Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ৯ সেপ্টেম্বর ২০২৬
Salman Khan

‘স্টার বলেই কাঠগড়ায় তোলা যাবে না’, সাংবাদিক নিগ্রহের মামলায় রেহাই পেলেন সলমন

২০১৯ সালে ঘটেছিল ঘটনাটি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১২, ২০২৩, ১৪:২৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১২, ২০২৩, ১৪:২৪

options
link
‘স্টার বলেই কাঠগড়ায় তোলা যাবে না’, সাংবাদিক নিগ্রহের মামলায় রেহাই পেলেন সলমন zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাংবাদিক নিগ্রহের মামলায় রেহাই পেলেন সলমন খান (Salman Khan)। সুপারস্টারের বিরুদ্ধে ওঠা এই সংক্রান্ত যাবতীয় অভিযোগ খারিজ করে দিল বম্বে হাই কোর্ট। স্টার বলেই কাউকে কাঠগড়ায় তোলা যাবে না, এমনটাই জানালেন বিচারপতি ভারতী ডাংড়ে।

Salman Khan

Advertisement

ঘটনার সূত্রপাত ২০১৯ সালে। সলমন খান এবং তাঁর নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে নিগ্রহের অভিযোগ দায়ের করেন সাংবাদিক অশোক পাণ্ডে। অশোকের দাবি, সে বছরের এপ্রিল মাসে সাইকেল চালিয়ে মুম্বইয়ের রাস্তা দিয়ে যাচ্ছিলেন সলমন। তাঁর ছবি ও ভিডিও তুলছিলেন তিনি। এতেই বিরক্ত হন অভিনেতা। অনুমতি না নিয়ে কেন তারকার ছবি তুলছেন? এই প্রশ্ন তুলে সলমনের নিরাপত্তারক্ষীরা তাঁকে মারধর করতে থাকেন। পরে নাকি সলমনও এসে তাঁকে মারধর করেন। অশোকের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় বলেও অভিযোগ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: ‘শিল্পীদের রগড়ে দিতে চায়…’, নাট্যকর্মী নিরুপমের ‘নিগ্রহে’র তীব্র প্রতিবাদ কৌশিক-ঋদ্ধি-বাদশার]

প্রথমে সলমন ও তাঁর নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করতে গিয়েছিলেন সাংবাদিক। কিন্তু সেখানে অভিযোগ নেওয়া হয়নি। পরে আদালতের নির্দেশে মামলা হয়। করোনা (Coronavirus) পরিস্থিতির জন্য শুনানি একটু পিছিয়ে যায়। কিন্তু ফের শুনানি শুরু হয় এবং সলমন খানকে সমন পাঠায় অন্ধেরির মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট।

Salman-Khan

মঙ্গলবার বম্বে হাই কোর্টের বিচারপতি জানান, ম্যাজিস্ট্রেট কোর্টের সমন পাঠানোর আগে সঠিক পদ্ধতি মানা হয়নি। সাংবাদিকের অভিযোগের নিরিখে তেমন কোনও প্রমাণ দেখানো যায়নি বলেও শোনা গিয়েছে। এরপরই মামলাটি খারিজ করে বিচারপতি বলেন, “বিচার ব্যবস্থার নামে কোনও স্টারকে এভাবে কাঠগড়ায় তোলা যায় না তাও আবার সঠিক আইনি পদ্ধতি না মেনে।” উল্লেখ্য, মঙ্গলবারই ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমার ট্রেলার প্রকাশ্যে এসেছে। ইদের অবসরে মুক্তি পাবে ছবিটি। আর তা নিয়ে সলমন অনুরাগীদের উৎসাহ তুঙ্গে।

[আরও পড়ুন: রিয়াকে যৌনকর্মী বলে কটাক্ষ? প্রশ্ন উঠতেই সাফাই সুশান্ত সিং রাজপুতের দিদির ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.