Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ শ্রাবণ ১৪৩৩
  • শনিবার
  • ৮ আগস্ট ২০২৬
Rimjhim Mitra

লাল শাড়ি সিঁথিতে চওড়া সিঁদুরে ‘রাঙা বউ’ রিমঝিম! ছবি ভাইরাল হতেই কী সাফাই অভিনেত্রীর?

গোপনে বিয়ে সেরে ফেললেন রিমঝিম! সমাজমাধ্যমে ছবি ভাইরাল হতেই সংবাদ প্রতিদিন ডিজিটালকে কী জানালেন অভিনেত্রী?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৭, ২০২৬, ১৫:৫১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৭, ২০২৬, ১৫:৫১

options
link
লাল শাড়ি সিঁথিতে চওড়া সিঁদুরে ‘রাঙা বউ’ রিমঝিম! ছবি ভাইরাল হতেই কী সাফাই অভিনেত্রীর? zoom
বিয়ের সাজে রিমঝিম!
Advertisement

বাংলা মেগার অত্যন্ত পরিচিত মুখ রিমঝিম মিত্র। এই মুহূর্তে ‘কম্পাস’ ধারাবাহিকে নিয়মিত তাঁকে দেখছে মেগার দর্শক। বরাবরের মতো এবারেও রিমঝিমের অভিনয় দর্শকমহলে বেশ প্রশংসিত। প্রতিদিন ঘড়ির কাঁটা অনুযায়ী বাঙালির বৈঠকখানায় পৌঁছে যান রিমঝিম। এর মাঝেই গোপনে বিয়ে সেরে ফেললেন অভিনেত্রী! ঘরোয়া আদলেই লাল শাড়ি পরিহিতা রিমঝিমের সিঁথিতে চওড়া সিঁদুর, মথায় ঘোমটা, গায়ে হালকা সোনার গয়না আর মুখে চওড়া হাসি। সমাজমাধ্যমে ছবি পোস্ট করতেই তা মুহূর্তে ভাইরাল। কমেন্ট বক্সজুড়ে শুভেচ্ছা আর ভালোবাসার বন্যা। ‘নববধূ’কে নতুন জীবনের জন্য আশীর্বাদ দিয়েছেন অনুরাগীরা।

বিয়ের সাজে স্বামীর হাত ধরে রাস্তা দিয়ে হেঁটে আসছেন! আর ব্যাকগ্রাউন্ডে বাজছে ‘ধুরন্ধর’-এর হিট গান ‘গেহরা হুয়া’। সমাজমাধ্যমে এই ভিডিও দেখে নেটাগরিকরা বুঝেই গিয়েছেন রিয়েলে নয়, রিলে বিয়ে সেরেছেন রিমঝিম। তবে ‘কম্পাস’ ধারাবাহিকের দর্শক মোটেই বোকা হননি। চরিত্রের প্রয়োজনেই যে বিয়ের সাজে ছবি পোস্ট করেছেন তা প্রথম ঝলকেই বুঝে গিয়েছেন। একশো শতাংশ নিশ্চিত হয়েও মনের মধ্যে কোথাও যেন একটা প্রশ্ন দানা বাঁধছিল। তবুও সেলিব্রিটিদের জীবন বলে কথা, কখন যে কী ঘটে যায় তা বোঝা দায়।

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rimjhim Mitra (@rimjhimmitra001)

সংবাদ প্রতিদিন ডিজিটালের তরফে যোগাযোগ করা হয়েছিল রিমঝিম মিত্রর সঙ্গে। “চরিত্রের প্রয়োজনেই বিয়ে তো নাকি…”! এই প্রশ্ন শুনেই ফোনের ওপারে বাধাভাঙা হাসি। রিমঝিম বলেন, “কম্পাস ধারাবাহিকের শুটিংয়ের মুহূর্ত। ছবিটা এতটাই রিয়ালিস্টিক যে অনেকেই সত্যি ভাবছেন। কত যে ফোন পাচ্ছি। রিলে তো বোধহয় এটা আমার ৫০তম বিয়ে।”

সোমের সকালে নিজের অ্যাকাউন্টে বিয়ের সাজের আরও একটি ছবি পোস্ট করেছেন রিমঝিম। সেটা অবশ্য ২০২৩ সালের। ওই বছরে এটা ছিল তাঁর দ্বিতীয় বিয়ের ছবি। মজা করে ক্যাপশনে লিখেছেন, ‘তিন বছর আগের বিয়ে। আরও কুড়িটা আরও ছবি নামাতে হবে।’

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rimjhim Mitra (@rimjhimmitra001)

 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.