Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১৭ আগস্ট ২০২৬
Aamir Khan

সোশ্যাল মিডিয়ায় ‘লাল সিং চাড্ডা’ বয়কটের ডাক, ‘ছবিটা দয়া করে দেখুন’, আরজি আমিরের

আর কী বললেন অভিনেতা?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১, ২০২২, ১৭:৩৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১, ২০২২, ১৭:৩৫

options
link
সোশ্যাল মিডিয়ায় ‘লাল সিং চাড্ডা’ বয়কটের ডাক, ‘ছবিটা দয়া করে দেখুন’, আরজি আমিরের zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমির খানের ছবি মানেই তার সঙ্গে জড়িয়ে যায় নানা বিতর্ক। তা গত কয়েক বছরেরে ট্রেন্ডের দিকে নজর রাখলেই বোঝা যায়। নিন্দুকরা বলছেন, অনেক সময় আমির নিজেই বিতর্ক তোলেন ছবির প্রচারের খাতিরে। তবে এবারটা ঘটল একেবারে অন্য ঘটনা। আমিরের আগামী ছবি ‘লাল সিং চাড্ডা’কে বয়কটের ডাক উঠল সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা স্পষ্টই বললেন, আমিরের এই ছবিকে বয়কট করা হোক। কিন্তু কেন? কী এমন করলেন আমির?

গোটা কাণ্ড পুরনো কাসুন্দির। হঠাৎ করেই নেটদুনিয়ায় ভাইরাল হল আমির খানের (Aamir Khan) এক পুরনো সাক্ষাৎকার। যেখানে দেশের পরিস্থিতি নিয়ে অসহিষ্ণুতার প্রসঙ্গ তুলেছিলেন আমির। এমনকী, আমির সেই সময় বলেছিলেন, তাঁর ও পরিবারের এদেশে থাকতে ভয় করে! এই মন্তব্য করায় তুমুল সমালোচনার মুখেও পড়েছিলেন আমির। সেই পুরনো সাক্ষাৎকারের প্রসঙ্গ তুলেই ‘লাল সিং চাড্ডা’ বয়কটের ডাক দিয়েছে নেটিজেনদের একাংশ।

Advertisement

[আরও পড়ুন: অবশেষে হাতে পেলেন লাইসেন্স, প্রাণ বাঁচাতে এবার নিজের কাছে বন্দুক রাখতে পারবেন সলমন]

Aamir Khan quits social media right after birthday celebration

তবে সম্প্রতি ছবির প্রচারে এসে এই বয়কট প্রসঙ্গে মুখ খুললেন আমির খান। আমিরের কথায়, দয়া করে আমার ছবিখানা বয়কট করবেন না। এতে আমার খুব খারাপ লাগছে। কেননা, অনেকে মনে করেন আমি দেশকে ভালবাসি না। একথা একেবারেই সত্যি নয়। তাই এই ধারণা পালটে ফেলুন। আর আমার ছবিটা দেখুন। ’

হলিউড ক্লাসিকের রিমেক হলেও আদ্যোপান্ত ভারতের প্রেক্ষাপটে লেখা হয়েছে এই ছবির কাহিনি। ভারতের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা এবং তাঁর পট পরিবর্তন ধরা দেবে এই ছবিতে। সূত্রের খবর, ‘লাল সিং চাড্ডা’য় উঠে আসবে ’৯২-এর বাবরি মসজিদ ধ্বংসের কাহিনির পাশাপাশি গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে দেশের প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদির উত্থানের গল্প। নয়ের দশক থেকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তিত রূপের আদলেই সাজানো হয়েছে ছবির চিত্রনাট্য।

[আরও পড়ুন: নিরাপত্তাহীনতায় ভুগছেন সলমন খান? এবার বুলেটপ্রুফ গাড়ি কিনলেন বলিউডের ভাইজান!]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.