Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
Deepika Chikhalia on Sai Pallavi

‘সীতার মাথায় কোঁকড়া চুল’, সাই পল্লবীকে দেখেই খোঁচা দীপিকার! রণবীরের ‘রামায়ণ’ নিয়ে ক্ষুব্ধ?

রণবীর কাপুরের চার হাজার কোটির মেগাবাজেট 'রামায়ণ'-এর কাস্টিং নিয়ে বিরূপ মন্তব্য করে ফের চর্চায় রামানন্দসাগরের 'সীতা' দীপিকা চিখলিয়া। তুলসীদাসের 'রামায়ণ'-এর তুলনা টেনে যা বললেন, তা নিয়েই টিনসেল টাউন সরগরম!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৪, ২০২৬, ১৮:৫৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৪, ২০২৬, ১৮:৫৯

options
link
‘সীতার মাথায় কোঁকড়া চুল’, সাই পল্লবীকে দেখেই খোঁচা দীপিকার! রণবীরের ‘রামায়ণ’ নিয়ে ক্ষুব্ধ? zoom
সাই পল্লবীকে দেখেই খোঁচা দীপিকার! রণবীরের 'রামায়ণ' নিয়ে ক্ষুব্ধ?
Advertisement

তেইশ সালে ‘আদিপুরুষ’ রিলিজ হওয়ার পর গর্জে উঠেছিলেন। পর্দায় রাম-সীতার আধুনিকীকরণ মেনে নিতে পারেননি। পরিচালক ওম রাউত থেকে ‘সীতা’ কৃতী স্যানন-সহ গোটা টিমকে তীব্র ভর্ৎসনা করে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছিলেন দীপিকা চিখলিয়া। এবার রণবীর কাপুরের চার হাজার কোটির মেগাবাজেট ‘রামায়ণ’-এর কাস্টিং নিয়ে বিরূপ মন্তব্য করে ফের চর্চায় রামানন্দসাগরের ‘সীতা’ দীপিকা চিখলিয়া!

“তুলসীদাসের ‘রামায়ণ’-এ সীতার বাদামের মতো চোখ, একটা নির্দিষ্ট উচ্চতা থেকে তাঁর গায়ের বর্ণ, এমনকী চুলের ধরণেরও উল্লেখ ছিল।…” 

নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’-এ সীতাবেশে সাই পল্লবী ও রাম রণবীর কাপুর। 

সাই পল্লবীর লুককে আতশকাচে রেখে টেলিপর্দার চিরন্তন ‘সীতা’র মন্তব্য, “ওঁর কাজ আমি দেখেছি। অসাধারণ একজন অভিনেত্রী। কিন্তু সীতার চরিত্রে ওকে কতটা মানাবে? সেটা আমি জানি না। পর্দায় দেখার পরই বোঝা যাবে।” এরপরই দীপিকা চিখলিয়া তুলসীদাসের ‘রামায়ণ’-এর তুলনা টেনে যা বললেন, তা নিয়েই টিনসেল টাউন সরগরম! অভিনেত্রীর সংযোজন, “তুলসীদাসের ‘রামায়ণ’-এ সীতার বাদামের মতো চোখ, একটা নির্দিষ্ট উচ্চতা থেকে তাঁর গায়ের বর্ণ, এমনকী চুলের ধরণেরও উল্লেখ ছিল। রামানন্দসাগরজি সেগুলি আমার মধ্যে দেখতে পেয়েছিলেন। কিন্তু তুলসী দাসের রামায়ণে কোথাও সীতার কোঁকড়া চুলের বর্ণনা নেই।” সাই পল্লবী বাস্তবেও কোঁকড়া চুলের অধিকারী। সেই প্রেক্ষিতেই দীপিকা চিখলিয়ার সন্দিহান যে, নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’-এ সীতাবেশে দক্ষিণী অভিনেত্রীকে কেমন লাগবে?

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
চার হাজার কোটির মেগাবাজেট ‘রামায়ণ’-এর কাস্টিং নিয়ে বিরূপ মন্তব্য করে ফের চর্চায় রামানন্দসাগরের ‘সীতা’ দীপিকা চিখলিয়া!

‘সীতা’ বললেই দর্শকমহলের চোখে গত তিন দশক ধরে যাঁর চেহারা ভেসে ওঠে তিনি দীপিকা চিখলিয়া। ১৯৮৩ সালে ‘শুন মেরি লায়লা’ ছবিতে রাজ কিরণের বিপরীতে নায়িকার ভূমিকায় বলিউডে শিকে ছিঁড়লেও টেলিভিশনের ‘রামায়ণ’-এর সুবাদেই দর্শকদের অন্দরমহলে রাতারাতি জনপ্রিয় হয়ে যান দীপিকা চিখলিয়া। তবে সেই সিরিয়াল সুপারহিট হলেও অভিনেত্রীর ফিল্মি কেরিয়ারের গ্রাফ পরে আর উর্ধ্বমুখী হয়নি। ‘সীতা’র চরিত্রে দর্শকদের মনে ফ্রেমবন্দি হয়ে যান তিনি। পরিচালক-প্রযোজকরাও সেই ইমেজ ভেঙে বিতর্ক সৃষ্টির ভয়ে নতুন কোনও চরিত্রে কাস্ট করেননি দীপিকা চিখলিয়াকে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.