সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত বলিউডের বর্ষীয়ান অভিনেতা সেলিম ঘাউস (Salim Ghouse)। তাঁর বয়স হয়েছিল ৭০। মুম্বইয়ে নিজের বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন সেলিম ঘাউস।
বলিউডে অভিনয়ের সূত্রপাত ১৯৭৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘স্বর্গ নরক’ ছবি থেকে। তারপর টেলিভিশন থেকেই মূলত জনপ্রিয় হয়ে ওঠেন সেলিম। পরে বলিউডের বহু ছবিতে অভিনয় করে নজর কেড়েছেন সেলিম। নয়ের দশকে দূরদর্শনের জনপ্রিয় ধারাবাহিক ‘ভারত এক খোঁজে’র মাধ্যমে ঘরে ঘরে জনপ্রিয় হয়ে ওঠেন সেলিম। তাছাড়াও, কৃষ্ণ এবং টিপু সুলতানের চরিত্রেও দেখা গিয়েছে সেলিমকে।

[আরও পড়ুন: জঙ্গলমহলে রহস্যের ফাঁদ! প্রথম ঝলকেই নজর কাড়ল পরিচালক কমলেশ্বরের সিরিজ ‘রক্তপলাশ’]
‘মন্থন’, ‘কলিযুগ’,’ চক্র’, ‘সারাংশ’, ‘ত্রিকাল’, ‘আঘাট’, ‘দ্রোহী’, ‘সর্দারি বেগম’, ‘কোয়েলা’, ‘সোলজার’, ‘আকস’-এর মতো বলিউড ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। তবে শুধু হিন্দি ছবি নয়। দক্ষিণী ছবিতে দাপিয়ে অভিনয় করেছেন সেলিম। যার মধ্যে ‘থিরুডা থিরুডা’ খুবই জনপ্রিয়। টিভি ধারাবাহিক, সিনেমার পাশাপাশি থিয়েটারের জগতেও সমান জনপ্রিয় অভিনেতা সেলিম। অভিনেতার স্ত্রী অনিতা সেলিম সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, মৃত্যকে অপছন্দ করতেন অভিনেতা। প্রতিটা দিন আনন্দেই কাটাতেই চাইতেন। অভিনয়ের পাশাপাশি খুব ভাল রান্না করতে পারতেন সেলিম। তাঁর মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোকের ছায়া সিনেমহলে।

Pehli baar #SalimGhouse Sahab ko tv serial #Subah mein dekha tha! Aur unka kaam behadd laajavaab laga tha !! Unki awaaz ❤️❤️ https://t.co/9kG96yCrDl
— Sharib Hashmi (@sharibhashmi) April 28, 2022
[আরও পড়ুন: ‘১৫ বছর বয়সেই পর্ন সাইটে আপলোড হয়েছিল আমার ছবি!’ ফের বিস্ফোরক উরফি]
সর্বশেষ খবর
-
ভারতে অবৈধ অনুপ্রবেশ, বৈধ নথি ছাড়া বসবাস, মহারাষ্ট্রে দুই বাংলাদেশি মহিলার কারাদণ্ড
-
এই ‘সুদর্শন নায়কে’র প্রেমে মাখামাখি! ‘সিদ্ধার্থকে ভুলে গেলেন?’, কটাক্ষের মুখে শেহনাজ বললেন…
-
কয়লা পাচারে ‘জিরো টলারেন্স’, বাজেয়াপ্ত ১.৯ টন, গ্রেপ্তার ৩
-
ডার্কওয়েবে ফাঁস দেশের সবচেয়ে বড় পরমাণু কেন্দ্রের গোপন তথ্য, কাঠগড়ায় আম্বানিরা! তদন্তের নির্দেশ
-
যুদ্ধের আগুনে হরমুজে মৃত্যুমিছিল! ভারতীয় নাবিকদের সুরক্ষায় বড় পদক্ষেপ মোদি সরকারের