ইরান-মার্কিন সংঘাতে জ্বলছে ‘তৈল ধমনী’ হরমুজ প্রণালী। একের পর এক জাহাজে হামলার জেরে মৃত্যু হয়েছে বহু ভারতীয় নাবিকের। এই পরিস্থিতিতে ভারতীয় নাবিকের সুরক্ষা দিতে এবার বড় পদক্ষেপ করল নরেন্দ্র মোদির সরকার। জানা গিয়েছে, হরমুজে (Hormuz Strait) ভারতীয় নাবিকদের গতিবিধি নজর রাখতে এবার তৈরি করা হবে বিশেষ ‘ট্র্যাকিং সিস্টেম’।
সম্প্রতি হরমুজে ভারতীয় নাবিক থাকা দু’টি তেলবাহী জাহাজে হামলার অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। এরপরই কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল একটি বৈঠক করেন। সেখানে একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। একটি সরকারি বিবৃতি অনুযায়ী, সর্বানন্দ ‘ডাইরেক্টরেট জেনারেল অফ শিপিং’ (ডিজিএস)-কে পারস্য উপসাগর, হরমুজ প্রণালী এবং ওমান উপসাগরে চলাচলকারী প্রতিটি জাহাজে থাকা ভারতীয়দের (যে দেশেরই পতাকাবাহী জাহাজ হোক না কেন) তথ্য নথিবদ্ধ করার নির্দেশ দিয়েছেন। গোটা পরিকাঠামোর জন্য জাহাজ-ভিত্তিক একটি ড্যাশবোর্ড তৈরিরও নির্দেশ দিয়েছেন তিনি। এই ড্যাশবোর্ডের মাধ্যমে জাহাজের অবস্থান, মালিকানা, পণ্যসামগ্রী, নাবিক বা কর্মীদের সংখ্যা, সম্ভাব্য ঝুঁকি, যাত্রাপথ, পরবর্তী গন্তব্য বা বন্দর এবং সেখানে উপলব্ধ সুযোগ-সুবিধা সম্পর্কে তাৎক্ষণিক তথ্য পাওয়া যাবে। কেন্দ্র জানিয়েছে, পশ্চিম এশিয়ায় সংকটময় পরিস্থিতিতে নাবিকদের সুরক্ষাই অগ্রাধিকার পাবে। মন্ত্রী স্পষ্ট করেছেন, ভারতীয় নাবিকদের নিরাপত্তা ও সুরক্ষার নিয়ে কোনওভাবেই আপোস করা হবে না।
আরও পড়ুন:
প্রসঙ্গত, সোমবার সংযুক্ত আরব আমিরশাহীর প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে জানানো হয়, ‘মোম্বাসা’ এবং ‘আল বাহিয়া’ নামে দু’টি জাহাজের উপর হামলা চালিয়েছে ইরান। ওমান উপকূলের কাছে ওই হামলায় আহত হন মোট আটজন, তার মধ্যে ৬ জনই ভারতীয় নাবিক। ‘মোম্বাসা’ জাহাজে থাকা এক ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানায় আবু ধাবি। উল্লেখ্য, পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে হরমুজে এখনও পর্যন্ত অন্তত ৯ ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
১০৮ জন উদ্ধার হলেও এখনও নেপালে নিখোঁজ ২৭৫ ভারতীয়, জানাল বিদেশমন্ত্রক
-
গাড়ি থামিয়ে জোর করে টাকা আদায়! সাসপেন্ড কলকাতা পুলিশের দুই কর্মী
-
অশোকনগরে শুরু তেল উৎপাদন, তৃণমূলকে দুষে শমীক লিখলেন, ‘শক্তিশালী হোক বাংলার অর্থনীতি’
-
স্মার্টওয়াচ অতীত, শরীরের খুঁটিনাটি হিসেব রাখবে অত্যাধুনিক ‘টেম্পল’, কবে আসছে ভারতের বাজারে?
-
পঞ্চায়েত দুর্নীতিতে জিরো টলারেন্স! ‘কাউকে ছাড়া হবে না’, কড়া বার্তা মন্ত্রী দিলীপের