Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Deepika Padukone

শুধু শাহরুখ নন, রণবীরের ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে দীপিকাও! অভিনেত্রীকে খুঁজে বের করলেন নেটিজেনরা

‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি পাবে ৯ সেপ্টেম্বর।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২০, ২০২২, ১৮:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২০, ২০২২, ১৮:৪২

options
link
শুধু শাহরুখ নন, রণবীরের ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে দীপিকাও! অভিনেত্রীকে খুঁজে বের করলেন নেটিজেনরা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রণবীর কাপুর, আলিয়া ভাট, অমিতাভ বচ্চন অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’ ছবির ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই এই ছবি নিয়ে গোটা বলিউডে উত্তেজনা তুঙ্গে। ‘ব্রহ্মাস্ত্র’ ছবির ট্রেলার দেখে সিনেপ্রেমীরা বলছেন, এরকম ভিএফএক্সের কাজ বলিউডে আগে দেখা যায়নি। কিন্তু ট্রেলারের ভিতরের একাধিক রহস্য রেখে গিয়েছেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়, তা ধীরে ধীরে ধরে ফেলছেন নেটিজেনরা। ট্রেলার দেখে একের পর এক চমককে খুঁজে পাচ্ছেন অনুরাগীরা। এই যেমন কয়েকদিন আগে নেটিজেনরা ধরে ফেললেন, ট্রেলারে শাহরুখ খানকে। আর এবার দীপিকাকেও খুঁজে বার করেছেন তাঁরা!

গপ্পোটা হল, রবিবার ‘ব্রহ্মাস্ত্র’ ছবির নতুন এক ট্রেলার প্রকাশ্যে এসেছে। সেই ট্রেলারেই দীপিকাকে খুঁজে পেয়েছেন নেটিজেনরা। নেটিজেনদের বিশ্বাস ছবিতে জল চরিত্রে যাকে দেখা গিয়েছে, তিনি আর কেউ নন, তিনি দীপিকা পাড়ুকোন!

Advertisement

বলিউডের বহু প্রতীক্ষিত এই ছবির ঘোষণা করা হয়েছিল ২০১৪ সালে। ঠিক হয় অয়ন মুখোপাধ্যায়ের পরিচালনায় ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন রণবীর কাপুর (Ranbir Kapoor) এবং আলিয়া ভাট (Alia Bhatt)। পরে ২০১৭ সালে প্রযোজক করণ জোহর জানান, ট্রিলজি হিসেবে ‘ব্রহ্মাস্ত্র’ তৈরি করা হবে। সেই মতো ২০১৮ সালে ছবির শুটিং শুরু করেন অয়ন।

[আরও পড়ুন: ‘ডন থ্রি’ ছবিতে জোড়া ডন! জুটি বাঁধছেন শাহরুখ-অমিতাভ, বিগ বি’র পোস্ট ঘিরে জল্পনা ]

বেনারসের পাশাপাশি বুলগেরিয়াতেও ‘ব্রহ্মাস্ত্র’র (Brahmastra) শুটিং হয়েছে। সিনেমার সঙ্গে যুক্ত হয়েছেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) এবং নাগার্জুনের মতো তারকা। ছবিতে রণবীরের চরিত্রের নাম শিব। আর আলিয়া অভিনয় করেছেন ইশার চরিত্রে। আর পাঁচটা সাধারণ মানুষের মতো নয় শিব। অলৌকিক ক্ষমতা রয়েছে তার। আগুনে পোড়ে না তার শরীর। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর লুকিয়ে ক্ষিতি, অপ, তেজ, মরুৎ, ব্যোমের মতো পঞ্চভূতের রহস্যে।

‘ব্রহ্মাস্ত্র’র তিনটি পর্বের এই প্রথম পর্বে মূলত শিবের কাহিনিই দেখানো হবে। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন মৌনি রায়, ডিম্পল কাপাডিয়া, দিব্যেন্দু শর্মা, ধ্রুব সেহগল, সৌরভ গুজ্জর। ক্যামিও চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে (Shah Rukh Khan)। শোনা গিয়েছে, বিজ্ঞানীর ভূমিকায় দেখা যাবে বলিউড বাদশাকে। শোনা যায়, এই ছবির শুটিং চলাকালীনই প্রেমে পড়েন রণবীর ও আলিয়া। চলতি বছরের ১৪ এপ্রিল সাতপাকে বাঁধা পড়েন দুই তারকা। সেদিন ছবির সামান্য ঝলক প্রকাশ করেছিলেন পরিচালক অয়ন। এতদিনে প্রকাশ্যে এল ট্রেলার। সিনেমা হলে ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি পাবে আগামী ৯ সেপ্টেম্বর।

[আরও পড়ুন: মেয়েকে সঙ্গে নিয়ে কলকাতার রেস্তরাঁয় করিশ্মার পেটপুজো, কী কী খেলেন অভিনেত্রী? ]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.