Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১০ জুলাই ২০২৬

প্রথমবার পর্দায় রাহুল-বিনীতা জুটি, ছবির নাম জানেন?

ছবির বিষয়বস্তুও আকর্ষণীয়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৪, ২০১৯, ২১:৪৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৪, ২০১৯, ২১:৪৮

options
link
প্রথমবার পর্দায় রাহুল-বিনীতা জুটি, ছবির নাম জানেন? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাবতে পারেন, আপনার মতো হুবহু দেখতে মানুষ এই পৃথিবীতে আছেন? অন্য কোথাও, অন্য কোনওখানে বহাল তবিয়তে দিন কাটাচ্ছে? তাও একজন নয়। সাতজন। মানে সাতজন আপনার ‘হামশকল’, ‘ক্লোন’। পরিচালক প্রীতম মোদক এই বিষয়টিকেই বেছে নিয়েছেন ছবি করার জন্য। ছবির নামও বিষয়বস্তুর সঙ্গেই মিলিয়ে রেখেছেন পরিচালক। ‘ক্লোন’। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রাহুল বন্দ্যোপাধ্যায়।

হুবহু দেখতে মানুষ যে পৃথিবীতে একজন নয়, তা আমাদের অজানা নয়। নিত্যদিনের চলাফেরায় এমন কোনও না কোনও মানুষের সঙ্গে আমাদের দেখা হয় যার বা যাদের সঙ্গে আমরা পরিচিত মানুষের মিল খুঁজে পাই। হঠাৎ দেখে মনে হয় ‘আরে! একে তো ওর মতো দেখতে!’ অনেক সময় আবার এতটাই মিল থাকে যে পরিচিত মানুষ ভেবে ভুল হয়। কিন্তু হুবহু এক রকম মানুষ সচরাচর চোখে পড়ে না। কিন্তু বিজ্ঞান বলছে, এক রকম দেখতে মানুষ পৃথিবীতে থাকা অসম্ভব নয়। বিজ্ঞানের ভাষায় একে বলে ‘ক্লোন’। অনেকে বলেন, একই রকম দেখতে সাতজন মানুষ ছড়িয়ে ছিটিয়ে থাকেন গোটা বিশ্বে। হয়তো বিভিন্ন দেশে, হযতো একই দেশে। কিন্তু থাকে। হুবহু একই রকম চেহারার সাদৃশ্য মানুষকে যেমন নানা বিভ্রান্তিতে ফেলে দেয়, তেমনই কখনও তা চূড়ান্ত স্বস্তির কারণ হয়েও দাঁড়ায়। ‘ক্লোন’ ছবিটি এমনই একটি গল্পকে পর্দায় তুলে ধরেছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[ আরও পড়ুন: রাজের ডাকে সাড়া দিয়ে চলচ্চিত্র উৎসবে সৌমিত্র, আবেগপ্রবণ কিংবদন্তী অভিনেতা ]

ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন রাহুল বন্দ্যোপাধ্যায় ও বিনীতা মুখোপাধ্যায়। বড়পর্দায় না হলেও বিনীতা ছোটপর্দার পরিচিত মুখ। এর আগে ‘মেম বউ’ ধারাবাহিকে তাঁকে দেখা গিয়েছে। ছবিতে প্লে-ব্যাক করেছেন নচিকেতা চক্রবর্তী। কিছুদিন আগে লেকটাউনের ফিউশন প্রো স্টুডিয়োতে ছবির একটি গান রেকর্ড করেন তিনি। গানের মধ্যেই হুবহু এক রকম মানুষ, অর্থাৎ ক্লোনের কথা বলা হয়েছে। ছবিতে সংগীত পরিচালনার দায়িত্ব সামলেছেন রাজর্ষি সেনগুপ্ত। ‘ক্লোন’ পরিচালনা করেছেন প্রীতম মোদক। প্রযোজনা করেছেন পৌলমী বিশ্বাস।

[ আরও পড়ুন: ত্রিকোণ সম্পর্কের জেরে কিডন্যাপ, প্রকাশ্যে পায়েলের রহস্যমোড়া ‘মুখোশ’-এর ট্রেলার ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.