সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের করোনা (Coronavirus) থাবা বসাল টলিউডে। এবার আক্রান্ত অভিনেতা সোহম চক্রবর্তী (Soham Chakraborty)। বর্তমানে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভরতি রয়েছেন তিনি।
জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই মৃদু উপর্সগ দেখা দিয়েছিল তাঁর শরীরে। এতেই সন্দেহ দানা বাঁধে তাঁর মনে। সেই কারণে কোনওরকম ঝুঁকি না নিয়ে করোনা পরীক্ষা করান অভিনেতা। সোমবার রাতে রিপোর্ট এলে জানা যায়, তাঁর শরীরে বাসা বেঁধেছে মারণ ভাইরাস। এরপরই হাসপাতালে ভরতি করা হয় তাঁকে। হাসপাতালের তরফে জানানো হয়েছে, তাঁর অবস্থা আশঙ্কাজনক নয়। পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। সূত্রের খবর, সোহমের স্ত্রী ও দুই সন্তানেরও করোনা পরীক্ষা করা হয়েছে। তবে তাঁরা কেউ-ই আক্রান্ত নন।
[আরও পড়ুন: বম্বে হাই কোর্টে ফের ধাক্কা, সুশান্ত মামলায় মঙ্গলবারও জামিন পেলেন না রিয়া চক্রবর্তী]
প্রসঙ্গত, এর আগেও টলিউডে হানা দিয়েছিল নোভেল করোনা ভাইরাস। আক্রান্ত হয়েছিলেন কোয়েল মল্লিক-সহ পরিবারের ৪ সদস্য। সম্প্রতি সংক্রমিত হন রাজ চক্রবর্তী। কোভিডকে হারিয়ে স্বাভাবিক জীবনেও ফিরেছেন প্রত্যকে। এছাড়া টেলিভিশনের একাধিক অভিনেতাও সংক্রমিত হয়েছেন।
অন্যদিকে, করোনা আক্রান্ত হয়েছেন সুন্দরবন মন্ত্রী মন্টুরাম পাখিরা। মন্ত্রী নিজেই জানান, মঙ্গলবার রাতে তাঁর শরীর কিছুটা খারাপ হওয়ায় কাকদ্বীপ হাসপাতালে করোনা পরীক্ষা করান। সেখানেই অ্যান্টিজেন পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে বেলেঘাটা আইডি হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
[আরও পড়ুন: OMG! সলমনের ‘বিগ বস ১৪’র নতুন প্রতিযোগী রাধে মা! ভাইরাল ভিডিওয় শোরগোল]
সর্বশেষ খবর
-
নেপাল বিপর্যয়ের ৮ দিন পরেও মেলেনি মুকুলের পুত্রবধূর খোঁজ, হাসপাতালে পৌঁছল ডিএনএ নমুনা
-
ঘুমের ওষুধ ভুলে যান, শোয়ার আগে এই কেক খেতে পারলেই আসবে নিশ্চিন্তির ঘুম! রইল রেসিপি
-
বিপজ্জনকভাবে কর্মীদের নামানোয় না! ম্যানহোল পরিষ্কারে উন্নত প্রযুক্তির জন্য কেন্দ্রীয় সংস্থার সঙ্গে চুক্তির ভাবনা
-
ডায়েরিতে লেখা প্রতারণার ‘স্ক্রিপ্ট’, কসবার ভুয়ো কলসেন্টারে অভিযান চালিয়ে ধৃত ৬৭
-
মোদির ‘শান্তির বার্তা’ নিয়ে কিয়েভে জয়শংকর! এবার ইউক্রেন যুদ্ধের মধ্যস্থতায় ভারত?