Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৮ সেপ্টেম্বর ২০২৬
Aparajita Adhya

যাদবপুরের ট্রাফিক সামলালেন অপরাজিতা আঢ্য! নতুন অবতারে চমক অভিনেত্রীর

হঠাৎ এমন করলেন কেন অপরাজিতা?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৪, ২০২২, ১৯:৩৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৪, ২০২২, ১৯:৩৯

options
link
যাদবপুরের ট্রাফিক সামলালেন অপরাজিতা আঢ্য! নতুন অবতারে চমক অভিনেত্রীর zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখুন দেখি কী কাণ্ড! যাদবপুর থানার মোড়ে যানজট সামলাচ্ছেন অপরাজিতা আঢ্য। কখনও ডান হাত উঁচিয়ে গাড়ি থামাচ্ছেন, কখনও আবার বাঁ হাত দিয়ে গাড়িকে এগিয়ে যেতে বললেন। অপরাজিতার এই কাণ্ড দেখে সবাই তো হতবাক। হঠাৎ অভিনেত্রীর হল কী?

গপ্পোটা হল, শুক্রবার মুক্তি পেতে চলেছে পরিচালক পাভেলের নতুন ছবি ‘কলকাতা চলন্তিকা’ (Kolkata Chalantika)। সেই ছবির প্রচারের জন্য ট্রাফিক পুলিশ হলেন অপরাজিতা। ছবিতেও তাঁকে দেখা যবে ট্রাফিক কনস্টেবলের চরিত্রে। সেই চরিত্রকেই নতুন করে বাস্তবে নিয়ে আসলেন টলিপাড়ার অপাদি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ছবির প্রচারের মাঝে অপরাজিতা (Aparajita Adhya) সংবাদ মাধ্যমকে জানালেন, ”কলকাতা পুলিশকে নিয়ে খুব গর্ব হয়। ছবির প্রচারে এসে বুঝতে পারছি, ঠিক কী কী করতে হয় ওঁদের। তবে পুলিশ যখন অনুচিত কাজ করে, তা দেখলেও খারাপ লাগে।”

[আরও পড়ুন: আসছে ‘জলি এলএলবি থ্রি’, নতুন ছবিতে এবার মুখোমুখি লড়াইয়ে অক্ষয়-আরসাদ]

২০১৬ সালের পোস্তা উড়ালপুল বিপর্যয়ের স্মৃতি আজও কলকাতার স্মৃতিতে অমলিন। ৩১ মার্চ, ঘড়ির কাঁটায় তখন দুপুর ১২টা ২০ মিনিট, গণেশ টকিজ মোড়ে আচমকা ভেঙে পড়েছিল উত্তর কলকাতার পোস্তা ব্রিজ। মৃত্যু হয়েছিল ২৬ জনের, আহত হয়েছিলেন আরও বহু মানুষ। আর গৃহহীন হয়েছিলেন অসংখ‌্যজন। উড়ালপুলের তলায় স্রেফ চাপা পড়েছিলেন কত মানুষ! সেই মর্মান্তিক ঘটনার প্রেক্ষাপটে ছবি বানিয়েছেন পরিচালক পাভেল। অর্থাৎ বাস্তব মিশে যাবে কাল্পনিক কাহিনিতে। ছবির নাম ‘কলকাতা চলন্তিকা’।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aparajita Adhya (@adhyaaparajita)

সবসময়ই তরুণ পরিচালক পাভেল সংবেদনশীল বিষয় নিয়ে কাজ করতে ভালবাসেন। তাঁর প্রথম ছবি ‘বাবার নাম গান্ধীজি’ থেকেই সেটা টের পেয়েছে দর্শক। এই ছবির কাহিনি লিখেছেন স্বাতী বিশ্বাস ও পাভেল যৌথভাবে। কয়েকজন মানুষের জীবনের গল্প গেঁথে তৈরি হয়েছে চিত্রনাট‌্য।

একটি গল্পের কেন্দ্রে রয়েছেন অপরাজিতা আঢ‌্য ও রজতাভ দত্ত। আরেকটায় জুটি বেঁধেছেন ইশা সাহা ও সৌরভ দাস। অন‌্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন খরাজ মুখোপাধ‌্যায়, দিতিপ্রিয়া রায়, বিশ্বরূপ বিশ্বাস, শঙ্কর দেবনাথ, অনির্বাণ চক্রবর্তী ও নবাগতা শতাব্দী চক্রবর্তী। এই প্রথমবার বাংলা সিনেমায় আসছেন ইউটিউবার ‘দ‌্য বং গাই’ অর্থাৎ কিরণ দত্ত। এঁদের চরিত্রগুলো বিভিন্ন আর্থসামাজিক স্তর থেকে উঠে এসেছে। কর্মসূত্রে বা জীবনযাপনের তাগিদে যাদের কোনও না কোনওভাবে শহরের ওই উড়ালপুলের উপর নির্ভর করতে হয়। এই মানুষগুলোর কাহিনি শেষপর্যন্ত কীভাবে এক ঠিকানায় মেলে সেটাই দেখার।

[আরও পড়ুন: উপহাস করা হয়েছে বিশেষ ভাবে সক্ষমদের, মামলা দায়ের ‘লাল সিং চাড্ডা’র বিরুদ্ধে]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.