সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শীতের উপস্থিতি বেশ ভালভাবেই টের পাওয়া যায়্ছে। এমন সময় বেশ দুষ্টুমির মুডে রয়েছেন এনা সাহা (Ena Saha)। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন উষ্ণ ছবি। তাতেই শোরগোল পড়ে গিয়েছে।

বেশ লাস্যময়ী মেজাজেই ক্যামেরার সামনে ধরা দিয়েছেন এনা। সাদা ফিনফিনে শার্ট রয়েছে তাঁর পরনে। তার অন্দরেই যেন উঁকি দিচ্ছে গোলাপি অন্তর্বাস। সুস্পষ্ট বক্ষবিভাজিকা। অভিনেত্রীর এই উষ্ণ ছবি পোস্ট করার আসল উদ্দেশ্য তাঁর গোলাপি ব্যাগটি। তাতেই টাকা ভরে রাখতে চান, জানিয়েছেন ক্যাপশনে।
View this post on Instagram
[আরও পড়ুন: অভিনয় নয়, বাবার হাত ধরে পরিচালনায় আরিয়ান, কী প্রতিক্রিয়া শাহরুখের?]
একাধিক ছবি আপলোড করেছেন এনা। অভিনেত্রী-প্রযোজকের মেকআপ করেছেন অমিত বিট্টু দে। ছবিগুলি তুলেছেন অর্ঘ্য। এনার এই লাস্যময়ী মেজাজ অনেকেরই পছন্দ হয়েছে। কেউ তাঁর “সৌন্দর্যে ভরা উষ্ণ শরীর”-এর প্রশংসা করেছেন, কেউ আবার তাঁকে লিখেছেন, “কলকাতার বিখ্যাত কাঁচাগোল্লা।”

‘রাত ভোর বৃষ্টি’, ‘বউ কথা কউ’, ‘বন্ধন’-এর মতো একাধিক বাংলা সিরিয়ালে অভিনয় করেছেন এনা। নানা বিজ্ঞাপনে দেখা গিয়েছে তাঁকে। সিনেমায় এনার সফর শুরু হয় সোমনাথ গুপ্ত পরিচালিত ‘আমি আদু’ সিনেমার মাধ্যমে। তারপর ‘বোঝে না সে বোঝে না’, ‘চিরদিনই তুমি যে আমার ২’, ‘ব্যোমকেশ ফিরে এল’, ‘রাজকাহিনী’র মতো একাধিক সিনেমায় অভিনয় করেছেন। একাধিক মালয়ালম সিনেমাতেও অভিনয় করেছেন এনা।

নুসরত জাহান, যশ দাসগুপ্ত, মিমি চক্রবর্তী অভিনেতী ‘SOS কলকাতা’ (SOS Kolkata) সিনেমার মাধ্যমে প্রযোজনার ময়দানেও নামেন এনা। তার প্রযোজনাতেই তৈরি হয়েছিল ‘চিনে বাদাম’। তবে ছবি মুক্তির আগেই সিনেমা ছাড়ার কথা ঘোষণা করেন যশ। তা নিয়ে বিস্তর বিতর্ক হয়। তবে সেসব এখন অতীত। এখন এনা অভিনয় ও প্রযোজনার কাজ নিয়েই ব্যস্ত।
[আরও পড়ুন: কেউ শুনতে পাবে না শিশুর কান্নার শব্দ, এবার সিনেমা হলের ভিতরেই থাকছে ‘ক্রাইং রুম’]
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ