সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি বিন্দাস। তিনি স্বাধীনচেতা। তাঁকে নিয়ে ইন্ডাস্ট্রি কী ভাবছে, কী গুঞ্জন উড়ছে, তা নিয়ে মাথা ঘামানোর একেবারেই সময় নেই তাঁর। বরং সেই সময়টা নিজেকে দিতেই পছন্দ করেন তিনি। ইনি আর কেউ নন, মুনমুন সেন (Moon Moon Sen) কন্যা রাইমা সেন। নিজের শর্তে যাঁরা বাঁচেন, তাঁদের তালিকায় পড়েন রাইমা সেন (Raima Sen)। টলিউড কিংবা বলিউডের ইঁদুর দৌড়ে শামিল হওয়ার কোনও তাড়া অভিনেত্রীর নেই। সিনেমা হোক বা সিরিজ, পছন্দ হলে অভিনয়ে সম্মতি দেন। তার বাইরে নিজের মতো থাকতেই ভালবাসেন মুনমুন-কন্যা। করোনা (CoronaVirus) কালেও নিজের এই মেজাজখানি অক্ষত রেখেছেন রাইমা সেন। তবে ছবির ব্যাপারে ভীষণ খুঁতখুতে রাইমা কিন্তু সোশ্যাল মিডিয়ায় দারুণ অ্যাক্টিভ। প্রায় নিয়মিতই ইনস্টাগ্রাম, ফেসবুকে আপডেট দিতে থাকেন রাইমা। বিশেষ করে নতুন কোনও ফটোশুট হলেই রাইমা কিন্তু সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে একটুও দেরি করেন না।
সম্প্রতি ইনস্টাগ্রামে রাইমা আপলোড করেছেন এক হট ফটোশুটের ছবি। যেখানে বেশ সাহসী অবতারেই দেখা গিয়েছে রাইমাকে। ক্যামেরার সামনে কোনও জড়তা ছাড়াই অন্তর্বাসে ছবি তুলেছেন রাইমা।

[আরও পড়ুন: Nusrat-Taslima: ছেলেকে ভালভাবে মানুষ করবে নুসরত, অভিনেত্রী-সাংসদের প্রশংসায় তসলিমা]
নতুন এই ফটোশুটে রাইমাকে দেখা গিয়েছে, হালকা চকোলেট রঙের শার্ট পরে। তবে বুকের সামনে শার্টের বোতামগুলো খুলে রেখেছেন রাইমা। আর সেখান থেকেই উঁকি মেরেছে কালো রঙের নেটের অন্তর্বাস! ছবিটি তুলেছেন জনপ্রিয় ফটোগ্রাফার তথাগত ঘোষ।

তবে শুধু এই ছবি নয়, এই ফটোশুটের অন্য ছবিতেও বেশ সাহসী রাইমা। আরেকটি ছবিতে কালো অন্তর্বাস এবং কালো জ্যাকেটে ধরা দিয়েছেন রাইমা। চোখে মুখে অদ্ভুত মায়াবী আলো। যা দেখে পুরুষের হৃদয়ে দোলা লাগবেই।

ইতিমধ্যেই রাইমা সেনের এই ছবি দেখে উত্তাল নেটপাড়া। ছবি দেখে রাইমাকে মন্তব্যে ভরিয়ে দিয়েছে নেটিজেনরা। সবার একই কথা, সব ছবিতেই রাইমা একেবারে আগুন! কালো পোশাকে রাইমাকে দেখে অনেকে লিখছেন, ‘তুমি আমার ব্ল্যাক বিউটি।’
[আরও পড়ুন: Nusrat-Taslima: ছেলেকে ভালভাবে মানুষ করবে নুসরত, অভিনেত্রী-সাংসদের প্রশংসায় তসলিমা]
সর্বশেষ খবর
-
‘টক্সিক’-এ যশের সঙ্গে রগরগে যৌনতা! কিয়ারাকে কটাক্ষ করতেই মুখ খুললেন স্বামী সিদ্ধার্থ
-
অজুহাত নয়, রাত ১১টাতেও শরীরচর্চা! ফাঁস রাহুল গান্ধীর ফিট থাকার ‘ফর্মুলা’
-
মাসিক ভাতা ও বিনামূল্যে বাসযাত্রার সুযোগ, ‘লোকতন্ত্র সেনানী’দের সংবর্ধনা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
সমাবর্তনে প্রধান বিচারপতিকে আমন্ত্রণে ক্ষোভ, ‘ছাত্রসমাজের প্রতি উনি উদাসীন’, প্রতিবাদে ৪৫০ আইন পড়ুয়া
-
অ্যালগরিদমে বদল চাই, ‘রোডম্যাপ’ জমা দেওয়ারও নির্দেশ, মেটায় লাগাম টানতে কড়া কেন্দ্র!