সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যালেন্ডারের হিসাবে এখনও বসন্ত আসেনি৷ কিন্তু বি-টাউনে বইছে প্রেমের শিহরণ জাগানো বসন্তের হাওয়া৷ বলিউড জুড়ে একের পর এক বিয়ের পালা৷ দীপিকা-রণবীরের পরই মার্কিনি প্রেমিকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন দেশি গার্ল৷ তাদের বিয়ে নিয়ে গুঞ্জনের শেষ নেই৷ কোথায়, কীভাবে বিয়ের আয়োজন হতে চলেছে? কারাই বা বিয়েতে আসছেন, তা নিয়ে চলছে জোর আলোচনা৷ প্রিয়াঙ্কার আমন্ত্রিতদের তালিকা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে৷ কিন্তু নিক কাকে আমন্ত্রণ করছে, তা জানা গিয়েছে৷ বিয়ের দিনে মার্কিন মুলুক থেকে কারা আসছেন সেই তালিকাও নাকি ইতিমধ্যেই তৈরি করে ফেলেছেন নিক৷
[জানেন, বিয়ের আগে কীভাবে নিজেকে সুস্থ রাখছেন দীপিকা?]
রোকা সেরে ফেলেছিলেন বেশ চুপিসারে৷ সূত্রের খবর, বিয়ের অনুষ্ঠানেও নাকি বলিউডের তারাদের সেভাবে দেখা যাবে না৷ হলিউডের একঝাঁক তারকা থাকবেন বিয়ের অনুষ্ঠানে৷ সূত্রের খবর, ১১ জনকে সঙ্গে নিয়ে নাকি প্রিয়াঙ্কাকে বিয়ে করতে আসবেন নিক৷ প্রত্যেককেই ব্যাচেলর পার্টিতে দেখা গিয়েছিল৷
জো জোনাস: নিকের বিয়েতে তাঁর সঙ্গে থাকবেন জো জোনাস৷ বিখ্যাত এই গায়ক জুটি বাঁধতে চলেছে সোফি টার্নারের সঙ্গে৷ নিকের পরেই জুটি বাঁধতে চলেছে জো নিজেও৷ নিক-প্রিয়াঙ্কাও তাঁর বিয়েতে হাজির থাকবেন বলেই আশা জো-র৷

কেভিন জোনাস: সম্পর্কে নিকের দাদা হন কেভিন জোনাস৷ ছোট থেকেই দু’জনের সম্পর্ক এক্কেবারে বন্ধুর মতো৷ ছোট ভাইয়ের জীবনের বিশেষ দিনে উপস্থিত থাকবেন কেভিনও৷
[আগামী বছরই বিয়ে? ইনস্টাগ্রাম পোস্টে ফ্যানদের কৌতূহল মেটালেন সুস্মিতা]

ফ্রাঙ্কি জোনাস: নিক-প্রিয়াঙ্কার চারহাত এক হবে বলে কথা, তাতে ফ্রাঙ্কি থাকবেন না তা নাকি অসম্ভব৷ তাই নিকের বিয়ের দিনে ফ্রাঙ্কিও রয়েছেন বরযাত্রীদের তালিকায়৷

জোনাথান টাকার: কর্মসূত্রে জোনাথানের সঙ্গে আলাপ নিকের৷ তারপর ধীরে ধীরে বন্ধুত্ব হয়ে যায় দুজনের৷ ব্যস্ত শিডিউল সামলে জোনাথনও থাকবেন নিক-প্রিয়াঙ্কার বিয়েতে৷
[আগামী বছরই বিয়ে? ইনস্টাগ্রাম পোস্টে ফ্যানদের কৌতূহল মেটালেন সুস্মিতা]

নিকের পরিচিতরা তাঁর বিয়েতে আসবেন, সে আর পাঁচটা বিয়ের মতোই ঘটনা৷ কিন্তু ‘দেশি গার্ল’- এর বিয়ে বলে কথা৷ তাই তাতে তো চমক থাকবেই৷ গুঞ্জন চলছে প্রিয়াঙ্কার দাদা সিদ্ধার্থ চোপড়াও নাকি নিকের বরযাত্রী হিসাবে বিয়েতে উপস্থিত থাকবেন৷ এমনকি, নিকের ব্যাচেলর পার্টিতেও দেখা গিয়েছে তাঁকে৷ এতটাই মুগ্ধ যে নিকই নাকি এখন তাঁর কাছে বোনের চেয়ে বেশি প্রিয়৷

সর্বশেষ খবর
-
মুসলিম হয়ে কপালে তিলক, পদ্মভূষণ মামুত্তিকে ধর্মীয় আক্রমণ, কে দিলেন রক্ষাকবচ?
-
হিন্দমোটরে ফের তৈরি হবে গাড়ি! বদলের বাংলায় হুগলিতে শিল্পায়ন ঘিরে আশার আলো
-
‘কারও পাল্লায় পড়ে…’, দুর্গে ঢুকেই ‘রোমিও’কে সতর্কবার্তা অনুষ্কার, এবার ভাঙবে রাজবীর-নন্দিনীর মাখোমাখো প্রেম?
-
পাথর-বোতল-ইটবৃষ্টি, পড়ুয়া-বহিরাগত সংঘর্ষে ৬ ঘণ্টা পরেও অগ্নিগর্ভ এসআরএফটিআই
-
‘মার্কিন হামলার জন্য প্রস্তুত, আরও বড় যুদ্ধ হবে’, ট্রাম্পের হুঁশিয়ারিতে পালটা বার্তা ইরানের