Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ আশ্বিন ১৪৩৩
  • বুধবার
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
Raveena Tandon

‘ওহ্ মাই ডগ’-এর প্রচারে রবিনার উপর সারমেয়র হামলা, জামা ধরে টানাটানি! ভাইরাল ভিডিও

সিনেমার স্পেশাল স্ক্রিনিংয়ে সারমেয়র কামড় থেকে অল্পের জন্য রক্ষা পেলেন রবিনা ট্যান্ডন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৭, ২০২৬, ১৬:৩৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৭, ২০২৬, ১৬:৩৬

options
link
‘ওহ্ মাই ডগ’-এর প্রচারে রবিনার উপর সারমেয়র হামলা, জামা ধরে টানাটানি! ভাইরাল ভিডিও zoom
বরাতজোরে বাঁচলেন রবিনা
Advertisement

৩১ জুলাই মুক্তি পাওয়ার কথা ছিল পঙ্কজ ত্রিপাঠী অভিনীত পারিবারিক ছবি ‘ওহ্ মাই ডগ’। কিন্তু মাত্র চার দিন আগে সিনেমা মুক্তির দিনক্ষণ পিছিয়ে যাওয়ার কথা ঘোষণা করেন নির্মাতারা। ৭ আগস্ট, শুক্রবার প্রেক্ষাগৃহের আলো দেখল অমিত রাই পরিচালিত ‘ওহ মাই ডগ’। সিনেমার প্রাণকেন্দ্র এক সাহসী সারমেয়। পথকুকুরদের নিখোঁজ হওয়ার নেপথ্য থাকা এক বিরাট চক্রের রহস্য উদঘাটনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সারমেয়টি। সিনেমা মুক্তির আগে ‘ওহ্ মাই ডগ’-এর স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির ছিল ওই সারমেয়। তবে সে যা কাণ্ড ঘটিয়েছে!

ছবির বিশেষ প্রদর্শনীর অতিথি রবিনা ট্যান্ডনের (Raveena Tandon) জামা আচমকা কামড়ে ধরে! সমাজমাধ্যমে ভাইরাল সেই ‘ভয়ংকর’ মুহূর্ত। তেড়েফুঁড়ে রবিনার দিকে ছুটে আসে চারপেয়ে। ঠিক তার আগের মুহূর্তেই ‘সেলিব্রিটি’ সারমেয়র সঙ্গে ফটোশুট করেছেন অভিনেত্রী। মাটিতে হাঁটু মুড়ে বসে ছবি তোলার পরই অপ্রত্যাশিত পরিস্থিতির সম্মুখীন হন রবিনা। উপস্থিত সকলের সঙ্গে যখন কথা বলতে ব্যস্ত, আচমকা তাঁর জামার হাতা কামড়ে ধরে। তবে সুকৌশলে পরিস্থিতি সামলে নেন ‘তু চিজ বরি হ্যায় মস্ত মস্ত’ গার্ল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Raveena Tandon faces a playful dog attack at the 'Oh My Dog' screening
সেই মুহূর্ত!

আতঙ্কিত না হয়ে শান্ত থাকেন রবিনা। তাঁর এই সংযত আচরণ নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে তা বলাই বাহুল্য। প্রসঙ্গত, বৃহস্পতিবার মুম্বইয়ে অনুষ্ঠিত হয় ‘ওহ্ মাই ডগ’-এর বিশেষ স্ক্রিনিং। সারমেয়র সঙ্গে ফটোশুটের পর উঠে দাঁড়ান রবিনা। এরপরই আচমকা জোরে ঘেউ ঘেউ করতে শুরু করে এবং কামড়ে দিতে উদ্যত হয়। বিন্দুমাত্র বিচলিত না হয়ে এগিয়ে এসে শান্তভাবে তাকে আদর করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন অভিনেত্রী।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

সমাজমাধ্যমে ভিডিওটি ভাইরাল হতেই এক ব্যক্তির দাবি, ‘ধৈর্য সহকারে প্রাণীদের প্রতি আপনার ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ রবিনা ম্যাম।’ অপর এক নেটিজেন লেখেন, ‘এটাই একজন প্রকৃত প্রাণীপ্রেমীর পরিচয়।’ অভিনেত্রীর প্রশংসা করে এক নেটাগরিকের মন্তব্য, ‘এত মানুষের ভিড়ে কুকুরটি হয়তো ভয় পেয়ে গিয়েছিল। রবিনা যেভাবে শান্তভাবে পরিস্থিতি সামলেছেন, তা সত্যিই প্রশংসনীয়।’ রবিনা ট্যান্ডনের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে এক অনুরাগী লিখেছেন, ‘তিনি কতটা শান্ত ও সংযত! তার প্রতি শ্রদ্ধা আরও বেড়ে গেল।’

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.