সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি বক্স অফিস কাঁপিয়েছে ‘গদর ২’ (Gadar 2)। ‘জওয়ান’ রিলিজের আগে প্রায় ৬০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে সানি দেওলের ছবি। ৪০ বছরের কেরিয়ারে তাঁর এমন ‘ঢায় কিলো কা হাত’-এর কামাল আগে দেখেননি অনুরাগীরা। আর সেই ছবি হিট করতে না করতেই বড় ঘোষণা সানি দেওলের (Sunny Deol)। বিজেপির তারকা সাংসদ সাফ জানিয়ে দিলেন, “আর ভোটে লড়তে চাই না।”
২০২৪ সালের লোকসভা ভোট (Lok Sabha Poll 2024) এখন গেরুয়া শিবির-সহ দেশের বিরোধী রাজনৈতিক দলগুলির ‘পাখির চোখ’। আর তার মাস ছয়েক আগেই কিনা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা বললেন সানি দেওল! কেন? সানি দেওলের মন্তব্য, “আর কোনও নির্বাচনে লড়তে চাই না আমি। আমার মনে হয়, অভিনেতা হিসেবেই লোকে আমাকে ভোট দেবেন। তাছাড়া, পার্লামেন্টেও আমার উপস্থিতির হার খুব কম। আমি একটা প্রশ্ন পর্যন্ত করিনি। বরং অভিনেতা হিসেবে যেভাবে দেশের সেবা করে এসেছি। সেটাই চালিয়ে যেতে চাই।”
[আরও পড়ুন: ‘গুলি করলে করুন! আমি পাঠান…’, আন্ডারওয়ার্ল্ড ডনকে খোলা চ্যালেঞ্জ ছোঁড়েন ‘জওয়ান’ শাহরুখ]
প্রসঙ্গত, দিন কয়েক আগেই ‘গদর ২’ রিলিজের পর নিজের লোকসভা কেন্দ্র গুরদাসপুরে মুখ পুড়েছিল সানি দেওলের। সিনেমা হল না থাকায় সংসদ সানির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন সেখানকার মানুষেরা। শুধু তাই নয়, সাংসদ হওয়ার পর থেকে বহুবার সানি দেওলের বিরুদ্ধে ‘নিঁখোজ’ পোস্টার পড়েছে গুরদাসপুরে। এবার নিজেমুখেই স্বীকার করে নিলেন যে, তিনি আজ পর্যন্ত নিজের কেন্দ্রের হয়ে পার্লামেন্টে একটা প্রশ্নও করেননি! সানি দেওল বলছেন, “আমার নিজের উপর পূর্ণ আস্থা রয়েছে যে, আমি অভিনেতা হিসেবেই একমাত্র দেশকে তথা নবীন প্রজন্মকে ভাল সিনেমা উপহার দিতে পারব।” সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন মন্তব্যই করেন সাংসদ অভিনেতা।
[আরও পড়ুন: ‘আমি ভারতীয় এটাই আমার পরিচয়’, ‘বাঘা যতীন’-এর রুদ্ধশ্বাস টিজারে হুঙ্কার দেবের]
সর্বশেষ খবর
-
পাঁচ রঙা পাপড়ি থেকে ‘নমস্তে’, ব্রিকস লোগোর নেপথ্যে লুকিয়ে কোন গল্প?
-
জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিল্লি থেকে সরতেই বিতর্ক! ‘গুজরাট পাকিস্তানে?’, কেন্দ্রের হয়ে সওয়াল পরেশ রাওয়ালের
-
স্বামীর পরকীয়ার ‘বদলা’! ডায়নার সেই ‘রিভেঞ্জ ড্রেস’ নিলামে বিকোবে কোটি কোটি টাকায়
-
পাহাড়ের নীরব বাসিন্দা, গোরালদেরও এবার রেডিও কলার পরিয়ে জঙ্গলে
-
‘আত্মতুষ্টি’তে ইউনাইটেডের বিরুদ্ধে ড্র, লিগ জয়ের স্বপ্নে ধাক্কা খেলেও হাল ছাড়ছেন না ইস্টবেঙ্গল কোচ