Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Rhea Chakraborty

সুশান্ত মামলায় পালটা লড়াইয়ের পথে রিয়া? অঙ্কিতার বিরুদ্ধে নিতে পারেন আইনি পদক্ষেপ

সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতার বিরুদ্ধে ঠিক কী অভিযোগ রিয়ার?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৮, ২০২০, ২১:০৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৮, ২০২০, ২১:০৪

options
link
সুশান্ত মামলায় পালটা লড়াইয়ের পথে রিয়া? অঙ্কিতার বিরুদ্ধে নিতে পারেন আইনি পদক্ষেপ zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুশান্ত (Sushant Singh Rajput) কাণ্ডে মাদক মামলায় ২৮ দিন জেলে থাকার পর অক্টোবরের প্রথম সপ্তাহে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty)। তবে সূত্রের খবর, এবার পালটা লড়াইয়ের পথে হাঁটতে চলেছেন রিয়া। সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখণ্ডের (Ankita Lokhande) বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারেন তিনি।

১৪ জুন সুশান্তের মৃত্যুর পর থেকে পরোক্ষে রিয়ার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছিলেন অঙ্কিতা। গ্রেপ্তারির আগে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রিয়া জানিয়েছিলেন, বিদেশ যাওয়ার পথে বিমানে উঠে নাকি ভয় পাচ্ছিলেন সুশান্ত এবং জানিয়েছিলেন তাঁর ক্লস্টোফোবিয়া রয়েছে। তার প্রেক্ষিতে অঙ্কিতা আবার সুশান্তের একটি বিমান চালানোর ভিডিও শেয়ার করে রিয়াকে পরোক্ষে জবাব দিয়েছিলেন। পাশাপাশি খবর রটেছিল, সুশান্ত নাকি ব্রেকআপের পরও অঙ্কিতার ফ্ল্যাটের কিস্তি দিয়েছিলেন। যদিও অভিযোগ অস্বীকার করেছিলেন সুশান্তের প্রাক্তন প্রেমিকা। শোনা গিয়েছে, এমন অনেক ঘটনা এবং মন্তব্যের জন্যই নাকি অঙ্কিতার বিরুদ্ধে এবার আইনি পথে হাঁটতে পারেন রিয়া।

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Is this #claustrophobia ? u always wanted to fly and u did it .😊

A post shared by Ankita Lokhande (@lokhandeankita) on

[আরও পড়ুন: করোনার জেরে আড়ম্বরহীন মুম্বইয়ের তারকাদের পুজো, কেমন হচ্ছে আয়োজন?]

ইতিমধ্যেই রিয়ার বিরুদ্ধে আনা মাদক পাচারের অভিযোগ বম্বে হাই কোর্ট (Bombay High Court) নস্যাৎ করে দিয়েছেন বলেই দাবি করেন রিয়ার আইনজীবী সতীশ মানেশিন্ডে। বাইকুল্লা জেল থেকে রিয়া ছাড়া পাওয়ার দিন একথা জানিয়ে তিনি  দাবি করেছিলেন, যতই ঘৃণ্য চক্রান্ত হোক ‘বাংলার বাঘিনী’ তাঁর লড়াই চালিয়ে যাবেন। তবে রিয়ার ভাই সৌভিক (Showik) এখনও বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন।

[আরও পড়ুন:সুস্থতার পথে সৌমিত্র চট্টোপাধ্যায়, গল্প শোনানোর পাশাপাশি চলছে তাঁকে হাঁটানোর চেষ্টা]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.