Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ২০ জুন ২০২৬
Ranveer Singh

‘পদ্মাবত’-এর খিলজি নাকি ‘ধুরন্ধর’-এর হামজা, রণবীরের কাছে কোন চরিত্র ছিল বেশি চ্যালেঞ্জিং?

আদিত্য ধর পরিচালিত 'ধুরন্ধর' ফ্র্যাঞ্চাইচির দুটি ভাগই দর্শকমহলে দারুণ জনপ্রিয়। হামজা আলি মাজারের চরিত্রে ব্যাপক সাড়া ফেলেছেন রণবীর। হামজার চরিত্র জনপ্রিয় হতেই সঞ্জয়লীলা বনশালীর 'পদ্মাবত'-এ আলাউদ্দিন খিলজির সঙ্গে তুলনা। কোন চরিত্র বেশি চ্যালেঞ্জিং?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৭, ২০২৬, ১৮:৩১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৭, ২০২৬, ১৮:৩১

options
link
‘পদ্মাবত’-এর খিলজি নাকি ‘ধুরন্ধর’-এর হামজা, রণবীরের কাছে কোন চরিত্র ছিল বেশি চ্যালেঞ্জিং? zoom
হামজা আলি নাকি খিলজি, কোন চরিত্রে কাজ বেশি চ্যালেঞ্জিং?

রণবীর সিং (Ranveer Singh), বলিউডের প্রথমসারির অভিনেতাদের মধ্যে অন্যতম। রোম্যান্টিক থেকে কমেডি, মারকাটারি অ্যাকশনমুখর ছবিতে রণবীর ম্যাজিক অব্যাহত। এই মুহূর্তে আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজির দুটি ভাগের ব্যাপক সাফল্যের নিরিখে চর্চায় অভিনেতা। হামজা আলি মাজারের ভূমিকায় ‘ধুরন্ধর’ রণবীরে মজে জেন জি। এই চরিত্র যখন বিশ্বজুড়ে সাড়া ফেলেছে তখনই উঠে এসেছে সঞ্জয়লীলা বনশালী পরিচালিত ‘পদ্মাবত’-এর আলাউদ্দিন খিলজির তুলনা। প্রথমবার পর্দায় নেতিবাচক চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন রণবীর, তাও আবার দীপিকার বিপরীতে ‘খলনায়ক’ রণবীর! এই দুই চরিত্রের মধ্যে রণবীরের কাছে কোনটা ছিল বেশি চ্যালেঞ্জিং?

শিল্পীরা তো সবসময়ই নিজেকে ভেঙেচুরে দর্শকের দরবারে মেলে ধরার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। রণবীর সিংও তার ব্যতিক্রম নন। সম্প্রতি একটি পডকাস্টে রণবীরের ব্যাবসায়িক বন্ধু নিকুঞ্জ বিয়ানি রণবীরের কর্মজীবন নিয়ে কথা বলেন। তিনি জানান, হামজা চরিত্রে অভিনয় করা খিলজির থেকে অনেক বেশি কঠিন ছিল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

রণবীর সিংহের অভিনয়ের প্রশংসা করে নিকুঞ্জ বলেন, “আমি দুটো ছবিই প্রথম দিনের প্রথম শো দেখেছি। আমার খুব ভালো লেগেছে। ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ আমার দেখা সর্বকালের সেরা ছবির মধ্যে অন্যতম। প্রথম অংশ তো ভালো ছিলই, দ্বিতীয় অংশ সিনেমার জনপ্রিয়তাকে একেবারে অন্যমাত্রায় নিয়ে গিয়েছে। আমি সিট ছেড়ে উঠিনি। চোখের পলকও ফেলার ইচ্ছে ছিল না কারণ ওঁর অভিনয় গুণে আমি মুগ্ধ।”

Ranveer Singh as Hamza in Dhurandhar sparks debate over his challenging new role
রণবীর যখন হামজা

স্মৃতির সরণিতে হেঁটে নিকুঞ্জ আরও বলেন, “একবার আমরা ওঁর সঙ্গে গল্প করার সময় জিজ্ঞেস করেছিলাম খিলজির মতো আবার এত চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করবে কিনা। ও বলেছিল, “হামজা চরিত্রটি একজন শিল্পী হিসেবে আমার জন্য আরও বেশি কঠিন ছিল। এই চরিত্রের জন্য নিজেকে নিংড়ে দিয়েছি। অনেক গভীরে যেতে হয়েছে এবং তিনশো শতাংশ এই চরিত্রকে দিয়েছি। এটা সত্যিই আমার কাছে একটা বিরাট চ্যালেঞ্জ ছিল।” রণবীরের কাজের প্রতি একাগ্রতাকে সাধুবাদ জানিয়ে নিকুঞ্জ বলেন, “প্রমাণ করে দিয়েছে ও সেরার সেরা। সত্যিই অসাধারণ।”

Ranveer Singh as Khilji in Padmaavat remains one of his most intense performances
রণবীর যখন খিলজি
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.