Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Kunal Kamra

শিণ্ডে ‘গদ্দার’ বিতর্কে কমেডিয়ান কুণাল কামরার বিরুদ্ধে বড় পদক্ষেপ BookMyShow-এর

বিতর্কিত মন্তব্যের জেরে নতুন করে কোন বিপাকে পড়লেন কৌতুক শিল্পী?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৫, ২০২৫, ১৬:০০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৫, ২০২৫, ১৬:০০

options
link
শিণ্ডে ‘গদ্দার’ বিতর্কে কমেডিয়ান কুণাল কামরার বিরুদ্ধে বড় পদক্ষেপ BookMyShow-এর zoom
ছবি ফাইল

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কুণাল কামরা কাণ্ডে এবার নয়া মোড়। শিণ্ডে ‘গদ্দার’ বিতর্কযজ্ঞে কুণালের বিরুদ্ধে এবার বড় পদক্ষেপ করল ‘বুক মাই শো’। তাদের অফিশিয়াল ওয়েবসাইট থেকে জরুরি ভিত্তিতে কৌতুক শিল্পী কুণাল কামরার সমস্ত কনটেন্ট সরিয়ে ফেলল এই অনলাইন টিকিট বুকিং সংস্থা। এমনকী তাদের নিজস্ব শিল্পীদের তালিকা থেকে বাদ দেওয়া হল কুণাল কামরার নামও। কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিল ‘বুক মাই শো’?

সম্প্রতি মুম্বইয়ের এক হোটেলে কৌতুক পরিবেশনের সময় শিব সেনার দ্বিখণ্ডিত হওয়াকে ব্যঙ্গ করেন কুণাল। নাম না করে একনাথ শিণ্ডেকে ‘গদ্দার’ বলেন। জনপ্রিয় হিন্দি গানের প্যারোডির সেই ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই তেতে ওঠেন শিণ্ডে সমর্থকরা। শিল্পীর ঘনিষ্ঠ মহলের দাবি, কমপক্ষে ‘৫০০টি হুমকি ফোন’ পেয়েছেন তিনি। যে হোটেলে শো হয়েছিল, সেখানেও হামলা চালায় শিব সেনা (শিণ্ডে) সমর্থকরা। পাশাপাশি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিসেরও রোষের মুখে পড়েন কুণাল। ফড়ণবিসের দাবি, অবিলম্বে কুণালের ক্ষমা চাওয়া উচিত। যদিও নিজের বক্তব্যে অনড় কুণাল জানিয়েছেন, ক্ষমা তিনি চাইবেন না। বরং আইনের পথে হেঁটে পরিস্থিতির মোকাবিলা করবেন।

Advertisement

শুধু তাই নয়, মার্চের ২৪ তারিখ খার থানায় এফআইআর দায়ের করেন শিব সেনা বিধায়ক মুর্জি প্যাটেল। তার ভিত্তিতেই কুণালকে একাধিকবার সমন পাঠানো হয়েছিল মুম্বই পুলিশের তরফে। গ্রেপ্তারি এড়াতে এরপর আগাম জামিন নেন কৌতুকশিল্পী। এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে কুণাল কামরাকে কার্যত নিষিদ্ধ ঘোষণা করল ‘বুক মাই শো’।

উল্লেখ্য, অনলাইন টিকিট বুকিং সংস্থার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে শিব সেনার সদস্যরা। দলের তরফে রাহুল এন কানাল ‘বুক মাই শো’কে চিঠি পাঠিয়ে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘এই সিদ্ধান্তের জন্য আমরা কৃতজ্ঞ। তারা যে কুণাল কামরার মতো শিল্পীর প্রচার করতে চান না, এই বিষয়টি জানতে পেরে আমরা আশ্বস্ত হয়েছি। শান্তিরক্ষায় তাদের এই পদক্ষেপকে আমরা সমর্থন জানাই। তাদের পোর্টালের পরিচ্ছন্নতা এবার রক্ষা পাবে। মুম্বইয়ের মানুষ হিসাবে আমরা শিল্পীদের কাজ ও স্বাধীনতায় বিশ্বাসী। কিন্তু ব্যক্তিগত আক্রমণকে আমরা সমর্থন করি না।’ এই ঘটনার জেরে কুণাল আগামিদিনে আবার নতুন কোনও পদক্ষেপ করেন কিনা, এখন সেটাই দেখার। 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.