সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজকীয় বিয়ের পর প্রায় সপ্তাহখানেক কেটে গিয়েছে৷ তারপরেও দীপিকা-রণবীরের বিয়ে নিয়ে উৎসাহের শেষ নেই৷ উৎসাহের পারদ আরও খানিকটা বাড়িয়ে দিয়েছে দীপবীরের বিয়ের ছবি৷ সদ্যই ভাইরাল হয়েছে আরও ১৪-১৫টি ছবি৷ যা এখন সকলের টাইমলাইনে ঘুরে বেড়াচ্ছে৷
[একেই বলে ভালবাসা, হাতের তালুতে দীপিকার নাম লিখলেন রণবীর]

ইটালির তাস্কানি সেজে উঠেছিল ক্রিকেট-বলি জুটি বিরাট-অনুষ্কার বিয়েতে৷ তার বছরখানেক পর আবারও বিগ বাজেটের বিয়ে৷ বি-টাউনের সেলেব কাপল দীপিকা-রণবীরের বিয়ে হয়েছে সদ্যই৷ আসর বসেছিল প্রাকৃতিক সৌন্দর্যে ভরা লেক কোমোয়৷

১৪ নভেম্বর কোঙ্কনি এবং ১৫ নভেম্বর সিন্ধি মতে বিয়ের মাধ্যমেই পরিণতি পায় বছর ছয়েকের প্রেম৷ জীবনের বিশেষ মুহূর্তের ছবি নিয়ে গোপনীয়তা ছিল যথেষ্টই৷ দীপবীরের বিয়ের দিকে নজর ছিল সকলের৷ সেই বিয়ের ছবি দেখতে না পেয়ে হাঁসফাঁস করছিলেন অনুরাগীরা৷ বিয়ে মেটার পরই নবদম্পতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ছবি৷ রাজকীয় বিয়ে নিয়ে সেই সময় আলোচনা কম হয়নি৷

ওই ছবিগুলি নিয়ে আলোচনার রেশ কাটতে না কাটতেই আরও ১৫-১৬টি ছবি শেয়ার করেছেন দুজনে৷ হলদি, মেহেন্দি, বিয়ের অনুষ্ঠানের একগুচ্ছ ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন দীপবীর৷

মেহেন্দি অনুষ্ঠানে নাচতেও দেখা গিয়েছে দীপিকাকে৷ সেখানে ‘মাস্ত কালান্দার’ গানে কোমর দোলান অভিনেত্রী৷

মেহেন্দি, হলদি থেকে বিয়ে প্রতি মুহূর্তেই সব্যসাচীর ডিজাইনিং পোশাকে সেজেছিলেন দীপিকা৷

বহু প্রতীক্ষিত বিয়ের মেহেন্দি অনুষ্ঠানে আবেগে কেঁদে ফেলেছিলেন রণবীর ঘরনি৷ সব সময়ই কেয়ারিং প্রেমিক হিসাবে দেখা গিয়েছে রণবীরকে৷ বিয়ের প্রত্যেক মুহূর্তেই সেই একই ভূমিকায় তিনি৷ মেহেন্দি অনুষ্ঠানে স্ত্রীকে খাইয়ে দেন রণবীর৷ পরিবর্তে হবু স্বামীকে চুমুও দেন দীপিকা৷
[স্ত্রীর হাত ধরে বেঙ্গালুরু পাড়ি রণবীরের, এই ছবি মিস করবেন না]

বিয়ে সেরে রবিবারই ইটালি থেকে মুম্বইয়ে ফিরে আসেন নবদম্পতি৷ বিমানবন্দরেও সাদা-লাল কম্বিনেশনে পোশাকে ঐতিহ্যবাহী সাজে দেখা গিয়েছিল দুজনকেই৷ মুম্বইয়ে রণবীরের বাড়িতেও রাজকীয় অভ্যর্থনা পান নববধূ৷

মঙ্গলবার সকালের বিমানে বেঙ্গালুরুর উদ্দেশে উড়ে যান রণবীর-দীপিকা৷

[রাজকীয় বিয়ে সেরে মুম্বইয়ে ফিরলেন দীপবীর, দেখুন ভিডিও]
বেঙ্গালুরু নববধূর ছোটবেলার শহর৷ তাই সেখানেই পাড়ুকোন হাউসে বুধবার রিসেপশনের আয়োজন করা হয়৷ নবদম্পতির পরিবারের ঘনিষ্ঠরা ছাড়াও বলিউডি তারকারা আমন্ত্রিত রিসেপশনে৷ ২৯ নভেম্বর মুম্বইয়ে রিসেপশনের আয়োজন করেছেন রণবীর৷ বি-টাউনে একঝাঁক তারকার দেখা মিলতে পারে এই পার্টিতে৷
সর্বশেষ খবর
-
INDIA জোট ছাড়ল স্ট্যালিনের ডিএমকে, মমতার বৈঠকের আগেই ভাঙন বিরোধী শিবিরে
-
সোনা বিক্রি জল্পনার মধ্যেই রেপো রেট নিয়ে বড়সড় সিদ্ধান্ত আরবিআইয়ের, কী হবে আমজনতার?
-
‘ধর্মের কল বাতাসে নড়ে’, স্বরূপ গ্রেপ্তার হতেই ‘বিশ্বাস ব্রাদার্স’ নিয়ে সরব ঋদ্ধি থেকে শ্রীলেখা
-
টিম ইন্ডিয়ায় ফিরলেন রুতুরাজ, কোহলির চোটে শিকে ছিঁড়ল পাতিদারেরও
-
সই কাণ্ডে এখনই স্বস্তি নয় অভিষেকের! হাই কোর্টে খারিজ দ্রুত শুনানির আবেদন