Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১০ জুলাই ২০২৬
Rajesh Sharma

রাজেশ শর্মার আরোগ্য কামনা শুভেন্দুর, হাসপাতালে ইন্দ্রনীল খাঁ, ‘বন্ধু’র জন্য প্রার্থনা উদ্বিগ্ন অক্ষয়ের

রাজেশ শর্মার শারীরিক পরিস্থিতি নিয়ে ভুয়ো খবর বিটাউনে! কী জানালেন অভিনেতার আপ্ত-সহায়ক?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১০, ২০২৬, ১৫:১০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১০, ২০২৬, ১৫:১০

options
link
রাজেশ শর্মার আরোগ্য কামনা শুভেন্দুর, হাসপাতালে ইন্দ্রনীল খাঁ, ‘বন্ধু’র জন্য প্রার্থনা উদ্বিগ্ন অক্ষয়ের zoom
রাজেশ শর্মার শারীরিক পরিস্থিতি নিয়ে ভুয়ো খবর বিটাউনে! কী জানালেন অভিনেতার আপ্ত-সহায়ক?

প্রভাসের সঙ্গে ‘ফৌজি’ সিনেমার শুটিং করাকালীন সেটে বিষাক্ত মাকড়সার কামড়ে গুরুতর অসুস্থ রাজেশ শর্মা। বর্তমানে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা। দিন তিনেক কাটিয়ে এখন তিনি অনেকটাই বিপন্মুক্ত। তবুও চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন। এদিকে রাজেশের অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই হিন্দি এবং বাংলা সিনেপাড়ায় উদ্বেগ! উদ্বিগ্ন অক্ষয় কুমারও বন্ধু-সহকর্মীর দ্রুত আরোগ্য কামনা করেছেন। এমন আবহে শুক্রবার ঢাকুরিয়ার ওই বেসরকারি হাসপাতালে রাজেশ শর্মাকে দেখতে যান ক্রীড়ামন্ত্রী তথা বিজেপি বিধায়ক ইন্দ্রনীল খাঁ। অভিনেতার আরোগ্য কামনা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও।

প্রভাসের আসন্ন বিগ বাজেট সিনেমা ‘ফৌজি’তেও রয়েছেন রাজেশ। হায়দরাবাদে সেই ছবির শুটিং করতে গিয়েই বিষাক্ত পোকার কামড়ে সংক্রমিত হয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। খবর ছড়িয়ে পড়তেই বৃহস্পতিবার ‘অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন’-এর তরফে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির কাছে সংশ্লিষ্ট ইস্যুতে তদন্তের দাবি তোলা হয়েছে।

শুক্রবার সকালে ফুলের তোড়া নিয়ে রাজেশ শর্মাকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। সেই ক্যামেরাবন্দি মুহূর্ত এক্স হ্যান্ডেলে ভাগ করে নিয়ে তিনি জানিয়েছেন, ‘মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাদার তরফে রাজেশ শর্মাজিকে তাঁর দ্রুত আরোগ্যের জন্য শুভেচ্ছা জানিয়ে এলাম।’ মুখ্যমন্ত্রীও সেই পোস্ট ভাগ করে নিয়ে লিখেছেন, ‘মন থেকে রাজেশ শর্মাজির দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছি, উনি যেন দ্রুত শারীরিক বল ফিরে পান এবং সুস্থ হয়ে ওঠেন।’ এদিকে বাংলার গণ্ডি পেরিয়ে রাজেশ শর্মা হিন্দি সিনেজগতেও অত্যন্ত পরিচিত মুখ। বলিউডেও দারুণ দক্ষতার সঙ্গে দাপিয়ে কাজ করছেন। তাবড় তারকাদের সঙ্গে একাধিক চর্চিত ছবিতে অভিনয় করেছেন। এমনকী দক্ষিণেও তাঁর কাজের সংখ্যা নেহাত কম নয়। প্রভাসের আসন্ন বিগ বাজেট সিনেমা ‘ফৌজি’তেও রয়েছেন। হায়দরাবাদে সেই ছবির শুটিং করতে গিয়েই বিষাক্ত পোকার কামড়ে সংক্রমিত হয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। খবর ছড়িয়ে পড়তেই বৃহস্পতিবার ‘অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন’-এর তরফে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির কাছে সংশ্লিষ্ট ইস্যুতে তদন্তের দাবি তোলা হয়েছে। এমনকী রাজেশ শর্মার চিকিৎসার যাবতীয় দায়ভার বহনের দাবিও তুলেছে সর্বভারতীয় সিনে সংগঠন। এমন আবহে বন্ধু-অভিনেতার আরোগ্য কামনা করে সোশাল মিডিয়ায় এক আবেগঘন বার্তা ভাগ করে নিয়েছেন ‘খিলাড়ি’।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Rajesh Sharma Much Better Now Condition Being Monitored Actor Health Update is Here
কেমন আছেন রাজেশ?

খবর, রাজেশের শারীরিক পরিস্থিতি নিয়ে বিটাউনে বেশ কিছু ভুয়ো খবর রটছে। এপ্রসঙ্গে অভিনেতার আপ্ত-সহায়ক জানিয়েছেন, “রাজেশজি এখন ভালো আছেন। অনেক ভুয়ো খবর ছড়াচ্ছে।…” 

অক্ষয় কুমারের পোস্টে উল্লেখ, “শুটিংয়ের সময় পোকার কামড়ে আমার প্রিয় বন্ধু রাজেশ অসুস্থ হয়ে পড়েছেন। খবরটা শুনে আমি খুবই উদ্বিগ্ন। আশা করি, মহাদেব ওঁকে দ্রুত ও সম্পূর্ণ সুস্থ করে তুলবেন। জলদি ঠিক হয়ে যা বন্ধু, এখনও তো একসঙ্গে বসে অনেক হাসাহাসি বাকি।” খবর, রাজেশের শারীরিক পরিস্থিতি নিয়ে বিটাউনে বেশ কিছু ভুয়ো খবর রটেছিল। এপ্রসঙ্গে অভিনেতার আপ্ত-সহায়ক জানিয়েছেন, “রাজেশজি এখন ভালো আছেন। অনেক ভুয়ো খবর ছড়াচ্ছে। আমি ২৪ ঘণ্টা ওঁর পাশেই আছি। সংক্রমণটা আদতে পায়েই হয়েছে। ফুসফুস পর্যন্ত মোটেই ছড়িয়ে পড়েনি। আপাতত উনি সুস্থ হয়ে উঠছেন। চিকিৎসকরা জানিয়েছেন, পুরোপুরি সুস্থ হয়ে উঠতে আরও দু-তিন সময় লাগবে।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.