সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শীতের আমেজে ভোল পালটে ফেললেন টলিউড অভিনেত্রী। টকটকে লাল রঙে রাঙালেন মাথার চুল। আর সেই ছবি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। সেই ছবি দেখে এক ঝলকে চেনাই দায়।

চিনতে পারলেন? এ ছবি অভিনেত্রী পার্ণো মিত্রর (Parno Mittra)। তিনিই এভাবে নিজের চুলের রং পালটে ফেলেছেন। লাল রঙে নিজের কেশরাশি রাঙিয়েছেন অভিনেত্রী। আরও একটি ছবি তিনি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।

কেন অভিনেত্রীর এমন লুক? সেই সম্পর্কে কিছু জানা যায়নি। তা নতুন সিনেমার জন্যও হতে পারে, নিজের ইচ্ছে অনুযায়ী চুলের রং পালটেও থাকতে পারেন অভিনেত্রী। গত নভেম্বর মাসে ‘বনবিবি’ ছবির শুটিং শুরু করেছেন পার্ণো। ছবিটি পরিচালনা করছেন রাজদীপ ঘোষ।

[আরও পড়ুন: ‘রাজনীতিতে যোগ দাও’, স্বরা ভাস্করকে পরামর্শ মমতা বন্দ্যোপাধ্যায়ের]
সুন্দরবন এলাকায় পূজিত হন বনবিবি। তাঁকে পুজো করেই নাকি বনে মধু সংগ্রহ করতে যান সেই এলাকার মানুষ। জানা গিয়েছে, রেশম নামে এক ‘বাঘ বিধবা’র চরিত্রে অভিনয় করছেন পার্ণো। রেশমের স্বামী বনে গিয়ে আর ফেরত আসেনি। শোনা যায়, তাকে বাঘে টেনে নিয়ে গিয়েছিল। কিন্তু মৃতদেহ খুঁজে পাওয়া যায়নি। এমন অবস্থায় পেটের দায়ে সুন্দরবনে গাইডের কাজ শুরু করে রেশম। তার জীবনের সংগ্রামের কাহিনিই ‘বনবিবি’ ছবিতে তুলে ধরা হয়েছে।

ছবিতে পার্ণোর বিপরীতে অভিনয় করছেন আর্য দাশগুপ্ত। বিশেষ চরিত্রে দেখা যেতে পারে সোহিনী সরকারকে। এছাড়াও রাজ চক্রবর্তী পরিচালিত ‘ধর্মযুদ্ধ’ ছবিতে শবনমের চরিত্রে দেখা যাবে পার্ণোকে। করোনা (Coronavirus) পরিস্থিতিতে বহুদিন ধরে ছবির মুক্তি আটকে ছিল। আগামী বছর নতুন মুক্তির দিন ধার্য করা হয়েছে। ২০২২ সালের ২১ জানুয়ারি সিনেমা হলে মুক্তি পাবে ‘ধর্মযুদ্ধ’।
View this post on Instagram
[আরও পড়ুন: আট বছরের সম্পর্কে ইতি টানছেন দেবলীনা-তথাগত? টলিপাড়ায় জোর গুঞ্জন]
সর্বশেষ খবর
-
বৃদ্ধের খাবারে ঘুমের ওষুধের কড়া ডোজ, আলমারি ‘সাফ’ করে গায়েব পরিচারিকা!
-
পরিবর্তনের দুর্গোৎসবে শুধু ‘বড়’ নয়, ‘ছোট’দের পুজোর উদ্বোধনেও মুখ্যমন্ত্রী, তৈরি হচ্ছে তালিকা
-
কলকাতায় বিশ্বকাপারদের হ্যাটট্রিক! ব্রাজিল-উরুগুয়ের পর ফের বিদেশি প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে ভারত
-
কলকাতার বধূকে চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশে পাচার! অবশেষে সীমান্ত পেরিয়ে ফিরলেন মধুমিতা
-
৪ নেতাকে সাসপেন্ড, এক্তিয়ার মনে করিয়ে ডায়মন্ড হারবারের সভানেত্রীকে শোকজ করল বিজেপি!