সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চমক দেওয়াটা একেবারে অভ্যাসে বানিয়ে ফেলেছেন দেব। নতুন নতুন ছবিতে নতুন নতুন চমক। তা ব্য়োমকেশ হোক কিংবা বাঘা যতীন। পর্দায় নতুন অবতারে ধরা দিতে সদা প্রস্তুত দেব। কয়েকদিন আগে মোশন পোস্টারে দেবের সাধু অবতার দেখা গিয়েছিল। আর এবার সামনে এল দেবের নতুন আরেক লুক। এক মুখ দাড়ি, এলোমেলো চুল, মুখে নানা ক্ষতর দাগ! চোখে মুখে যেন বিদ্রোহের আগুন।
স্বদেশী আন্দোলনের স্বার্থে সংগ্রামীদের সব সময়ই ছদ্মবেশ নেন। বাঘা যতীনের সেরকমই এক ছদ্মবেশের লুক এবার ধরা পড়েছে দেবের নতুন ছবিতে। এবার পুজোয় যে ধামাকা দেবেন দেবেন দেব। তা বোঝা যাচ্ছে টিজার এবং দেবের শেয়ার করা নানা লুক থেকেই।
[আরও পড়ুন: আদিপুরুষ’-এ হয়েছিলেন রাবণের মন্দোদরী, এবার মালদ্বীপের মাদকতায় লাস্যময়ী সোনল]
প্রসঙ্গত, একের পর এক দেশাত্মবোধক ছবিতে অভিনয় করছেন দেব। রাজনীতির ময়দানে পা রাখার পর থেকেই সিনেমার বিষয়বস্তু নির্বাচনের ক্ষেত্রে টলিউড সুপারস্টার বেশ সচেতন হয়ে উঠেছেন। এমনকী সিনেমার চরিত্র নির্বাচনের ক্ষেত্রেও তারকা সাংসদ টলিপাড়ার অন্য নায়কদের তুলনায় এগিয়ে রয়েছেন। কখনও গোয়েন্দা হিসেবে আবার কখনও ফুটবলারের ভূমিকায় দেশপ্রেম উসকে দিয়েছেন দেব। ‘গোলোন্দাজ’-এর পর ‘রঘু ডাকাত’ রয়েছে পাইপলাইনে। সেই ছবির কাজে হাত না দিলেও তার আগেই ‘বাঘাযতীন’-এর ভূমিকায় আত্মপ্রকাশ করে ফেলেছেন টলিউড অভিনেতা। বারবার তাঁর সিনেমায় দেশপ্রেমের গাঁথা ঘুরেফিরে আসছে।

“যতীন মুখোপাধ্যায় হয় মারে না হয় মরে, ধরা দেয় না। ৭৫ তম স্বাধীনতার এই মহোৎসবে উন্মোচিত হবে এক বাঙালির বীরগাথা, বাংলার বীর – বাঘা যতীন।” ক্যাপশনে একথা লিখেই ছবির প্রথম ঝলক প্রকাশ করেছিলেন দেব। যাতে গ্রাফিক্যাল মোশন ব্যবহার করা হয়েছিল। তারপর সাধুর বেশে ছবি পোস্ট করে চমকে দিয়েছিলেন। অরুণ রায়ের পরিচালনায় এ ছবিতে অভিনয় করেছেন দেব। সুপারস্টারের বিপরীতে রয়েছে নতুন নায়িকা সৃজা।
[আরও পড়ুন: বাংলা সিরিয়ালের এই জনপ্রিয় অভিনেত্রী মুম্বই কাঁপাচ্ছেন! চেনেন পত্রালিকে?]
সর্বশেষ খবর
-
পরিবর্তনের দুর্গোৎসবে শুধু ‘বড়’ নয়, ‘ছোট’দের পুজোর উদ্বোধনেও মুখ্যমন্ত্রী, তৈরি হচ্ছে তালিকা
-
কলকাতায় বিশ্বকাপারদের হ্যাটট্রিক! ব্রাজিল-উরুগুয়ের পর ফের বিদেশি প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে ভারত
-
কলকাতার বধূকে চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশে পাচার! অবশেষে সীমান্ত পেরিয়ে ফিরলেন মধুমিতা
-
৪ নেতাকে সাসপেন্ড, এক্তিয়ার মনে করিয়ে ডায়মন্ড হারবারের সভানেত্রীকে শোকজ করল বিজেপি!
-
‘বন্ধু’ ইরানের পিঠে ছুরি! নিজেকে বাঁচাতে তেহরানের আস্থা ভেঙে বোমাবর্ষণের পথে পাকিস্তান