Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১৭ জুলাই ২০২৬

বঙ্গললনা অনসূয়ার কান কৃতিত্বে লড়াইয়ের রসদ খুঁজে পেলেন ‘গাঙ্গুবাই’ খ্যাত কলকাতার শান্তনু

কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে হাজির ছিলেন শান্তনুও।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৫, ২০২৪, ১৬:৩৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৫, ২০২৪, ১৬:৩৩

options
link
বঙ্গললনা অনসূয়ার কান কৃতিত্বে লড়াইয়ের রসদ খুঁজে পেলেন ‘গাঙ্গুবাই’ খ্যাত কলকাতার শান্তনু zoom

আকাশ মিশ্র: কান চলচ্চিত্র উৎসবে এখন ভারতের জয়জয়কার। বলা ভালো বাংলার জয়জয়কার। হবে নাই বা কেন, কলকাতার কন্যা অভিনেত্রী অনসূয়া সেনগুপ্ত ছিনিয়ে নিয়েছে চলচ্চিত্র উৎসবের সেরার শিরোপা। ‘দ্য শেমলেস’ ছবির জন্য সেরা অভিনেত্রী হিসেবে কানের ‘Un Certain Regard’ বিভাগের পুরস্কার পেলেন বাংলার এই মেয়ে। এই খবর পেয়ে গোটা দেশ, গোটা তিলোতমা উচ্ছ্বসিত। শুক্রবার মঞ্চে যখন পুরস্কার পাচ্ছেন অনসূয়া, ঠিক তখন কলকাতার ছেলে, যিনি এখন বলিউড কাঁপাছেন, সেই শান্তনু মাহেশ্বরীও উপস্থিত ছিলেন কান চলচ্চিত্র উৎসবে। তবে শনিবার সকাল হতেই মুম্বইয়ের বিমানে রওনা দিয়েছেন তিনি। সংবাদ প্রতিদিন ডিজিটালকে ফ্লাইটে বসেই শান্তুনু বললেন, ”সত্য়িই দারুণ খবর। শুধু কলকাতার বলে নয়, ভারতীয় হিসেবেই গর্ব হচ্ছে। যদিও ওর সঙ্গে দেখা হয়নি এবার। আপনাদের মাধ্যমেই ওকে শুভেচ্ছা জানাতে চাই। ভারতীয় অভিনেতা হিসেবে সত্যিই খুব গর্বের বিষয় এই সম্মান।”

[আরও পড়ুন: ব্যালটে ভাগ্যপরীক্ষা, ঘাটালে টোটো-বাইকে চেপে ভোটপ্রহরী দেব, বলছেন, ‘নিজের ভোট নিজে দিন’]

বলিউডে একের পর এক ছবি করছেন শান্তনু। আলিয়া ভাটের সঙ্গে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ ছবিতে অভিনয় করে, রীতিমতো নজর কেড়ে নিয়েছিলেন তিনি। এছাড়াও, বেশ কয়েকটি সিরিজে দেখা গিয়েছে তাঁকে। হাতে রয়েছে শান্তনুর নতুন ছবি ‘লাভ ইন ভিয়েতনাম’। ভারত ও ভিয়েতনাম যৌথভাবে ছবিটা তৈরি করছেন। এই ছবিরই পোস্টার লঞ্চে কান চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন শান্তনু। সাদা পোশাকে ঝড় তুলেছেন চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রসঙ্গত, কান চলচ্চিত্র উৎসবে পুরস্কার পেয়ে অনসূয়া সেটি উৎসর্গ করেছেন সেই তৃতীয় লিঙ্গের সম্প্রদায়কে ও অন্যান্য প্রান্তিক সম্প্রদায়কে ‘যাঁরা বীরত্বের সঙ্গে এমন এক লড়াই লড়ে চলেছেন যা লড়ার কোনও প্রয়োজন ছিল না।’

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shantanu Maheshwari (@shantanu.maheshwari)

মুম্বইয়ে মূলত প্রোডাকশন ডিজাইনারের কাজ করেন অনসূয়া সেনগুপ্ত, থাকেন গোয়ায়। তবে এবার সেরা অভিনেত্রী হিসেবে কানের ‘Un Certain Regard’ বিভাগের পুরস্কার পেলেন বাংলার মেয়ে। অনসূয়া অভিনয় করেছিলেন অঞ্জন দত্তর ”ম্যাডলি বাঙালি” ছবিতে। কাজ করেছেন সৃজিত মুখোপাধ্য়ায়ের ‘রে’ সিরিজে। বুলগেরিয়ান পরিচালক কনস্ট্যানটিন বোঁজ্যনভের ছবি ‘দ্য শেমলেস’-এ অভিনয় করেন অনসূয়া, যেখানে অভিনয় করেছেন মিতা বশিষ্ঠের মতো নামকরা অভিনেত্রীও। এই দ্য শেমলেস ছবিতে উঠে এসেছে একজন যৌনকর্মীর কথা। তিনি দিল্লির একটি পতিতাপল্লীতে একজন পুলিশকে হত্যা করে পালান। নেটফ্লিক্সের ২০২১ সালের সত্যজিৎ রায়ের সংকলন ‘ফরগেট মি নট’ এবং ‘মাসাবা মাসাবা’র প্রোডাকশন ডিজাইনার হিসেবেও কাজ করেছেন অনসূয়া। এদিন তাঁর সঙ্গে জুরি পুরস্কার পেয়েছেন বরিস লজকিনের ‘দ্য স্টোরি অব সুলেমান’।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Anasuya Sengupta (@cup_o_t)

 

[আরও পড়ুন: ‘বুমেরাং’ ট্রেলার লঞ্চের পর কেঁদে ফেললেন জিৎ! রুক্মিণীর নেড়া অবতারে ‘ইম্প্রেসড’ দেব]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.