সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিলচরের বিমানবন্দরে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে দেখতে ভিড় জমালেন ভক্তরা। অহমিয়া জাপি টুপি, ‘গামোসা’ পরিয়ে টলিউড নায়িকাকে স্বাগত জানান সেখানকার মানুষেরা। আর সেই আতিথেয়তায় মুগ্ধ হয়েই সেখানকার ভিডিও সমাজ মাধ্যমে পোস্ট করেছেন শ্রাবন্তী।
সেই ভিডিওতেই টলিপাড়ার অভিনেত্রীকে দেখা গেল পুরোদস্তুর অহমিয়া আমেজে মেতে উঠতে। বিমানবন্দরে পা রাখতেই শ্রাবন্তীকে ঘিরে ধরেন অনুরাগীরা। তাঁদের উচ্ছ্বাস যেন কিছুতেই বাঁধ মানছিল না। অভিনেত্রীকেও হাসিমুখে তাঁদের সঙ্গে কুশল-মঙ্গল বিনিময় করতে দেখা যায়।
প্রসঙ্গত, শিলচরে এক অনুষ্ঠানের যোগ দিতে গিয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সেখানেই অহমিয়াদের আতিথেয়তা দেখে মুগ্ধ টলিউড অভিনেত্রী। সেখান থেকে জানালেন, “এত মানুষের ভালবাসা পেয়ে আমি আপ্লুত। তাই এসেই এখানকার সমস্ত ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ফেলেছি। স্থানীয় একজন আমার জন্য ইলিশ মাছ রান্না করে নিয়ে এসেছিলেন। সেই ইলিশ মাছ আর মুরগির মাংস দিয়ে জমিয়ে খেয়েছি। এখানকার মানুষের আন্তরিকতায় মন ভরে গেল।”
[আরও পড়ুন: কীসের বিচ্ছেদ? ‘ব্রেক আপ’ জল্পনায় জল ঢেলে রবিবাসরীয় ‘লাঞ্চ ডেটে’ অর্জুন-মালাইকা]
View this post on Instagram
সম্প্রতি ছুটি কাটিয়ে কলকাতায় ফিরেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। দিদিদের সঙ্গে সমুদ্র সৈকতে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে ট্যুরের বেশ কিছু ছবি-ভিডিও পোস্টও করেছিলেন নায়িকা। এবার কলকাতায় ফিরেই শিলচরে গেলেন শ্রাবন্তী। রবিবার সেখানে কাটিয়ে সোমবার কলকাতায় ফেরার কথা অভিনেত্রীর।
[আরও পড়ুন: পাকিস্তান ভিলেন! ‘গদর ২’ নিয়ে প্রতিবেশী দেশের হুমকি, পালটা মোক্ষম জবাব সানি দেওলের]
সর্বশেষ খবর
-
সিগন্যাল ভেঙে মহিলাকে ধাক্কা ম্যাটাডোরের, রাস্তায় ছিটকে পড়তেই পিষে দিল বাস! উত্তাল ভাঙড়
-
উদ্বোধনী ম্যাচ হয়তো মোহনবাগান মাঠে, আইএফএ শিল্ডের শুরুতেও ফের ডার্বি?
-
গুজরাটে অনার কিলিং! ছেলে বন্ধুর সঙ্গে ভিডিও, হাতুড়ি দিয়ে তরুণীর মাথা থেঁতলে খুন বাবা-দাদার!
-
মিলবে না পাঁচতারা হোটেল, এশিয়ান গেমসে বাকি অ্যাথলিটদের সঙ্গে থাকতে হবে শ্রেয়স-স্মৃতিদের
-
৪৫ তম প্রধান বিচারপতি পেল কলকাতা হাই কোর্ট, রবীন্দ্র ভিঠালরাও ঘুগের শপথে রাজ্যপাল-মুখ্যমন্ত্রী