Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ আষাঢ় ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৪ জুলাই ২০২৬

করোনা কেড়েছে কাজ, পেটের দায়ে মুম্বইয়ের রাস্তায় ফল বিক্রি করছেন ‘ড্রিম গার্ল’ ছবির অভিনেতা

সুশান্ত সিং রাজপুত, আয়ুষ্মান খুরানার মতো তারকার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন এই অভিনেতা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৮, ২০২০, ১৫:০৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৮, ২০২০, ১৫:০৭

options
link
করোনা কেড়েছে কাজ, পেটের দায়ে মুম্বইয়ের রাস্তায় ফল বিক্রি করছেন ‘ড্রিম গার্ল’ ছবির অভিনেতা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা আবহে দেশজুড়ে চলছে লকডাউন। আর এই লকডাউনের প্রভাবেই বহু মানুষ কাজ হারিয়েছেন। বলিউডেও আজ অনেকে কর্মহীন। টেকনিশিয়ান তো বটেই, কাজ নেই অভিনেতাদেরও। পেটের দায়ে আজ তাঁদেরই মধ্যে একজন মুম্বইয়ের রাস্তায় ফল বিক্রি করছেন। ‘ড্রিম গার্ল’ এবং ‘সোনচিড়িয়া’র মতো জনপ্রিয় ছবিতে কাজ করেছেন তিনি। সুশান্ত সিং রাজপুত, ভূমি পেডনেকর, আয়ুষ্মান খুরানা, অনু কাপুরের মতো অভিনেতার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। কিন্তু সেই অভিনেতাকেই আজ দেখা যাচ্ছে মুম্বইয়ের রাস্তায় হাঁকছেন, ‘ফল নেবেন?’

তাঁর নাম সোলাঙ্কি দিবাকর। বড়সড় চরিত্র না পেলেও ছোট অথচ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের জন্য কাস্টিং ডিরেক্টররা তাঁকেই ডাকেন। এতদিন এবাবেই কাটছিল জীবন। বড় ছবিতে ছোট চরিত্রে অভিনয় করে খুশি ছিলেন তিনি। দাবি বিশেষ ছিল না। নিজের শিল্পীসত্তা জাগিয়ে রাখা আর দু’বেলা দু’মুঠো খাবারের বেশি তিনি চাননি। কিন্তু করোনা কেড়ে নিল সেটুকুও। মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে কাজ বন্ধ বলিউডে। শুটিং কবে শুরু হবে তার কোনও ঠিক নেই। আর শুরু হলেও কাজ জুটবে কিনা, তা নিয়েও সন্দেহ। কারণ লকডাউনের পর মাত্র কয়েকজনকে নিয়ে শুটিং করার অনুমতি পাওয়া যাবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[ আরও পড়ুন: ‘কেউ যেন জানতে না পারে’, প্রচারের বাইরে থেকেই করোনা আক্রান্তদের সাহায্য করতেন ইরফান ]

কিন্তু সে অনেক পরের কথা। বর্তমান পরিস্থিতিই তো দুর্বিষহ হয়ে উঠেছে। ভাত জুটছে না। তাই পেটের দায়ে রাস্তায় বেরিয়ে ফল বিক্রি করছেন তিনি। সোলাঙ্কি জানিয়েছে, লকডাউন ক্রমাগত বাড়ছে। পরিস্থিতি যা, তাতে আরও বাড়ার আশঙ্কা থাকছে। কিন্তু তাঁকে তো বাড়িভাড়া দিতে হবে। পরিবারের খরচও জোগাতে হবে। তাই কার্যত বাধ্য হয়ে ফল বিক্রি শুরু করেছেন তিনি। ওখলা মান্ডি বাজারের কাছে রোজ পসরা সাজান সোলাঙ্কি। প্রতিদিন ভয় নিয়েই কাজ করতে বের হন। যদি লকডাউন ভাঙার দায়ে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেয় পুলিশ? কিন্তু ভেবেও তো কিছু করার নেই। কিন্তু কীই বা করবেন? সোলাঙ্কি বলেছেন, ‘যদি করোনা প্রাণ না নেয়, পেটের খিদে নেবে।’

তবে সোলাঙ্কি কিন্তু এখনও তাঁর স্বপ্ন দেখা ছাড়েননি। তিনি নিশ্চিত একদিন সব ঠিক হয়ে যাবে। আবার বলিউডো শুরু হবে কাজ। শোনা যাবে লাইট-ক্যামেরা-অ্যাকশন। আপাতত সেই দিনের অপেক্ষাতেই রয়েছেন তিনি। তখন নিজের সেরা অভিনয় উজাড় করে দেবেন। ততদিন পেট চালাতে তপ্ত রোদে ফল বিক্রিই ভরসা।

[ আরও পড়ুন: ‘তোর হাত ধরেই তো মানুষ আমায় নতুন করে চিনল’, ‘ঋতু’ স্মরণে স্মৃতিমেদুর প্রসেনজিৎ ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.