“বলিউড আমার বিরুদ্ধে ষড়যন্ত্র কষে সরাতে চেয়েছিল…”, পঁচিশ সালে এক সাক্ষাৎকারেই বোমা ফাটিয়েছিলেন গোবিন্দা! দীর্ঘ কয়েক বছর হিন্দি সিনেদুনিয়ার লাইমলাইট থেকে দূরে। রাজনীতির ময়দানে নাম লেখালেও সেক্ষেত্রে বিশেষ শিকে ছিঁড়তে পারেননি! সম্প্রতি উত্তরপ্রদেশে গিয়েছিলেন যোগী আদিত্য়নাথের সঙ্গে দেখা করতে। এরপরই অভিনেতার আপ্তসহায়কের বিস্ফোরক দাবি! জানালেন, লাগাতার হুমকি পাচ্ছেন গোবিন্দা। এমনকী অভিনেতার উপর হামলা চালানোর জন্য বাড়ির সামনে একদল অজ্ঞাতপরিচয় ব্যক্তি জড়ো হয়েছিল। কিন্তু বন্দুক থাকায় সেযাত্রায় বেঁচে যান গোবিন্দা।
ঠিক কী বললেন গোবিন্দার আপ্তসহায়ক? শশী সিনহা বলছেন, “জীবন বড় অপ্রত্যাশিত। কখন কীভাবে আচমকা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বোঝা মুশকিল! এমন ঘটনা তো নতুন কিছু নয় বলিউডে। কিন্তু এখানে গোবিন্দার ঘটনাটিকে এমনভাবে ফুলিয়ে-ফাঁপিয়ে দেখানো হচ্ছে, যেন তিনি কোনও অপরাধ করে ফেলেছেন। এবং ভাবখানা এমন যেন গোবিন্দাকে মেরে ফেলা উচিত। যে পরিমাণ গালিগালাজ আমাদের শুনতে হয়েছে এবং অপমানিত হতে হয়েছে, তা ধারণার বাইরে।”
আরও পড়ুন:

” যোগীর সঙ্গে সাক্ষাতের পরই কি বলিউডের হিরো নম্বর ওয়ান টার্গেটে? এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে গোবিন্দার আপ্তসহায়ক জানালেন, “অনেকদিন ধরেই ওর কাছে লাগাতার হুমকিফোন আসছে। ঈশ্বরের অশেষ কৃপা যে যেদিন ওঁর উপর হামলা হল, সেদিন ওঁর কাছে বন্দুক ছিল। নইলে গোবিন্দার সঙ্গে বড় ধরনের কোনও ঘটনা ঘটতে পারত। সেদিন ভোররাত ৩টে কি সাড়ে তিনটে হবে। অনেক লোক জড়ো হয় ওঁর বাড়ির সামনে। ভোর চারটে নাগাদ আমি ওঁর বাড়িতে ছুটে যাই সেদিন। আমরা এফআইআরও দায়ের করেছি। সেইরাতে কী ঘটেছিল? গোটা বিষয়টার ভিডিও আমাদের কাছে রয়েছে।”
আসলে শশী চব্বিশ সালের সেই অভিশপ্ত রাতের স্মৃতি ভাগ করে নিয়েছেন, যে রাতে গোবিন্দার পায়ে গুলি লাগে। ঘটনার পরই তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বছর দুয়েক বাদে যোগী আদিত্যনাথের সঙ্গে সাক্ষাতের পর গোবিন্দা যখন চর্চার শিরোনামে, ঠিক তখনই ২০২৪ সালের অজানা ঘটনার কথা ফাঁস করলেন তাঁর আপ্তসহায়ক। যা নিয়ে ফের চর্চা জারি বিটাউনে। কে বা কারা ‘হিরো নম্বর ওয়ান’কে ভয় দেখাচ্ছেন? কৌতূহল তুঙ্গে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বাধা দিয়েছিল তৃণমূল! সেই বাগেশ্বর বাবাকে ব্রিগেডে ধর্মসভা করার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
ধ্বংসস্তূপ থেকেই জীবনের পথে নেপাল! উদ্ধার আরও ৩ ভারতীয়, সুখবর জানাল বিদেশমন্ত্রক
-
সরকারি আবাসনে দ্বিতীয় ফ্ল্যাট কিনতে পারবেন আবাসিকরাও, নিয়ম শিথিল করল শুভেন্দু সরকার
-
জন্মাষ্টমীতে ফিনফিনে শাড়িতে শরীর দেখিয়ে নাচ! ‘রাধা হওয়ার শখ’, ট্রোলড সঞ্চালিকা অনসূয়া
-
জমি দুর্নীতি মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয়ের বিরুদ্ধে ১৫ পাতার চার্জশিট সিআইডির, অভিযুক্ত আর কারা?