Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Golden Globe Awards 2024

গোল্ডেন গ্লোবস-এর মঞ্চে ‘ওপেনহাইমার’ ম্যাজিক, ৫টি পুরস্কার নোলান-কিলিয়নের ঝুলিতে

গোল্ডেন গ্লোবস-এর মঞ্চে বাজিমাত 'ওপেনহাইমার'-এর।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৮, ২০২৪, ১২:৪০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৮, ২০২৪, ১২:৪০

options
link
গোল্ডেন গ্লোবস-এর মঞ্চে ‘ওপেনহাইমার’ ম্যাজিক, ৫টি পুরস্কার নোলান-কিলিয়নের ঝুলিতে zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৮১তম গোল্ডেন গ্লোবস-এর মঞ্চে বাজিমাত করল ‘ওপেনহাইমার’। ক্রিস্টোফার নোলান (Christopher Nolan) পেলেন সেরা পরিচালকের পুরস্কার। এদিকে কিলিয়ন মারফির (Cillian Murphy) ঝুলিতে গেল সেরা অভিনেতার পুরস্কার। সবমিলিয়ে মোট ৫টি গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ড জিতেছে ২০২৩ সালে সাড়া ফেলে দেওয়া এই সিনেমা।

Advertisement

৮ জানুয়ারি লস অ্যাঞ্জেলসের বেভারলি হিল্টনে অনুষ্ঠিত হচ্ছে গোল্ডেন গ্লোবস। সেরা অভিনেতা কিলিয়ন মারফি মঞ্চে উঠতেই সকলের উদ্দেশে বললেন, “যেদিন ক্রিস্টোফার নোলানের সেটে পা রেখেছিলাম সেদিনই বুঝেছিলাম, আলাদা কিছু একটা ঘটতে চলেছে।” এর পর সকলকে ধন্যবাদ জানাতেই
‘স্ট্যান্ডিং ওভেশন’ দেওয়া হল কিলিয়ন মারফিকে। ‘ওপেনহাইমার’-এর জন্য সেরা অরিজিনাল স্কোর-এর পুরস্কার জিতলেন লুডিং গ্রনসনস। সেরা সিনেমার পুরস্কারও গেল এই ছবির ঝুলিতে। পাশাপাশি অন্যদিকে, গতবছর একই সময়ে মুক্তি পাওয়া ‘বার্বি’ জিল সিনেম্যাটিক অ্যান্ড বক্স অফিস অ্যাচিভমেন্ট-এর পুরস্কার। বক্স অফিসে ‘ওপেনহাইমার’কে টেক্কা দিতে পারলেও গোল্ডেন গ্লোবসের মঞ্চে কিন্তু এগিয়ে গেল নোলান-কিলিয়ন ম্যাজিকই।

[আরও পড়ুন: মোদিকে ‘ভাঁড়’ বলে কটাক্ষ মালদ্বীপের মন্ত্রীর, সূচাগ্র মেদিনি ছাড়লেন না সলমন! চড়ালেন সুর]

জে রবার্ট ওপেনহাইমার, যিনি পরমাণু বোমার জনক নামে পরিচিত, সেই বিস্ময়কর ব্যক্তির কাহিনি অবলম্বনেই এই ছবি তৈরি করেন ক্রিস্টোফার নোলান। আমেরিকাকে পরমাণু বোমা উপহার দিয়েও তিনি পেয়েছিলেন দেশদ্রোহীর তকমা। দ্বিতীয় বিশ্বযুদ্ধকে ঘিরে জন্ম নেওয়া বহু বিষণ্ণ আখ্যানের মতোই সেও এক করুণ ইতিহাস। সেই ইতিহাস সিনেমার পর্দায় তুলে ধরেছেন নোলান। তবে এই সিনেমাকে ঘিরে বিতর্কের অন্তও ছিল না। সঙ্গমের দৃশ্যে কিলিয়ন মারফির মুখে ভাগবত গীতার শ্লোক শুনে রে রে করে উঠেছিলেন ভারতীয় জনতা। এমনকী, ‘ওপেনহাইমার’ ছবিকে বয়কট করারও ডাক উঠেছিল। তবে সেই বিতর্ককে সঙ্গী করেই ভারতে কিন্তু বেশ চড়া দামের টিকিট বিকিয়ে দারুণ ব্যবসা করেছিল নোলান-কিলিয়নের ‘ওপেনহাইমার’।

[আরও পড়ুন: দেশের অপমানে মালদ্বীপকে বয়কট! ‘অতিথি দেব ভব’ সংস্কৃতির পাঠ দিলেন ভারতীয় তারকারা]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.