যাবে ঋজুর মুখে। স্ত্রীকে নাকি এমনটা বলবেন ঋজু। মূলত ফেস্টিভ্যালের জন্যই নির্মিত হচ্ছে এই ছবিতে। ঋজুর বিপরীতে অভিনয় করবেন অভিনেত্রী পায়েল রয়েছেন প্রান্তিক বন্দ্যোপাধ্যায়ও। ছবিতে দাম্পত্য, বন্ধুত্ব, ত্রিকোণ প্রেম ছাড়াও একটা সম্পর্কে সমতাও যে কতটা জরুরী তা তুলে ধরা হবে। ছবির শুটিং এই মুহূর্তে মধ্যগগনে। শোনা যাচ্ছে, কিছুদিনের মধ্যেই শুরু হবে ছবির ডাবিংয়ের পর্বও। উল্লেখ্য, যে শাড়ি বিতর্ক ঝড় তুলেছিল ঋজুর জীবনে তা যেন এবার একপ্রকার আশীর্বাদ হয়ে ফিরল তাঁর কাছে। বলা যায় বিতর্কই যেন তাঁর ভাগ্যের শিকে ছিঁড়েছে। এর ফলেই ফের কাজের সুযোগ এসেছে ঋজুর জীবনে। শুটিং ফ্লোরে ফেরার সুযোগ হয়েছে। আবারও। দাঁড়াতে পেরেছেন ক্যামেরার সামনে আবার। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এর আগে শাড়ি বিতর্কে সংবাদমাধ্যমকে ঋজু বিশ্বাস বলেছিলেন, “শাড়িতে ভালো লাগছে বলা কোন অপরাধ নয়। আমি তো কোনও আপত্তিকর মন্তব্য করিনি। শাড়িতে ভাল লাগছে কিনা জিজ্ঞেস করেছি। এখানে ভুলটা কোথায়?” ঋজুর মুখে এই মন্তব্যকেই ছবির সংলাপে রূপান্তরিত করেছেন পরিচালক এটা শুনে অনেকেই প্রশ্ন করেছেন বিতর্ক তৈরি হবে না তো এই নিয়ে? তাতে পরিচালকের মত স্বামী তাঁর স্ত্রীকে প্রশংসা করতেই পারেন। এতে তো কোনও দোষ নেই। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.