সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাধীনতার ৭৫ বছরের উপলক্ষে ভারতীয় সিনেমাও শামিল হওয়ার আহ্বান জানাল সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC)। এই বিষয়ে সেন্সর বোর্ডের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেন্সর বোর্ডের এই নোটিস অনুযায়ী, ভারতীয় সব ছবিতে স্বাধীনতার হীরক জয়ন্তী উপলক্ষে তৈরি বিশেষ লোগো ‘আজাদি কা অমৃত মহোৎসব’ ব্যবহার করতে হবে। বিভিন্ন সরকারি কাজে এই লোগোর ব্যবহার ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আর এবার সিনেমার পর্দাতেও এই উদযাপন দেখতে চায় কেন্দ্র। আর সেই কারণেই ভারতীয় সিনেমার প্রযোজকদের এই লোগো ব্যবহার করতে অনুরোধ জানানো হয়েছে সেন্সর বোর্ডের তরফ থেকে।
নোটিস অনুযায়ী, ‘সমস্ত ভারতীয় ছবির প্রযোজকদের কাছে আর্জি, ছবিতে ব্যবহার করা হোক ‘আজাদি কা অমৃত মহোৎসবে’র লোগো। ২০২২- ২০২৩ সালের মধ্যে তৈরি সব ছবিতে রাখা হোক এই বিশেষ চিহ্ন। সমস্ত শৈল্পিক কাজে এ ভাবেই থাক লোগোর উপস্থিতি।’
[আরও পড়ুন: একাধিক সম্পর্ক ছিল পল্লবীর, একটাও টেকেনি! কারণ ফাঁস করেছিলেন অভিনেত্রীর মা]
নোটিসে জানানো হয়েছে, এই লোগোটি পাওয়া যাবে ‘অমৃত মহোৎসবে’র বিশেষ ওয়েবসাইটে। নোটিসে সে কথাও উল্লেখ করে দিয়েছে সিবিএফসি।
[আরও পড়ুন: পর্ন কাণ্ডের পর আর্থিক তছরূপের অভিযোগ, এবার ইডির নজরে রাজ কুন্দ্রা]
সর্বশেষ খবর
-
সিপিএম-আরএসপি দ্বন্দ্ব চরমে! চূড়ান্ত হলো না দুই কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী
-
‘নিখোঁজ’ বিডিও কীভাবে পাচ্ছেন বেতন? প্রশান্ত বর্মনের মামলায় সিআইডিকে ‘ভর্ৎসনা’ হাই কোর্টের
-
তসলিমার বক্তৃতা নিয়ে প্রশ্ন স্কুলের পরীক্ষায়! ‘লেখাকে অত সহজে নির্বাসিত করা যায় না’, খোঁচা লেখিকার
-
মণ্ডপের বদলে এবার গঙ্গাতেই প্রতিমা নিরঞ্জন, বিতর্ক কাটিয়ে এবার থিমে কোন চমক দেবে টালা প্রত্যয়?
-
শেফালির ঝড়, দীপ্তির দুরন্ত ঘূর্ণি! বাংলাদেশকে উড়িয়ে ১০ এশিয়া কাপের ১০ আসরেই ফাইনালে ভারত