Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

‘প্লিজ ফিরে এসো’, ইরফানের সঙ্গে টেনিস খেলার ভিডিও পোস্ট করে স্মৃতিমেদুর দীপিকা

'পিকু' ছবির শুটিংয়ের ফাঁকে টেনিস খেলেছিলেন ইরফান-দীপিকা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৯, ২০২০, ১২:০০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৯, ২০২০, ১২:০০

options
link
‘প্লিজ ফিরে এসো’, ইরফানের সঙ্গে টেনিস খেলার ভিডিও পোস্ট করে স্মৃতিমেদুর দীপিকা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু’জনেই বলিউড অভিনেতা। তাই পরিচয় ছিল অনেকদিনই। কিন্তু ‘পিকু’ তাঁদের কাছাকাছি আনে। হয় বন্ধুত্ব। সময় যত পেরোতে থাকে, বন্ধুত্বও গভীর হতে থাকে। আচমকা সেই বন্ধুবিচ্ছেদ এখনও মেনে নিতে পারছেন না দীপিকা। মেনে নিতে পারছেন না তাঁকে ছেড়ে বরাবরের মতো চলে গিয়েছেন বন্ধু ইরফান। তাই একের পর এক পোস্ট করে নিজের আক্ষেপের কথা প্রকাশ করছেন তিনি।

ইরফান খানের মৃত্যুর পর ‘পিকু’ ছবির একটি দৃশ্য পোস্ট করেছিলেন দীপিকা। তিনি ও ইরফান ছাড়াও সেই ছবিতে ছিলেন পরিচালক সুজিত সরকার। ছবির নিচে ‘পিকু’রই একটি গানের লাইন তুলে দেন তিনি। ‘লমহে গুজর গয়ে…’। এ বছর পাঁচ বছর পূরণ করল ‘পিকু’। আর এই বছরই চলে গেলেন ইরফান। তাই যেন আরও বেশি করে বিঁধছে বন্ধুর স্মৃতি। গোটা গানটি পোস্ট করে সেই কথাই লিখেছিলেন দীপিকা। লিখেছিলেন, ‘শান্তিতে থেকো প্রিয় বন্ধু’।

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

लम्हे गुज़र गये चेहरे बदल गये हम थे अंजानी राहो में पल में रुला दिया पल में हसा के फिर रह गये हम जी राहो में थोड़ा सा पानी है रंग है थोड़ी सी छावो है चुभती है आँखो में धूप ये खुली दिशाओ में और दर्द भी मीठा लगे सब फ़ासले ये कम हुए ख्वाबो से रस्ते सजाने तो दो यादो को दिल में बसाने तो दो लम्हे गुज़र गये चेहरे बदल गये हम थे अंजानी राहो में थोड़ी सी बेरूख़ी जाने दो थोड़ी सी ज़िंदगी लाखो स्वालो में ढूंधू क्या थक गयी ये ज़मीन है जो मिल गया ये आस्मा तो आस्मा से मांगू क्या ख्वाबो से रस्ते सजाने तो दो यादो को दिल में बसाने तो दो -Piku Rest in Peace my Dear Friend…💔 #rana #piku #bhaskor @shoojitsircar @juhic3 #5yearsofpiku

A post shared by Deepika Padukone (@deepikapadukone) on

[ আরও পড়ুন: লকডাউনে বন্ধ নেই কাজ, জ্যাকলিনকে নিয়ে ফার্মহাউজেই মিউজিক ভিডিও বানালেন সলমন ]

আর এবার দীপিকা শেয়ার করলেন ‘পিকু’র সেটেরই একটি ভিডিও। সেখানে তাঁকে ও ইরফান খানকে টেনিস খেলতে দেখা গিয়েছে। দীপিকা ব্যাডমিন্টন খেলেন ভাল। জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশ নিয়েছেন তিনি। টেনিসও তিনি ভালই খেলেন। ‘পিকু’র সেটে তাই ইরফানের সঙ্গে খেলতে বেশ মজাই পেয়েছেন তিনি। অন্যদিকে ইরফানও মজেছেন টেনিসে। দু’জনের এই খেলার ভিডিও শেয়ার করে দীপিকা লিখেছেন, ‘প্লিজ ফিরে এসো’।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

please come back!💔 #irrfankhan

A post shared by Deepika Padukone (@deepikapadukone) on

[ আরও পড়ুন: রামায়ণের ‘সীতা’ এবার সরোজিনী নায়ডুর ভূমিকায়, মুক্তি পেল ছবির প্রথম ঝলক ]

গত সপ্তাহের বুধবার মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে প্রয়াত হন ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেতা ইরফান খান। ৫৩ বছর বয়স হয়েছিল তাঁর। কোলন ইনফেকশনের কারণে তাঁর মৃত্যু হয়। ইরফান ক্যানসারের সঙ্গে দীর্ঘদিন লড়াই চালিয়েছিলেন। কয়েক মাস আগে লন্ডনে চিকিৎসা সেরে মুম্বই ফিরেছিলেন। বৃহস্পতিবার বিকেলে ইরফান খানকে মুম্বইয়ের ভারসোভা গোরস্তানে সমাধিস্ত করা হয়। তাঁর শেষকৃত্যে উপস্থিত ছিলেন চলচ্চিত্র নির্মাতা বিশাল ভরদ্বাজ, তিগমাশু ধুলিয়া ও অভিনয় দেও। ‘লঞ্চবক্স’ এবং লা’ইফ অফ পাই’-এর মতো আন্তর্জাতিক ছবিতে অভিনয় করেছিলেন ইরফান খান। সর্বশেষ তাঁকে দেখা গিয়েছিল ‘আংরেজি মিডিয়াম’ ছবিতে। করিনা কাপুর, রাধিকা মদন, দীপক ডোব্রিয়ালের সঙ্গে অভিনয় করেছিলেন তিনি।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.