সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রশ্মিকা মন্দানার বিকৃত ভিডিওর উৎস খুঁজতে ময়দানে আদা জল খেয়ে নেমেছিল দিল্লি পুলিশ। চিরুণী তল্লাশি চালিয়ে শেষমেশ পুলিশের জালে বিহারের এক কিশোর। পুলিশের ধারণা, ১৯ বছর বয়সি বিহারের ওই কিশোরই প্রথম অভিনেত্রীর ভিডিও নেটপাড়ায় ছড়িয়ে দিয়েছে।
দিন কয়েক ধরেই রশ্মিকা মন্দানার (Rashmika Mandanna) বিকৃত ভিডিও নিয়ে তুলকালাম সোশাল মিডিয়া! দিল্লি মহিলা কমিশনের নোটিস পাঠানোর পরই ভারতীয় দণ্ডবিধির ৪৬৫, ৪৬৯ ধারায় এবং তথ্যপ্রযুক্তি সংক্রান্ত আইনের ৬৬সি ও ৬৬ই ধারায় দায়ের করা হয় এফআইআর। সেই সূত্র ধরেই এগোতে থাকে দিল্লি পুলিশ। তার পরই বিহারের এক কিশোরের কথা উঠে আসে। জিজ্ঞাসাবাদে দিল্লি পুলিশের কাছে সে স্বীকার করে যে, আমি শুধু ইনস্টাগ্রাম থেকে ভিডিও ডাউনলোড করেছিলাম মাত্র। তবে বিহারের কিশোরের এমন উত্তরে সন্তুষ্ট নয় পুলিশ। তাই সংশ্লিষ্ট বিষয়ে জানতে তাকে কড়া জেরা করার পরিকল্পনা রয়েছে।
[আরও পড়ুন: কিয়ারার পাশে বসে ‘বিরাট ম্যাজিক’ দর্শন! তারপরই সোনমের বাড়ি ছুটলেন বেকহ্যাম, কেন?]
প্রসঙ্গত, নেটদুনিয়ায় দাবানল গতিতে ছড়িয়ে পড়া ওই বিকৃত ভিডিও নিয়ে রশ্মিকা নিজে তো বিরক্তি প্রকাশ করেইছেন, পাশাপাশি এমন কাজের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন খোদ অমিতাভ বচ্চনও। যার জন্য অভিনেত্রী নিজে বিগ বিকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, “আপনার মতো গুরুজন যেখানে রয়েছেন, সেই দেশকে এখনও আমি নিরাপদ বলে মনে করি। অসংখ্য ধন্যবাদ পাশে দাঁড়ানোর জন্য।” সোশাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছেন রশ্মিকার চর্চিত প্রেমিক বিজয় দেবেরাকোন্দ্রা এবং বন্ধু ম্রুণাল ঠাকুরও।
[আরও পড়ুন: বিরাটের বায়োপিকে রণবীর কাপুর! সৌরভের চরিত্র ফসকানোর পর সুবর্ণ সুযোগ, কী বললেন?]
সর্বশেষ খবর
-
মেডিক্যাল কলেজের অধ্যাপকদের পদোন্নতিতে আর স্বজনপোষণ নয়! বড় পদক্ষেপ রাজ্যের
-
স্বরূপ গ্রেপ্তার হতেই খেলা শেষ! প্র্যাকটিস বন্ধ সুরুচির, আদৌ খেলবে শ্রীভূমি-ডায়মন্ড হারবার?
-
চাকরির ‘টোপ’ দিয়ে হাতানো জমিতে প্রাসাদ! জনতার বিক্ষোভে ‘গৃহবন্দি’ তৃণমূল নেতা
-
সরকারি বাড়ি পেতে নিজের তথ্য যাচাই করুন নিজেই! সাধারণের সুবিধার্থে নয়া অ্যাপ আনল রাজ্য
-
অভিনয় থেকে অবসর নিচ্ছেন অক্ষয়! ‘মৃত্যুর ৫ মিনিট আগে…’, কোন ইঙ্গিত খিলাড়ি কুমারের?