সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘বড়লোকের বেটি লো লম্বা লম্বা চুল’। বাংলায় এমন মানুষ খুব কম পাওয়া যাবে, যিনি এই লোকসঙ্গীত শোনেননি। কিন্তু কজন জানেন এই গানের নেপথ্যে রয়েছেন কে? মূলত, শিল্পী স্বপ্না চক্রবর্তীর কণ্ঠেই জনপ্রিয় হয় এই গান। তবে এই গানের স্রষ্টা বীরভূমের রতন কাহার কিন্তু প্রচারের আলোর বাইরে। এমনকী, এই গানের হাজার রিমেক বা রিমিক্স হলেও, স্রষ্টাকে মনে রাখেনি কেউ। অবশেষে স্বীকৃতি পেলেন রতন কাহার। পদ্মশ্রী সম্মানে ভূষিত হলেন তিনি।
শিল্পী রতন কাহার বীরভূমের সিউড়ির বাসিন্দা। ভাদু গান গেয়েই পথ চলা শুরু। ১৯৭২ সালে তাঁর গান প্রথম রেকর্ড হয় রেডিওতে। জানা যায়, পারিশ্রমিক হিসেবে পেয়েছিলেন ৭৭ টাকা ১৫ পয়সা। টুসু, ঝুমুর এবং আলকাব গানে সিদ্ধহস্থ রতন কাহার এখনও পর্যন্ত প্রায় ২৫০ গান লিখেছেন। প্রায় সব গানই জনপ্রিয়তা পেয়েছে। তবে রতন কাহারের লেখা অন্যতম জনপ্রিয় গান ‘বড়লোকের বেটি লো’।
[আরও পড়ুন: জ্ঞানবাপী মসজিদের নিচে ছিল মন্দির! রিপোর্টে জানাল ASI]
এমন গুণী ব্যক্তির সঙ্গী নিত্য অভাব।এককালে দু’মুঠো ভাত জোগাড় করার জন্যে বিঁড়ি বেঁধে সংসার চালাতেন। আর এখন ভরসা বলতে, এদিক-ওদিক দু’-চারটে অনু্ষ্ঠান, আর যৎসামান্য সরকারি ভাতা। এমন মানুষের নাম আর কেন থাকবে ঝা-চকচকে গানের মিউজিক ভিডিও করেছিলেন বাদশা। সেই গানে নেচেছিলেন অভিনেত্রী জ্যাকলিন। বাদশার এই রিমেক্স নিয়ে বিতর্ক উঠেছিল। বিতর্ক ছিল সুপারহিট এই গানের মুনাফা তুলছেন বাদশা এবং সোনি মিউজিক ইন্ডিয়া, অথচ স্রষ্টার নামটুকু সৌজন্যমূলকভাবে উল্লেখ করলেন না ভিডিও। তবে বিতর্কে ইতি টেনে ক্ষমা চান গায়ক বাদশা। এবং দেখা করেন রতন কাহারের সঙ্গে। করেন আর্থিক সাহায্যও।
[আরও পড়ুন: ‘আমার বস’ ছবির শুটিং শেষ করলেন রাখি গুলজার, অভিনেত্রীকে জড়িয়ে আবেগে ভাসলেন নন্দিতা ও শিবপ্রসাদ]
সর্বশেষ খবর
-
পেনাল্টিতে বঞ্চিত! সূচি নিয়েও ক্ষুব্ধ মোহনবাগান কোচ, ডুরান্ডের সেমিতে সামনে কে?
-
লোকসভা ভোটের আগে বিজেপিতে ‘সংঘ-শক্তি’! রাম মাধবের প্রত্যাবর্তনে বাড়ছে আরএসএস-এর গুরুত্ব
-
মাস দুয়েক বাদেই ২৬ গিল্ডের নির্বাচন, টলিউডের ‘নর্দমা’ সাফ করার হুঁশিয়ারি মিঠুনের
-
তৃণমূল আমলে জলযন্ত্রণা নিত্যসঙ্গী! এবার হাওড়ার জমা জল সমস্যা মোকাবিলায় ময়দানে ইঞ্জিনিয়ার-সাফাই কর্মীরা
-
অগ্নিকাণ্ডের পর রাতারাতি ফাঁকা তারাপীঠ! আতঙ্কে হোটেল ছাড়ার হিড়িক পর্যটকদের