নিতান্তই একটা সিনেমা। কিন্তু না, সেই সামান্য একটা সিনেমাই বিনোদনের উপজীব্য থেকে হয়ে উঠেছে ভারতের ‘রিপ্রেজেন্টেটিভ’। কথা হচ্ছে বিশ্বের দরবারে ও দেশে যথাক্রমে ১৩০০ কোটি ও ৮০০ কোটির ব্যবসা করা ছবি ‘ধুরন্ধর’-এর। একসঙ্গে পর্দায় ও ওটিটি প্ল্যাটফর্মে ম্যাজিক তৈরি করেছে রণবীরের এই ছবি। এই ছবির জনপ্রিয়তা আলাদা করে বলে দেওয়ার দরকার পড়ে না। আর তা আরও একবার বুঝিয়ে দিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
সম্প্রতি ভারতে এ আই ইমপ্যাক্ট সামিটে যোগ দিতে ভারতে এসেছিলেন সস্ত্রীক ফরাসি প্রেসিডেন্ট। ১৭ ফেব্রুয়ারি মুম্বইয়ে ওই সামিটে যোগদানের পর দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সারেন সাক্ষাৎ। ভারতের আতিথেয়তায় তিনি রীতিমতো মুগ্ধ। সফর শেষে মোদিকে ‘ধুরন্ধর’ স্টাইলেই ধন্যবাদ জানালেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। এ দেশে কাটানো টুকরো মুহূর্তই ভাগ করে নিয়েছেন তিনি নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিওতে। ওই ভিডিওতে এ দেশের প্রতি আন্তরিকতা ও কৃতজ্ঞতা জানিয়েছেন ম্যাক্রোঁ। কিন্তু সে ক্ষেত্রে যা সবথেকে বেশি নজর কেড়েছে তা হল ওই স্বল্প দৈর্ঘ্যের ভিডিওতে ‘ধুরন্ধর’-এর ছবির গানের ব্যবহার। যেখানে ভারতে আসা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সৌজন্য বিনিময়-সহ নানা ঝলক দেখা যাচ্ছে। আর সেই ভিডিওতেই তিনি ব্যবহার করেছেন ২০২৫ সালের ব্লকবাস্টার ছবি ‘ধুরন্ধর’-এর ‘না দে দিল পরদেশি নু’ গানটি। যা এই ছবিতে দেশাত্ববোধ ও আবেগ আরও জোরাল করেছে। ইতিমধ্যেই নেটপাড়ায় ভাইরাল ওই ভিডিও। উল্লেখ্য, মুম্বইয়ে এ আই ইমপ্যাক্ট সামিটে অংশ নেওয়াকালীন বিনোদুনিয়ার তাবড়দের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ সারেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল। শাবানা আজমি, অনিল কাপুর, মনোজ বাজপেয়ি, রিচা চাড্ডা, জোয়া আখতার-সহ বহু তারকা উপস্থিত ছিলেন ওই সামিটে। যেখানে ভারত ও ফ্রান্সের চলচ্চিত্র-সংস্কৃতি সব কিছু নিয়েই হয় আলোচনা। এমনকী মুম্বইয়ের রাস্তাঘাটও ঘুরে দেখেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সেই ভিডিও এর আগে ভাইরাল হয়েছিল নেটপাড়ায়।
আরও পড়ুন:
Thank you India! 🇮🇳🇫🇷 pic.twitter.com/vDJ9IH2hZy
— Emmanuel Macron (@EmmanuelMacron) February 19, 2026
সম্প্রতি ভারতে এ আই ইমপ্যাক্ট সামিটে যোগ দিতে ভারতে এসেছিলেন সস্ত্রীক ফরাসি প্রেসিডেন্ট। ১৭ ফেব্রুয়ারি মুম্বইয়ে ওই সামিটে যোগদানের পর দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সারেন সাক্ষাৎ। ভারতের আতিথেয়তায় তিনি রীতিমতো মুগ্ধ। সফর শেষে মোদিকে ‘ধুরন্ধর’ স্টাইলেই ধন্যবাদ জানালেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ।
আরও পড়ুন:

বলে রাখা ভালো, আদিত্য ধরের স্পাই-থ্রিলার ঘরানার এই ছবি রীতিমতো সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে অনেক আগেই। এবার সামনে এল নতুন তথ্য। মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি নির্মাতাদের তরফে সোশাল মিডিয়ায় জানানো হয়, এই ছবি সগৌরবে সিনেমাহলে অতিক্রম করেছে ৭৫ দিন। যা তৈরি করেছে নতুন এক মাইলফলক। ‘ধুরন্ধর’-এর হাত ধরেই রণবীরের কেরিয়ারের ভরাডুবি ঘুচেছে। একইসঙ্গে এই ছবিতে আরও জনপ্রিয় হয়ে উঠেছেন দর্শকের দরবারে অক্ষয় খান্নাও। অন্যদিকে অর্জুন রামপাল, আর মাধবন, সঞ্জয় দত্তকেও দেখা গিয়েছে এক্কেবারে অন্য অবতারে।’FA9LA’র র্যাপ গানে অক্ষয়ের ডান্স স্টেপ বিশেষভাবে নজর কেড়েছে। অন্যদিকে সেই ছবির রেশ কাটতে না কাটতেই ঘোষণা হয়েছে ‘ধুরন্ধর’-এর সিক্যুয়েল মুক্তির দিনক্ষণ। ইতিমধ্যেই সামনে এসেছে তার টিজার। আগামী ১৯ মার্চ মুক্তি পাবে বড়পর্দায় ‘ধুরন্ধর’-এর সিক্যুয়েল ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’।
সর্বশেষ খবর
-
এবার বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়ির সামনে ‘পর্ক উৎসব’ হিন্দুত্ববাদীদের! কী বলছেন বামনেতা?
-
যুদ্ধের প্রস্তুতি, দেশের ২৪৪ জেলায় বসছে বিমান হানার বিপদ সংকেত কেন্দ্র
-
কাশ্মীরে জঙ্গিদমন অভিযান চলাকালীন বিপত্তি! পাহাড় থেকে পড়ে মৃত্যু সেনা আধিকারিকের
-
অতিমারী রুখতে কার্যকরী! এআই ব্যবহার করে তৈরি সর্বগুণসম্পন্ন টিকা
-
‘সিএবি কোষাধ্যক্ষ ইচ্ছেমতো আইন বদলে ফেলতে পারেন না’, ফের বিস্ফোরক অভিষেক