সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিন্দা-বিতর্ককে সঙ্গী করেই ৯০০ কোটির ব্যবসা করেছে ‘অ্যানিম্যাল’। তেইশের শেষ পাতে বক্স অফিসে যে ঝোড়ো ইনিংস খেললেন রণবীর কাপুর, তা এখন ‘টক অফ দ্য টাউন’। সিনেমার এহেন গগনচুম্বী সাফল্যের জন্য শনিবার ‘অ্যানিম্যাল’-এর সাকসেস পার্টির আয়োজন করা হয়েছিল। সেই তারকাখচিত রাতপার্টিতেই রণবীর কাপুর, রশ্মিকা মন্দানা, তৃপ্তি দিমরিরা সব ম্লান! বন্য পার্টিজুড়ে শুধুই ‘দেওল দাপট’।
কোথায় রণবীর-রশ্মিকা-তৃপ্তি? ববি দেওলময় (Bobby Deol) সন্ধ্যা। পরনে শুধু সাদা ওয়েস্ট কোট। সুঠাম চেহারা। প্যাক-অ্যাবস স্পষ্ট! ড্যাপার লুকে পাপারাজ্জিদের ক্যামেরায় পোজ দিলেন ববি। তাকে ঘিরে সে কী উন্মাদনা। শুধু তাই নয়, উপস্থিত ভক্তদের যাতে অসুবিধে না হয়, সেদিকেও কিন্তু কড়া নজর ছিল অভিনেতার। পার্টির মাঝেই তাঁর নিরাপত্তারক্ষীরা যখন এক ফ্যানকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করছিলেন ছবি তোলার সময়ে, তখন চেঁচিয়ে উঠলেন ‘আব্রার’। সোজাসাপটা বললেন, আরে ধীরে সুস্থে! ধাক্কা দিও না কেউ।

‘অ্যানিম্যাল’-এর সাকসেস পার্টি থেকে ববির সেই ভিডিও নেটপাড়ায় ভাইরাল হয়েছে। স্ত্রী আলিয়া ভাট, মা নীতু কাপুর ও শ্বশুর মহেশ ভাটকে নিয়ে যখন পার্টিতে ব্যস্ত রণবীর (Ranbir Kapoor), তখন অনিল কাপুর, রশ্মিকা মন্দানারাও মজে ছিলেন পার্টিতে। কিন্তু তারকাদের ভিড়েও ববি দেওলকে দেখা গেল ভক্তদের মাঝে।
[আরও পড়ুন: ‘মহিলাকে দিয়ে জুতো চাটানো! অ্যানিম্যাল-এর সাফল্য বিপজ্জনক’, বিস্ফোরক জাভেদ]
View this post on Instagram
এদিনের পার্টিতে আলিয়া-রশ্মিকা ছাড়াও নজর কেড়েছেন ‘ভাবী ২’ অর্থাৎ তৃপ্তি দিমরি। কালো পোশাকে পার্টিতে আসেন তিনি। ছিলেন অনিল কাপুর, ববি দেওল, প্রেম চোপড়া, রীতেশ দেশমুখ, জেনেলিয়া ডি’স্যুজা, প্রেম চোপড়া। সকলের সঙ্গে হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা ও প্রযোজক ভূষণ কুমার।
[আরও পড়ুন: আজানে ঘুম ভাঙা নিয়ে আপত্তি! রামমন্দির উদ্বোধনের আমন্ত্রণ পেয়ে উচ্ছ্বসিত সোনু নিগম]
সর্বশেষ খবর
-
‘পুরাতন ভৃত্যে’র সঙ্গে হাত মিলিয়ে কোটিপতি শ্বশুরকে খুন! বউমার কীর্তিতে চাঞ্চল্য
-
বৈবাহিক ধর্ষণ অপরাধ? সিদ্ধান্ত নেবে সংসদ, সুপ্রিম কোর্টের এক্তিয়ারভুক্ত নয়, জানিয়ে দিল কেন্দ্র
-
প্রথমবার ‘বিগ বস’ দেখবেন অরিজিৎ, ‘আমাদের রকস্টার’ বলে কার সমর্থনে সুর চড়ালেন?
-
‘হাতকড়া অপেক্ষা করছে’, আমেরিকায় ভিসার বেনিয়মে কগনিজ্যান্টেকে বিরাট শাস্তি, বিপাকে ভারতীয়রা!
-
কাঁকসার গভীর জঙ্গল থেকে উদ্ধার ৪টি কঙ্কাল, আত্মহত্যা নাকি খুন? ঘনীভূত রহস্য