সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাহিদ কাপুরের নামে বলিউডে একটা কথা প্রচলিত আছে। তিনি নাকি বড্ড তাড়াতাড়ি মাথা গরম করেন। পান থেকে চুন খসলেই নাকি তাঁর মেজাজ সপ্তমে চড়ে যায়। এবছর স্টার স্ক্রিন অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে তারই প্রমাণ মিলল। সূত্রের খবর, সেরা অভিনেতার পুরস্কার না পাওয়ায় খুব চটে যান শাহিদ। আর সেই কারণেই পারফর্ম না করে অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যান তিনি।
এ বছর স্টার স্ক্রিন অ্যাওয়ার্ডসে সেরা অভিনেতা হিসেবে মনোনীত হয়েছিলেন শাহিদ কাপুর। ‘কবীর সিং’-এর জন্য মনোনীত হয়েছিলেন তিনি। শাহিদ আশা করেছিলেন তিনি হয়তো সেরা অভিনেতার পুরস্কার ঝুলিতে পুরবেন। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল শাহিদের আশা পূরণ হল না। সেরা অভিনেতার পুরস্কার পেলেন রণবীর সিং। ‘গাল্লি বয়’ ছবির জন্য পুরস্কৃত হলেন তিনি। আর এই ব্যাপারটাই মেনে নিতে পারলেন না শাহিদ।
[ আরও পড়ুন: প্রতারক দেবশ্রী! বিধায়কের গ্রেপ্তারির দাবিতে রায়দিঘিতে পথ অবরোধ ]
এমনকী, তাঁর একটি পারফর্ম্যান্স করার কথা ছিল। রাগের চোটে সেটিও করলেন না অভিনেতা। পারফর্ম না করেই বেরিয়ে যান তিনি। সূত্রের খবর, স্টার স্ক্রিন অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষের সঙ্গে শাহিদের সমঝোতা হয়েছিল। শাহিদ সেরা অভিনেতার পুরস্কার পাবেন আর তার বদলে অনুষ্ঠানে পারফর্ম করবেন তিনি। সেই জন্য বেশ পরিশ্রম করেছিলেন । কিন্তু পুরস্কার না পাওয়ায় মেজাজ গরম হয়ে যায় তাঁর। অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যান।
শাহিদের এমন কাণ্ডে হতবাক উপস্থিত দর্শক ও সেলিব্রিটিরা। শেষ মূহূর্তে গোটা বিষয়টি সামাল দেন বরুণ ধাওয়ান। শাহিদ আচমকা অনুষ্ঠান ছেড়ে চলে যাওয়ায় কর্তৃপক্ষ বরুণের দ্বারস্থ হয়। ‘না’ করেননি বরুণ। শাহিদের পারফর্ম্যান্স তিনিই করে দেন। কর্তৃপক্ষের মানরক্ষা হয়। সারাদিন তাঁর ‘কুলি নাম্বর ওয়ান’ ছবির শুটিং ছিল। তারপরও এসে অনুষ্ঠানে ‘স্ট্রিট ডান্সার’ ছবির একটি গানে নাচ করেন তিনি। যদিও শাহিদের তরফে এই ঘটনার কথা অস্বীকার করা হয়েছে। জানানো হয়েছে, কাজের ব্যাপারে অত্যন্ত সচেতন অভিনেতা। তিনি খুব পেশাদার। এমন কাজ শাহিদ কখনওই করতে পারেন না। অভিনেতার নামে মিথ্যে রটনা হচ্ছে।
[ আরও পড়ুন: একরত্তি বোনঝির সঙ্গে সময় কাটালেন মিমি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি ]
সর্বশেষ খবর
-
বেসরকারি স্কুলের সিকরুমে কন্ডোম! উদ্ধার লক্ষ লক্ষ টাকা, কাঁচরাপাড়ায় ব্যাপক চাঞ্চল্য
-
আইএসএল জয় উদযাপন, শহরে বিশেষ অনুষ্ঠান ‘ইস্টবেঙ্গল উত্তরাধিকার’ সমষ্টির
-
বাড়ির আইনি দখল নিতে গিয়ে আক্রান্ত পুলিশ, হাসপাতালে তালতলার এস আই
-
‘মহান প্রধানমন্ত্রী, জ্ঞানী ব্যক্তি’, ‘দীর্ঘতম’ সময়ের প্রধানমন্ত্রী হওয়ার পর ‘বন্ধু’ মোদিকে শুভেচ্ছা ট্রাম্পের
-
বন্ধ ‘থ্রেট কালচার’, অভয়া কাণ্ডে যুক্তদের সাজা, স্বাস্থ্যমন্ত্রীর চেয়ারে বসে আর কী অঙ্গীকার শারদ্বতের?