বলিউডে শোকের ছায়া। প্রয়াত পরিচালক কুকু কোহলি (Kuku Kohli Dies)। ‘ফুল অউর কাঁটে’-র মতো ছবি পরিচালনা করেছিলেন তিনি। বয়স হয়েছিল ৭৭। জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়েই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। বুধবার সকাল এগারোটায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে পরিবারের তরফে জানানো হয়েছে।
বিনোদন জগতে কুকু কোহলির প্রথম পরিচয় অজয় দেবগনের মতো সুপারস্টারের প্রথম ছবির পরিচালক হিসেবে। ১৯৯১ সালে ‘ফুল অউর কাঁটে’ মুক্তি পেতেই তুমুল সমারোহে গৃহীত হয়। অচিরেই হয়ে ওঠে ব্লকবাস্টার। আর এই ছবিতেই জোড়া বাইকে পা রেখে বলিউডে পা রাখেন অজয়। ছবিটি আজও চর্চিত। এই ছবিই তাই কুকু কোহলির ‘ম্যাগনাম ওপাস’ হয়ে রয়ে গিয়েছে। অথচ এটাই ছিল তাঁর প্রথম পরিচালনা! পরবর্তী সময়ে অজয়ের সঙ্গে ‘সুহাগ’ ছবিতেও কাজ করেছিলেন কুকু। তবে সেই ছবি ততটা সমাদৃত হয়নি। তবে ‘হকিকত’, ‘আনাড়ি নং ১’, ‘কোহরাম’-এর মতো ছবিগুলি ভালোই সাফল্য পেয়েছিল। সফল হয়েছিল ‘ইয়ে দিল আশিকানা’ও। ২০০৪ সালে ‘উও তেরা নাম থা’ ছিল তাঁর শেষ ছবি।
আরও পড়ুন:
‘Phool aur Kaante’ director Kuku Kohli passed away at Kokilaben Hospital in Mumbai. More details awaited.
— ANI (@ANI) August 25, 2026
জানা গিয়েছে, দু’দিন আগে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। তাঁকে ভর্তি করানো হয়েছিল হাসপাতালে। মঙ্গলবার তাঁর হৃদযন্ত্রে একটি স্টেন্ট বসানো হয়। কিন্তু এরপরই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। শেষপর্যন্ত তিনি প্রয়াত হন। ব্যর্থ হয় চিকিৎসকদের প্রচেষ্টা। বুধবার সকালে কুকুকে তাঁর বাসভবন ‘গ্রিন একরস’-এ শেষ শ্রদ্ধা জানাবেন সকলে। এরপর সকাল ১১টায় ওশিওয়ারা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে খ্যাতিমান পরিচালকের। কুকু রেখে গেলেন স্ত্রী অরুণা ইরানি, প্রথমপক্ষের স্ত্রী রিতা কোহলির দুই সন্তান পূজা ও করিশ্মাকে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
শিকলবন্দি মানসিক ভারসাম্যহীন ভাইকে জুতোপেটা! মালদহ মেডিক্যালে অমানবিক দৃশ্য
-
মেটাকে টেক্কা দেবে জিও! দেশি স্মার্ট চশমা বাজারে আনতে চলেছেন আম্বানিরা
-
বিজেপির পদ থেকে ‘বিতাড়িত’, কয়েকদিন পরেই ‘ককরোচ’দের প্রশংসায় পঞ্চমুখ পদ্ম সাংসদ
-
প্রকৃতির রুদ্ররোষে নেপাল! ‘পাশে আছি’, বলেন্দ্র শাহকে ফোন মোদির, দিলেন সাহায্যের আশ্বাস
-
বাড়িতে কথার ফুলঝুরি, কিন্তু স্কুলে গেলেই চুপ! শুধুই লাজুক নাকি বড় সমস্যায় ভুগছে আপনার শিশু?