Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Dev-Sunny Leone Romance

Dev-Sunny Leone Romance: দুই তারকার রসায়নে জমজমাট ‘ডান্স ডান্স জুনিয়র সিজন ২’

শোয়ের আগাম ঝলকেই যেন মঞ্চে আগুন ঝরালেন দুই তারকা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৪, ২০২১, ১৮:১৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৪, ২০২১, ১৮:১৯

options
link
Dev-Sunny Leone Romance: দুই তারকার রসায়নে জমজমাট ‘ডান্স ডান্স জুনিয়র সিজন ২’ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে টলিউডের ‘চ্যাম্পিয়ন’, অন্যদিকে বলিউডের ‘বেবি ডল’। ‘ডান্স ডান্স জুনিয়র সিজন ২’র (Dance Dance Junior Season 2) গ্র্যান্ড ফিনালের মঞ্চে রোম্যান্স করতে দেখা যাবে দেব (Dev) ও সানি লিওনিকে (Sunny Leone)। গল্প নয়, এ ঘটনা এক্কেবারে সত্যি। শনিবারই প্রকাশ্যে এসেছে শোয়ের ফাইনাল এপিসোডের আগাম ঝলক।

২০১৯ সালের সেপ্টেম্বর শুরু হয়েছিল নাচের রিয়ালিটি শো ‘ডান্স ডান্স জুনিয়র’। বিভিন্ন জেলা থেকে খুদে নৃত্যশিল্পীরা যোগ দিয়েছিল তাতে। ‘মহাগুরু’ হিসেবে তাদের পাশে ছিলেন মিঠুন চক্রবর্তী। প্রথম মরশুমে তাঁর সঙ্গে বিচারকের আসনে ছিলেন সোহম চক্রবর্তী (Soham Chakraborty) এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। এবার বিচারক হিসেবে শোয়ে যোগ দেন দেব। তাঁর পাশাপাশি শোয়ের বিচারক হিসেবে রয়েছেন মনামী ঘোষ (Monami Ghosh)।

Advertisement

[আরও পড়ুন: Rhea Kapoor Wedding: ঘরোয়া অনুষ্ঠানেই বিয়ে সারছেন অনিল কাপুরের কন্যা, পাত্র কে জানেন? ]

রিয়ালিটি এই শো এবার শেষের পথে। গ্র্যান্ড ফিনালের এপিসোডটি দেখা যাবে আগামী ২২ আগস্ট। তার আগে প্রকাশ্যে এসেছে আগাম ঝলক। যেখানে টলিউড ‘চ্যাম্পিয়ন’ দেবের রোমান্টিক পার্টনার হয়েছেন সানি লিওনি। সাদা স্যুটে দেখা যাচ্ছে দেবকে। গ্রে গাউনে সানি।

Dev-Sunny Leone Romance

একসঙ্গে দিব্যি ছন্দ মিলিয়ে নাচলেন দু’জনে। বিশেষ এই এপিসোডে উপস্থিত থাকবেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী হেলেন। থাকবেন কোরিওগ্রাফার তথা পরিচালক রেমো ডি’স্যুজাও। তবে গ্র্যান্ড ফিনালের মুখ্য আকর্ষণ দেব ও সানি লিওনির অনস্ক্রিন, এমনটাই মনে করছেন অনেকে। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Star Jalsha (@starjalsha)

সম্প্রতি নিজের ‘শেরো’ সিনেমার শুটিং শেষ করেছেন সানি। আর দেব এখন শুরু করে দিয়েছেন ‘কিশমিশ’ ছবির কাজ। ছবিতে দেবের বিপরীতে রয়েছেন রুক্মিণী মৈত্র। দেখা যাবে যিশু সেনগুপ্ত ও ঋতুপর্ণা সেনগুপ্তকেও। 

Dev, Rituparna and Jisshu

[আরও পড়ুন: প্লাসটিকের খাঁড়া হাতে শিবুকে খুন! নেটদুনিয়ায় হাসির খোরাক ‘Desher Mati’র নোয়া]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.