Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ৭ সেপ্টেম্বর ২০২৬
Dev

রিকশায় বসে দেব, টানলেন মিঠুন! বারাণসীর রাস্তায় মহাগুরুর কাণ্ড ভাইরাল

ভিডিও দেখে হতবাক সুপারস্টারের অনুরাগীরা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৪, ২০২২, ২১:৪৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৪, ২০২২, ২১:৪৩

options
link
রিকশায় বসে দেব, টানলেন মিঠুন! বারাণসীর রাস্তায় মহাগুরুর কাণ্ড ভাইরাল zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কখনও রিকশা চড়ছেন, কখনও রিকশা টানছেন, তো কখনও রাস্তায় দাঁড়িয়ে লস্যি খাচ্ছেন। বেনারসের রাস্তায় মিঠুন আর দেবের কীর্তি দেখে অনুরাগীরা তো হতবাক। আর সেই ভিডিওই এখন ঝড়ের বেগে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

গপ্পোটা একটু খোলসা করে বলা যাক। নতুন বাংলা ছবি ‘প্রজাপতি’তে মিঠুন চক্রবর্তীর সঙ্গে অভিনয় করছেন দেব। এ খবর নতুন নয়। কয়েক মাস আগে কলকাতায় হয়েছে এই ছবির কিছু অংশের শুটিং। তখনই শোনা গিয়েছিল, মিঠুনকে সঙ্গে নিয়ে বারাণসীতে এ ছবির শুটিংয়ে রওনা দিয়েছেন দেব। বারাণসীর সেই শুটিংয়ের ভিডিওই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে নানা মুডে দেখা গিয়েছে দেব ও মিঠুনকে। দেবের ফ্যান পেজ থেকেই শেয়ার হয়েছে এই ভিডিও।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রসঙ্গত, রাজনীতির দিক থেকে মিঠুন চক্রবর্তী ও দেবের অবস্থান একেবারেই ভিন্ন। তবে সিনেমার পর্দায় তাঁদের পরিচয় শুধুই অভিনেতা। একজন টলিউডের সুপারস্টার, আরেকজন সিনেমার মহাগুরু। আর এই মহাগুরুই দেবের হাত ধরে বহু বছর পর বাংলা সিনেমার পর্দায় ফিরছেন। ‘প্রজাপতি’ ছবিতে বাবা ছেলের ভূমিকায় দেখা যাবে দেব (Dev) ও মিঠুনকে (Mithun Chakraborty)।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: যাদবপুরের ট্রাফিক সামলালেন অপরাজিতা আঢ্য! নতুন অবতারে চমক অভিনেত্রীর ]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dev Adhikari Fan Speaks © (@devadhikarifanspeaks)

পরিচালক অভিজিৎ সেন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বাবা ও ছেলের সম্পর্কের গল্প বলবে এই ছবি। ছবিতে দেব, মিঠুন চক্রবর্তী ছাড়াও রয়েছেন মমতা শংকর। ছবির গল্প অনুযায়ী, একেবারে পারফেক্ট নির্বাচন অভিনেতাদের। তবে সবচেয়ে বড় ব্যাপার হল প্রায় ৪৬ বছর পর একসঙ্গে ফের বড়পর্দায় মমতা শংকর ও মিঠুন চক্রবর্তী। এটা ছবির আরও বড় চমক।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dev Adhikari Fan Speaks © (@devadhikarifanspeaks)

[আরও পড়ুন: বয়স নিয়ে কটাক্ষ? জন্মদিনে নিন্দুকদের জবাব দিতে তৈরি শ্রীলেখা]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.