Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৩ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ৩১ আগস্ট ২০২৬
Desu 7 Teaser

‘এবার ফিরলে একা ফিরব না…’, দেব-শুভশ্রী জুটির নস্ট্যালজিয়া উসকে প্রকাশ্যে ‘দেশু ৭’র টিজার

অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ্যে 'দেশু ৭'-এর টিজার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩১, ২০২৬, ১৩:৫০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩১, ২০২৬, ১৩:৫০

options
link
‘এবার ফিরলে একা ফিরব না…’, দেব-শুভশ্রী জুটির নস্ট্যালজিয়া উসকে প্রকাশ্যে ‘দেশু ৭’র টিজার zoom
দেব, শুভশ্রী, অনির্বাণ। ছবি: ফেসবুক
Advertisement

দীর্ঘ বারো বছরের ব্যবধান, যে দেবকে শুভশ্রী চিনতেন আজ সে এক অন্য মানুষ! শুভশ্রীর রক্তমাখা হাত আঁকড়ে ধরলেও মন বলছে, “আমি যে দেবকে চিনতাম তুমি তো সে নও।” এক মিনিট ত্রিশ সেকেণ্ডের টিজারজুড়ে অ্যাকশন হিরো দেবের পাশাপাশি ফিরেছে দেব-শুভশ্রী জুটির সেই পুরনো রোম্যান্স। অ্যাকশন দৃশ্যে দেবকে দর্শক আগে দেখলেও ‘দেশু ৭’-এ মারমুখী দেব যেন নিজেই নিজেকে ছাপিয়ে গিয়েছেন! কখনও বন্দুক চালাচ্ছেন তো কখনও আবার জ্বলন্ত বোতল থেকে সিগারেট ধরাচ্ছেন। টিজারের সিংহভাগ অংশজুড়ে দেবের ধুঁয়াধার অ্যাকশন সিক্যোয়েন্স থেকে এটুকু স্পষ্ট, ‘দেশু ৭’ নিঃসন্দেহে রোম্যান্টিক অ্যাকশন ড্রামা হতে চলেছে।

সিনেমার প্রথম প্রচার ঝলকেই ফিরেছে সেই স্লোগান, ‘শিরায় শিরায় রক্ত আমি দেবের ভক্ত।’ পার্থক্য এটুকুই এতদিন দেবভক্তদের মুখে এই স্লোগান শোনা যেত, ‘দেশু ৭’-এ শোনা যাবে অনির্বাণ ভট্টাচার্যের মুখে। সিগারেটের ধোঁয়া উড়িয়ে টিজারে অনির্বাণের এন্ট্রি সত্যিই দুর্ধর্ষ। চমকে মোড়া ‘দেশু ৭’-এ অনির্বাণ সেই চমকেরই অবিচ্ছেদ্য অংশ। বড় চুল, চোখে রোদচশমায় ‘ভিলেন’ অনির্বাণের এহেন রুদ্ররূপ আগে কখনও দর্শক দেখেনি। ‘ব্যান কালচর’ থেকে মুক্ত করে অনির্বাণকে ‘দেশু ৭’এ নয়া অবতারে দর্শকের দরবারে হাজির করবেন সেই কথা রেখেছেন দেব।

Advertisement

এবার আসা যাক ‘দেশু’র রোম্যান্সে। টিজারে কিন্তু, খুব একটা রোম্যান্টিক অবতারে ধরা দিলেন না দেব-শুভশ্রী। নদীর পাড়ে বেশ কিছুটা দূরত্ব রেখে শান্ত হয়ে দুজনে দাঁড়িয়ে। বাইকের উপর দেব-শুভশ্রীর রোম্যান্সের ঝলক যেন ভক্তদের চোখের শান্তি! লাদাখে পাহাড়ি সৌন্দর্যের মাঝে ‘দেশু’র রোম্যান্সের কয়েক ঝলকে যেন ফিরেছে ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘চ্যালেঞ্জ’-এর মতো ছবিতে দেব-শুভশ্রীর মাখোমাখো অন স্ক্রিন রসায়নের নস্ট্যালজিয়া। গত শনিবারই দেব সমাজমাধ্যম পোস্টে জানিয়েছিলেন সোমসকালে লাইভে এসে ভক্তদের চমক দেবন।

আজকের দিনটা তাঁর কাছে বড়দিন। শুভশ্রীর সোশাল মিডিয়া পোস্টেও ছিল সেই বার্তা। লাইভ শেষেই টিজার মুক্তিই ছিল আজকের চমক তা বলাই বাহুল্য। ২২৪ দিন আগে লাইভে এসে ‘দেশু ৭’-এর ঘোষণা করেছিলেন আর আজ লাইভের পর প্রকাশ্যে এল টিজার। যেখানে শুভশ্রীর শেষ সংলাপ “তুমি ফিরে যাও দেব।” আর পরিবর্তে দেব বলছেন, “এবার ফিরলে একা ফিরব না তোমাকে নিয়ে ফিরব।” এই সংলাপ ‘দেশু ৭’-এর উন্মাদনা এক ধাক্কায় কয়েক গুণ বাড়িয়ে দিল তা বলার অবকাশই রাখছে না। এখন অপেক্ষা আগামী ১৬ অক্টোবরের। করাণ এদিন মুক্তি পাবে ‘দেশু ৭’।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.