সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনিলকন্যা (Anil Kapoor) সোনম কাপুরের (Sonam Kapoor) কাণ্ড দেখুন! গুঞ্জনে ইতি দিতে এভাবে যে মাঠে নেমে পড়বেন তা ভাবতে পারেননি কেউই। খুল্লমখুল্লা সোশ্যাল মিডিয়ায় এভাবে তিনি ফাঁস করলেন নিজের ঋতুচক্রের কথা! হ্যাঁ, এভাবেই সোনম কাপুর ফের প্রমাণ করে দিলেন, তাঁর মতো ঠোঁটকাটা, বিন্দাস নায়িকা খুব কমই আছেন বলিউডে।
গপ্পোটা হল, বহু মাস ধরে মুম্বই থেকে দূরে ছিলেন সোনম। স্বামী আনন্দ আহুজাকে (Anand Ahuja) নিয়ে লন্ডনেই সুখে সংসার করছিলেন তিনি। সুযোগ পেলেই সোশ্যাল মিডিয়ায় টুকটাক ছবিও পোস্ট করতেন। কখনও স্বামীকে নিয়ে প্রেমের পোজ, তো কখনও নিজের সাজগোজ। এভাবেই দিব্য ছিলেন সোনম। এমন সুখের সময় ছেড়ে, ৬ মাস বিদেশে কাটিয়ে হুট করেই মুম্বইয়ে পা রাখলেন সোনম কাপুর। তাও আবার একা একা! ব্যস, তখন থেকেই গুঞ্জন পাড়ায় নতুন খবর। নিন্দুকরা তো সোনমের এই কাণ্ড দেখে প্রথম থেকেই শুরু করে দিল নানা জল্পনা। কিন্তু আসল গপ্পো শুরু হল, মুম্বই বিমানবন্দরে সোনমকে দেখেই।

[আরও পড়ুন: মা হচ্ছেন Sonam Kapoor? অভিনেত্রীর নতুন ছবি ঘিরে গুঞ্জন]
সাদা গাউনের উপর নীল রঙের কোট। তাও আবার ওভার সাইজড। ফ্যাশনের ব্যাপারে বলিউডে সোনমের থেকে সচেতন আর কেউ নন। সে তো সবাই জানেন। সেই সোনমই কীভাবে এয়ারপোর্ট লুকে বড়মাপের পোশাক পরলেন! দুইয়ে দুইয়ে চার করতেই নিন্দুকদের কাছে বিষয়টা একেবারেই স্পষ্ট। সঙ্গে সঙ্গে রটে গেল সোনম কাপুরের অন্তঃসত্ত্বা হওয়ার খবর।
View this post on Instagram
সেই রটে যাওয়া খবরেই এবার ইতি টানলেন সোনম। তাও আবার অভিনব কায়দায়। সোনম তাঁর ইনস্টাগ্রামে একটি ছবি আপলোড করেছেন। যেখানে দেখা গিয়েছে, পেটের উপর হটব্যাগ রেখেছেন সোনম। সঙ্গে আদা চায়ে দিচ্ছেন চুমুক। সেই ছবির নিচেই সোনম স্পষ্ট লিখলেন, ঋতুচক্রের প্রথম দিনে আদা চা খাচ্ছি! তবে এই ছবি দেওয়ার পরও কিন্তু নিন্দুকেরা গুঞ্জন থামাননি। বরং তাঁরা বলছেন, খবর গোপন রাখতেই নাকি এসব কায়দা করছেন সোনম!
[আরও পড়ুন: ভালবাসায় মজে অন্তঃসত্ত্বা নুসরত, ক্যানভাসে ফুটিয়ে তুললেন Lovebirds-এর ছবি]
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক