১৩ সেপ্টেম্বর থেকে আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত (Afghanistan vs India)। এই প্রথম ভারতের মাটিতে আয়োজকের ভূমিকায় আফগানরা। সবকটি ম্যাচই হবে নয়া দিল্লিতে। সেই ম্যাচের জন্য নয়া প্রোমো ভিডিও করে বিতর্কে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। ভিডিওয় ভারতের যে ম্যাপ দেখানো হয়েছে, তাতে চটেছে ভারত ও পাকিস্তান দুই দেশের মানুষই। যার কেন্দ্রে পাক অধিকৃত কাশ্মীর ও গিলগিট-বালটিস্তান।
নিজেদের দেশে ম্যাচ আয়োজন করতে পারে না আফগানিস্তান। বর্তমানে তাদের ‘ঘরের মাঠ’ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম। সেখানে ভারতের বিরুদ্ধে তিনটি ম্যাচ খেলবেন রশিদ খানরা। সেই জন্য যে প্রচারমূলক ভিডিও আপলোড করা হয়েছে, তা নিয়ে যত বিতর্ক। প্রথমে আফগানিস্তান ও ভারতের জার্সি পরা দুই খুদেকে সামনে রেখে দুই দেশের সৌভ্রাতৃত্বের কথা বলা হয়েছিল। কীভাবে দুই দেশের মধ্যেই ক্রিকেট নিয়ে আবেগ রয়েছে।
আরও পড়ুন:
তারপর দুই দেশের ম্যাপ দেখানো হয়। যেখানে হলুদ রঙে চিহ্নিত অংশে ছিল ভারতের ম্যাপ। প্রথম অংশে পাক অধিকৃত কাশ্মীর ও গিলগিট-বালটিস্তানকে ভারতের ম্যাপের মধ্যে দেখানো হয়। তাতে চটে যায় পাকিস্তান। জানা গিয়েছে, পাক ক্রিকেট বোর্ড ইতিমধ্যে বিষয়টি পাকিস্তানের বিদেশ মন্ত্রকের কাছে ক্ষোভ প্রকাশ করেছে। ইসলামাবাদ বিষয়টি আন্তর্জাতিক ক্ষেত্রেও তুলে ধরতে পারে। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত নিয়ে বিবাদ রয়েছে। মাস কয়েক আগে পাকিস্তানের বিমানহানায় অনেকে মারা যান।
ভিডিও শেষ হতে হতে নতুন বিতর্ক শুরু হয়। সেখানে ধীরে ধীরে পাক অধিকৃত কাশ্মীরের অংশটিকে ভারতের ম্যাপ থেকে আসতে আসতে মুছে দেওয়া হয়। অর্থাৎ সেটা যেন আর ভারতের অংশ নয়। নেটিজেনরা বিষয়টা ভালোভাবে নেয়নি। কমেন্টে অনেকেই ক্ষোভ প্রকাশ করে ভিডিওটি ডিলিট করতে বলেন। কারণ, পাক অধিকৃত হলেও কাশ্মীর ভারতেরই অঙ্গ। তাহলে কেন আফগানিস্তান এরকম ম্যাপ প্রকাশ করল? ইতিমধ্যে অনেকে বিসিসিআই ও ভারতের বিদেশমন্ত্রককে ব্যবস্থা নিতে বলছেন।
A series the nation has been eagerly awaiting. 🤩
A series that will once again bring together two nations with deep-rooted history, culture, and a shared passion for the game.🤜🤛
These are more than just matches. They are encounters of passion, excitement, and significance,… pic.twitter.com/Q8h7MYX1yf
— Afghanistan Cricket Board (@ACBofficials) September 6, 2026
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মেয়ে-জন্ম এক সামাজিক নির্মাণ! যে ভাষায় কথা বলি সেখানেও লুকিয়ে লিঙ্গবৈষম্যের শিকড়
-
বলিউডে ‘কন্ট্রোভার্সি ক্যুইন’, পাকিস্তানে ‘ঈশ্বর’ রাখি সাওয়ান্ত! নিষিদ্ধ ফতোয়া উড়িয়ে কী এমন করলেন?
-
যুদ্ধে পুড়ছে ইউক্রেন, হরমুজে হাহাকার, ট্রাম্পের ভ্রূ কুঁচকে দিল্লির দরবারে পুতিন-পেজেস্কিয়ান
-
দিল্লিতে শুরু মোদি-পুতিন বৈঠক, ব্রিকস বিন্যাসে মার্কিন ভ্রূকুটি ফুৎকারে ওড়াল ‘ধুরন্ধর’ ভারত
-
১৩ মাসের ব্যবধানে ফের হাসপাতালে সৌরভের মা, এখন কেমন আছেন নিরূপা গঙ্গোপাধ্যায়?