সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এমনিতে স্টাইল সেন্স তাঁর বেশ ভাল৷ রণবীর কাপুরের মতো তারকাও নিজের বাড়ি সাজিয়ে তুলেছেন তাঁর পরামর্শে৷ শাহরুখ স্ত্রী হওয়ার পাশাপাশি ডিজাইনার হিসেবে নিজের আলাদা পরিচিতি গড়ে তুলেছেন গৌরী খান৷ নিজস্ব ব্র্যান্ডও রয়েছে তাঁর৷ কিছুদিন আগেই আবার সেখানে আমির খানও ঢুঁ মেরেছিলেন৷ এত নাম হওয়া সত্ত্বেও পোশাক নিয়ে নেটিজেনদের কটাক্ষের শিকার হলেন শাহরুখ-পত্নী৷
[ফাঁসি দেওয়া উচিত কমল হাসানকে, সুর চড়াল হিন্দু মহাসভা]
ঘটনা শাহরুখের ৫২ তম জন্মদিনের৷ পরিবার-বন্ধুদের নিয়ে আলিবাগের বাংলোতে সেলিব্রেশনের পুরো আয়োজন করেছিলেন গৌরী৷ সোশ্যাল মিডিয়ায় নিয়মিত আপডেট পাওয়া যাচ্ছিল তার৷ একের পর এক ছবি আপলোড করছিলেন নিমন্ত্রিত তারকারা৷ বিতর্কের সূত্রপাত হয় সোহেল খানের স্ত্রী সীমার পোস্ট করা একটি ছবি নিয়ে৷ ছবিতে সাদা একটি পোশাক পরেছিলেন গৌরী৷ পোশাকটি এতটাই পাতলা ছিল যে ভিতরের গোলাপি রঙের অন্তর্বাসটি সুস্পষ্ট হয়ে উঠেছিল৷ দেখা যাচ্ছিল বক্ষ বিভাজিকাও৷
[জন্মদিনে শাহরুখ দর্শনে এসে ফ্যানদের কী মূল্য দিতে হল জানেন?]
এতেই আপত্তি তুলেছে নেটদুনিয়ার একাংশ৷ এই বয়সে এমন পোশাক কেমন করে গৌরী পরতে পারেন, সেই প্রশ্ন তুলেছেন অনেকে৷ কেউ কেউ আবার জানতে চেয়েছেন, শাহরুখ খানের মতো তারকার স্ত্রী হয়ে এমন ধরনের পোশাক তাঁর শরীরে উঠল কেমন করে৷ সীমাকে আবার পোস্টটি ডিলিট করে দেওয়ার পরামর্শ দিয়েছেন অনেকে৷ যদিও অনেকে আবার তারকা-পত্নীর পাশে দাঁড়িয়ে নিন্দুকদের একহাত নিয়েছেন৷ তাঁদের মতে, কোনও নারী কেমন পোশাক পরবেন তা তাঁর ব্যক্তিগত ব্যাপার, এনিয়ে মন্তব্য করার অধিকার কারও নেই৷ গৌরীর সম্পূর্ণ অধিকার রয়েছে নিজের ইচ্ছে অনুযায়ী পোশাক পরার৷ এ নিয়ে শাহরুখেরও আপত্তির তোলার অধিকার নেই বলে মনে করেন অনেকে৷
[নির্বাচনের জন্য স্থগিত রাখা যাবে না ‘পদ্মাবতী’র মুক্তি, জানাল কমিশন]
সর্বশেষ খবর
-
মূলস্রোতের স্কুলে পড়বে দিব্যাঙ্গ শিশুরাও! পরিকাঠামো উন্নয়নে নজর রাজ্যের
-
ষষ্ঠ বিদেশি সই করিয়ে ফেলল ইস্টবেঙ্গল, এক বছরের জন্য লাল-হলুদে আইভোরি কোস্টের স্ট্রাইকার
-
ফুচকার লোভ দেখিয়ে নাবালিকাকে ‘ব্যাড টাচ’! গ্রেপ্তার প্রতিবেশী ‘দাদু’, উত্তরপাড়ায় হুলস্থুল
-
চূড়ান্ত হয়ে গেল কলকাতা লিগের ডার্বির দিনক্ষণ, বারাসতে মুখোমুখি হবে মোহন-ইস্ট
-
বুধে বালুরঘাটে সুকান্তের বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন মুখ্যমন্ত্রী, মেনুতে থাকছে কোন বিশেষ মাছ?